Debolina Dutta and Koneenica Banerjee: আবার পর্দায় একসঙ্গে দেবলীনা-কনীনিকা, সমাজের কোন ঘটনাকে তুলে ধরা হবে সিনেমায়?
Debolina Dutta and Koneenica Banerjee: ২০১৪ সালে ‘চতুষ্কোণ’ সিনেমায় একসঙ্গে কাজ করেছিলেন কনীনিকা বন্দ্যোপাধ্যায় এবং দেবলীনা দত্ত। এরপর ‘অন্দরমহল’ ধারাবাহিকে একসঙ্গে দেখা গিয়েছিল তাঁদের। এবার অনেকদিন পর আবার একসঙ্গে পর্দায় দেখা যাবে এই দুই অভিনেত্রীকে।
Debolina Dutta and Koneenica Banerjee: ২০১৪ সালে ‘চতুষ্কোণ’ সিনেমায় একসঙ্গে কাজ করেছিলেন কনীনিকা বন্দ্যোপাধ্যায় এবং দেবলীনা দত্ত। এরপর ‘অন্দরমহল’ ধারাবাহিকে একসঙ্গে দেখা গিয়েছিল তাঁদের। এবার অনেকদিন পর আবার একসঙ্গে পর্দায় দেখা যাবে এই দুই অভিনেত্রীকে। তবে এবার আর কোনও সাংসারিক গল্প নয়, সমাজের একদম অন্য একটি চিত্র পর্দায় ফুটিয়ে তুলবেন তাঁরা।
আবার পর্দায় একসঙ্গে দেবলীনা-কনীনিকা
সিনেমার নাম ‘মৃত্যুবিষ হরণ’। সিনেমাটির চিত্রনাট্য এবং পরিচালনার দায়িত্বে রয়েছেন নবাগত পরিচালক অভিষিক্তা। এই সিনেমায় দুই বান্ধবীর চরিত্রে অভিনয় করবেন দুই অভিনেত্রী। দেবলীনার চরিত্রের নাম সোমা, অন্যদিকে কনীনিকার চরিত্রের নাম রূপা।
গল্প প্রসঙ্গে
সূত্র অনুযায়ী জানা গিয়েছে, সিনেমায় দেখানো হবে এক শনিবারের বিকেল, যেখানে দুই বান্ধবী একসঙ্গে অনেকটা সময় কাটায়। একে অপরের সঙ্গে সুখ-দুঃখের গল্প বলতে বলতেই তারা আলোচনা করবে সমাজের বিভিন্ন বিষয় নিয়ে। এই আলোচনার মাধ্যমেই উঠে আসবে পাড়ার এক তরুনীর কথা, যে নিজের প্রেমিকের কাছে যৌন নিপীড়নের শিকার হয়।
তবে দুই বান্ধবীর আলোচনায় শুধুমাত্র সেই মেয়েটির দিকটি ফুটে উঠবে তা কিন্তু নয়, এই পরিস্থিতিতে একজন পুরুষের কী ভূমিকা ছিল বা কেন এই ঘটনা ঘটল সেটাও উঠে আসবে দুই বান্ধবীর আলোচনার মাধ্যমে।
আনন্দবাজার সোশ্যালকে দেওয়া সাক্ষাৎকারে সিনেমার চিত্রনাট্য নিয়ে পরিচালক বলেন, ‘এই সিনেমায় দুইভাবে একটি ঘটনাকে দেখানো হবে। প্রথমত, সমাজ একটি ঘটনাকে কীভাবে কাটাছেঁড়া করে, অন্যদিকে যেটা আসলে হওয়া উচিত। যে কোনও ব্যাপারে আমরা নির্যাতিত বা নির্যাতিতাকে নিয়ে আলোচনা করি কিন্তু অপর প্রান্তের মানুষের মনোবৃত্তি নিয়ে আলোচনা করা হয় না। সেই দিকটাই দেখানো হবে এই সিনেমায়।'
জানা গিয়েছে, আগামী বৃহস্পতিবার থেকে শুরু হয়ে যাবে সিনেমার শুটিং। ছবিটি বড় পর্দায় মুক্তি দেওয়ার পরিকল্পনা করছেন পরিচালক। যদিও দিনক্ষণ এখনও কিছু ঠিক হয়নি। তবে এই সিনেমাটি নিয়ে বেশ উত্তেজিত ছবির দুই নায়িকা।
Home/Entertainment/Debolina Dutta And Koneenica Banerjee: আবার পর্দায় একসঙ্গে দেবলীনা-কনীনিকা, সমাজের কোন ঘটনাকে তুলে ধরা হবে সিনেমায়?