...
...
Next Story

শাহরুখ, দীপিকার পর এবার 'কিং'-এর সেট থেকে ফাঁস অভিষেকের ছবি! খলনায়কের অবতারে চমক অভিনেতার

শাহরুখ খানের আসন্ন অ্যাকশনধর্মী ছবি ‘কিং’- এর সেট থেকে ফাঁস হওয়া একটি ছবি এখন সমাজমাধ্যমে ভাইরাল। এই ছবিতে অভিষেক বচ্চনকে এক উগ্র, বলিষ্ঠ ও পুরোদস্তুর অ্যাকশন অবতারে দেখা গিয়েছে। এই ছবি দেখে অনেকেরই মত তাঁর এই নতুন লুক 'কিং'-এর যোগ্য খলনায়ক।

Published on: May 14, 2026, 12:13:55 IST
Advertisement

শাহরুখ খানের আসন্ন অ্যাকশনধর্মী ছবি ‘কিং’- এর সেট থেকে ফাঁস হওয়া একটি ছবি এখন সমাজমাধ্যমে ভাইরাল। এই ছবিতে অভিষেক বচ্চনকে এক উগ্র, বলিষ্ঠ ও পুরোদস্তুর অ্যাকশন অবতারে দেখা গিয়েছে। এই ছবি দেখে অনেকেরই মত তাঁর এই নতুন লুক 'কিং'-এর যোগ্য খলনায়ক।

'কিং'-এর সেট থেকে ফাঁস অভিষেকের ছবি!খলনায়কের অবতারে চমক অভিনেতার
'কিং'-এর সেট থেকে ফাঁস অভিষেকের ছবি!খলনায়কের অবতারে চমক অভিনেতার

এর আগে অভিনেত্রী দীপিকা পাডুকোনের সঙ্গে শাহরুখের শ্যুটিংয়ের একটি ভিডিয়ো ভাইরাল হয়েছিল, এবার ‘কিং’ ছবির সেট থেকে নতুন করে কিছু তথ্য ফাঁস হল সোশ্যাল মিডিয়ায়। তবে এবার আর নায়ক-নায়িকা নন দেখা মিলেছে খলনায়কের।

ছবিটির সেট থেকে অভিনেতার বেশ কিছু ছবি অনলাইনে প্রকাশ্যে এসেছে। তাঁর এই লুক দর্শকদের মধ্যে এই অ্যাকশনধর্মী বিনোদনে ঠাসা ছবিটি নিয়ে কৌতূহল আরও কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে।

ছবিগুলো এক্স (যা টুইটার নামেও পরিচিত) এর বেশ কয়েকটি ফ্যান পেজে শেয়ার করা হয়েছে। একটি ফ্রেমে, রুক্ষ পাহাড়ি পটভূমিতে অভিষেককে একটি গাড়ির উপরে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে।

ছবিতে তাঁকে কালো পোশাকের ওপর একটি লম্বা ধূসর ওভারকোট পরে থাকতে দেখা গিয়েছে। ছবিটি বেশ দূর থেকে তোলা ফলে অভিনেতার হাতে একটি অস্ত্র দেখা গেলেও তা খুব একটা স্পষ্ট নয়। অনেকেই এটা বন্দুক হতে পারে বলে ধারনা করেছেন।

প্রসঙ্গত, এর আগে, যখন দীপিকা ও শাহরুখ ‘কিং’ ছবির জন্য দক্ষিণ আফ্রিকায় শ্যুটিং করছিলেন, তখন সেই শ্যুটিংয়ের বেশ কিছু ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে, যা দ্রুত ভক্তদের দৃষ্টি আকর্ষণ করে। একটি ভিডিয়োতে দেখা যায় দীপিকা সিঁড়ি বেয়ে ওঠার সময় শাহরুখ তাঁকে হাত বাড়িয়ে দিচ্ছেন।

‘কিং’ ছবিতে শাহরুখ খান, দীপিকা পাডুকোন, অভিষেক বচ্চন ছাড়াও অভিনয় করেছেন শাহরুখের কন্যা সুহানা খান, রানী মুখোপাধ্যায়রা। রেড চিলিজ এন্টারটেইনমেন্ট এবং মারফিক্স পিকচার্স প্রযোজনার দায়িত্বে রয়েছে।

কাজের সূত্রে অভিষেককে সর্বশেষ ‘রাজা শিবাজি’ ছবিতে দেখা গিয়েছে। রিতেশ দেশমুখ পরিচালিত এই ঐতিহাসিক অ্যাকশন ছবিতে প্রধান ভূমিকায় অভিনয় করেছেন রিতেশ এবং গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন সঞ্জয় দত্ত, মহেশ মাঞ্জরেকর, শচীন খেদেকর, ভাগ্যশ্রী, ফারদিন খান, জিতেন্দ্র জোশী, আমোল গুপ্তা এবং জেনেলিয়া দেশমুখ। মারাঠা সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছত্রপতি শিবাজি মহারাজের জীবনের উপর ভিত্তি করে নির্মিত ছবিটি ১ মে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe