...
...
Next Story

Saina-Koel: পরমব্রত-কোয়েলের ‘স্পর্ধা’-য় থাকছেন না সাইনা! জল্পনা ওড়ালেন লাজু, তাহলে কোন ছবি?

ছোটপর্দায় এখনই ফিরবেন না সাইনা। সিরিয়ালে কাজ করতে চান না লাজু, কিন্তু শীঘ্রই বড়পর্দায় ডেবিউ হচ্ছে অভিষেক কন্যার। তাও পরমব্রত-কোয়েলের সঙ্গে। কিন্তু সেই ছবি স্পর্ধা নয়।

Published on: Sep 16, 2026, 10:46:06 IST
Advertisement

টালিগঞ্জের অলিন্দে খবরটা রটে গিয়েছিল দাবানলের মতো! পরমব্রত চট্টোপাধ্যায়ের এবং কোয়েল মল্লিকের আসন্ন প্রজেক্ট ‘স্পর্ধা’-তেই নাকি বড়পর্দায় ডেবিউ করছেন প্রয়াত তারকা অভিষেক চট্টোপাধ্যায়ের একমাত্র কন্যা সাইনা চট্টোপাধ্যায় (ডল)। কিন্তু সমস্ত জল্পনায় জল ঢেলে এবার সোশ্যাল মিডিয়ায় আসল সত্য খোলসা করলেন সাইনা।

পরমব্রত-কোয়েলের ‘স্পর্ধা’-য় থাকছেন না সাইনা! জল্পনা ওড়ালেন লাজু, তাহলে কোন ছবি?
পরমব্রত-কোয়েলের ‘স্পর্ধা’-য় থাকছেন না সাইনা! জল্পনা ওড়ালেন লাজু, তাহলে কোন ছবি?

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া খবরের অবসান ঘটিয়ে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, সাইনা ‘স্পর্ধা’ ছবির অংশ নন! পাশাপাশি কনে দেখা আলোর লাজু যে এবার বড়পর্দায় অভিষেক ঘটাতে চলেছেন তাও নিশ্চিত করা হয়েছে।

ডেবিউ ছবি প্রস্তুত, তবে ভিন্ন প্রজেক্টে!

সব গুঞ্জন উড়িয়ে দিয়ে একটি আনুষ্ঠানিক বিবৃতি পোস্ট করেছে সাইনার টিম। পোস্টে স্পষ্ট করে জানানো হয়, 'আমরা খেয়াল করেছি বেশ কিছু জায়গায় বলা হচ্ছে সাইনা নাকি আগামী ছবি 'স্পর্ধা'-র অংশ। আমরা স্পষ্ট করে জানাতে চাই, সাইনা এই ছবির সাথে যুক্ত নন। তবে এটা সত্য যে, ও ইতিমধ্যেই ওর ডেবিউ প্রজেক্টের কাজ শেষ করেছে। পরমব্রত চট্টোপাধ্যায়ের পরিচালনায় এটি অত্যন্ত বিশেষ একটি কাজ, যেখানে একই সাথে পরমব্রত চট্টোপাধ্যায় ও প্রখ্যাত অভিনেত্রী কোয়েল মল্লিকের মতো গুণী শিল্পীদের সঙ্গে স্ক্রিন স্পেস শেয়ার করার সুযোগ পেয়েছে সাইনা। উপযুক্ত সময় এলে এই ছবির বাকি বিস্তারিত জানানো হবে।'

যেহেতু আপাতত ছোটপর্দায় অভিনয়ের কোনো পরিকল্পনা নেই অভিষেক-কন্যার, তাই আপতত সিনেমা এবং ওয়েব সিরিজই তাঁর মূল ফোকাস। সাইনার মা, সংযুক্তা সাফ জানিয়েছেন, মেয়ে আপাতত নিজের টিনএজ এনজয় করতে চায়, পাশাপাশি পড়াশোনার চাপ প্রবল। তাই মেগা সিরিয়ালের শ্যুটিংয়ের ধকল এখন নিতে চাইছে না সাইনা। সংযুক্তা জানান, ‘না হলে তো কনে দেখা আলো শেষ হওয়ার আগেই ওর কাছে বেশকিছু সিরিয়ালের অফার ছিল’।

জানা যাচ্ছে, হইচই স্টুডিওজের আওতায় পরমব্রতর পরিচালনায় একটি ছবিতে জুটি বাঁধছেন পরম-কোয়েল। সেই ছবিতেই কোয়েলের মেয়েবেলার চরিত্রে দেখা যাবে সাইনাকে। ইতিমধ্যেই নিজের ডেবিউ ছবির কাজ সেরে ফেলেছেন সাইনা। আপতত অফিসিয়াল ঘোষণার অপেক্ষা। কোয়েলের সঙ্গে এক ছবিতে লাজুকে দেখতে দর্শক যে বেজায় উত্তেজিত তা আর বলার অপেক্ষা রাখে না।

ওদিকে কনে দেখা আলোর শ্যুটিং ইতিমধ্যেই শেষ করেছেন সাইনা। আগামী সপ্তাহেই টিভির পর্দা থেকে চিরতরে বিদায় নেবে এই মেগা সিরিয়াল।

 
ABOUT THE AUTHOR
Priyanka Mukherjee

প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks