...
...
Next Story

Guess Who: দুষ্টু চোখে তাকিয়ে থাকা এই ছেলেটি আজ মেয়েদের ক্রাশ, জানেন কে এই অভিনেতা?

Guess Who: ছোটবেলার ছবির সঙ্গে বড় বেলার ছবির তেমন কোনও মিল পাওয়া যায় না। অনেকের ক্ষেত্রে তো একেবারেই চেনা যায় না কারণ ছোটবেলায় সেই ব্যক্তিকে একেবারে অন্যরকম দেখতে হয়। তাই অনেক সময় অনেক মানুষের ছোটবেলার ছবি দেখে বোঝার উপায় থাকে না যে সেই মানুষটি আদতে কে?

Published on: May 21, 2026, 13:39:57 IST
Advertisement

Guess Who: ছোটবেলার ছবির সঙ্গে বড় বেলার ছবির তেমন কোনও মিল পাওয়া যায় না। অনেকের ক্ষেত্রে তো একেবারেই চেনা যায় না কারণ ছোটবেলায় সেই ব্যক্তিকে একেবারে অন্যরকম দেখতে হয়। তাই অনেক সময় অনেক মানুষের ছোটবেলার ছবি দেখে বোঝার উপায় থাকে না যে সেই মানুষটি আদতে কে?

দুষ্টু চোখে তাকিয়ে থাকা এই ছেলেটি আজ মেয়েদের ক্রাশ
দুষ্টু চোখে তাকিয়ে থাকা এই ছেলেটি আজ মেয়েদের ক্রাশ

ঠিক এমনটাই ঘটনা ঘটলো যখন এক বাঙালি অভিনেতার ছোটবেলার ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল। যে ছবিটি পোস্ট করা হয়েছে সেখানে দেখতে পাওয়া যাচ্ছে একটি ১২-১৩ বছরের ছেলে, যার চোখে মুখে রয়েছে দুষ্টুমি। কিন্তু এই ছোট ছেলেটি যে আদতে কে সেটা একনজরে দেখে বোঝার উপায় নেই।

আরও পড়ুন: মেহেন্দি নিমেষে পাল্টে গেল রক্তে, প্রতিশোধের গল্প নিয়ে আসছে মিমির ‘কুইন’

এই ছোট্ট ছেলেটি আজ হাজার হাজার মেয়েদের মনে জায়গা করে নিয়েছেন। বলা ভালো, এই ছেলেটি নারীজাতির অন্যতম ক্রাশ। অ্যাকশন থেকে শুরু করে রোমান্টিক ছবি সবেতেই তুখোড় এই অভিনেতা। কখনও বাঁচান মন্ত্রীকে, কখনও আবার চলে যান গুপ্তধনের সন্ধানে।

এবার নিশ্চয়ই বুঝতে পারছেন কোন অভিনেতার কথা বলা হচ্ছে এখানে। আসলে যে ছোট্ট ছেলেটিকে দেখে একেবারেই বোঝা যাচ্ছে না যে সে কে, সে আর কেউ নয় প্রত্যেকের প্রিয় অভিনেতা আবির চট্টোপাধ্যায়। যদিও এক লহমায় ছবিটি দেখে বোঝার উপায় নেই একেবারেই, যে এই ছোট্ট ছেলেটি আজ প্রত্যেকের ঘরে ছেলে হয়ে উঠেছে।
আরও পড়ুন: 'আমায় ধাক্কা মেরে বের করে দেওয়া হয়েছে...', পাপিয়ার পাশে দাঁড়িয়ে বিস্ফোরক মুমতাজ

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe