টলিপাড়ার বহুজুটি রয়েছে যারা বারবার উঠে আসে সংবাদের শিরোনামে। যদিও কিছু জুটি আবার নীরবেই ভালোবাসার বার্তা দিয়ে যায়। ন'মাসে-ছ'মাসে যাদের পোস্ট হওয়া ছবি বুঝিয়ে দিয়ে যায়, এভাবেও ভালোবাসা যায়।

এই তালিকায় রয়েছেন আবির চট্টোপাধ্যায় ও নন্দিনী চট্টোপাধ্যায়। ১৯ বছর ধরে তাঁরা একে-অপরের পাশে ঢাল হয়ে রয়েছেন। সপ্তমীর দিন সোশ্যাল মিডিয়ায় কাপল ছবি শেয়ার করে নেন। আবিরকে দেখা গেল প্রিন্টেড শার্টে। লাল-কালো শাড়ি পরে আছেন নন্দিনী। আর ক্যাপশনে লিখেছেন, ‘অবশেষে কিছু 'আমাদের সময়'।’
কীভাবে হয়েছিল আবীর ও নন্দিনীর প্রেম?
আবীর যখন নায়ক হয়ে ওঠেননি ঠিক তখন থেকেই তাঁর ছায়াসঙ্গী নন্দিনী। যদিও লাইমলাইটে আসতে পছন্দ করেননা কখনোই। জানা যায়, এমবিএ পড়ার সময়ই আবীর ও নন্দিনীর প্রথম আলাপ। ২০০৭ সালে তাঁরা বিয়ে করেন। তাঁদের একটি মেয়ে রয়েছে তার নাম ময়ূরাক্ষী চট্টোপাধ্যায়। সেভাবে কোনো বলিউড পার্টিতে দেখা যায় না নন্দিনীকে। মাঝে মাঝে অবশ্য তাঁকে আবীরের সঙ্গে ফিল্ম ইন্ডাস্ট্রির ঘরোয়া পার্টিতে উপস্থিত থাকতে দেখা যায়। সঙ্গে মাঝে মাঝে আসেন, বরের ছবির প্রিমিয়ারে।
খুব সহজ-সরল জীবনযাপনে অভ্যস্ত নন্দিনী। যা তাঁর সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই স্পষ্ট। যেখানে টলিউডে একাধিক সম্পর্ক ক্রমাগত ভাঙছে, সেখানে আবীর ও নন্দিনীর মাঝে কোনোদিন সমস্যার খবর সামনে আসেনি। না কোনো নায়িকার সঙ্গে নাম জড়িয়েছে নায়কের। এক সাক্ষাৎকারে আবীর একবার জানিয়েছিলেন, তিনি মাঝে মাঝে তার স্ত্রীয়ের সঙ্গে ঝগড়া করেন সম্পর্কটাকে সেলিব্রেট করার জন্য। তবে সেই ঝগড়ার রেশ তাঁদের মধ্যে বেশিক্ষণ থাকে না বলেই জানিয়েছিলেন তিনি।
আবীরের গালের সেই কাটা দাগের রহস্য জানেন?
{{/usCountry}}খুব সহজ-সরল জীবনযাপনে অভ্যস্ত নন্দিনী। যা তাঁর সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই স্পষ্ট। যেখানে টলিউডে একাধিক সম্পর্ক ক্রমাগত ভাঙছে, সেখানে আবীর ও নন্দিনীর মাঝে কোনোদিন সমস্যার খবর সামনে আসেনি। না কোনো নায়িকার সঙ্গে নাম জড়িয়েছে নায়কের। এক সাক্ষাৎকারে আবীর একবার জানিয়েছিলেন, তিনি মাঝে মাঝে তার স্ত্রীয়ের সঙ্গে ঝগড়া করেন সম্পর্কটাকে সেলিব্রেট করার জন্য। তবে সেই ঝগড়ার রেশ তাঁদের মধ্যে বেশিক্ষণ থাকে না বলেই জানিয়েছিলেন তিনি।
আবীরের গালের সেই কাটা দাগের রহস্য জানেন?
{{/usCountry}}টলিউডের অন্যতম সুদর্শন নায়ক আবির। তাঁর মহিলাভক্তের সংখ্যা অগুণতি। ৬ ফুট উচ্চতা, স্মিত হাসি, দৃপ্ত চাউনির পাশাপাশি আবিরের ডান গালের কাটা দাগ বুক ধুকপুকানি বাড়িয়ে দেয় বঙ্গললনাদের। কিন্তু সেই দাগের নেপথ্যের রহস্য জানেন। আবিরের এই ‘ডিম্পল’ কিন্তু নেহাতই অ্যাক্সিডেন্ট। খুব অল্প বয়সে আবির সাইকেল চালাতে গিয়ে দুর্ঘটনা ঘটান৷ আসলে অষ্টম শ্রেণির ছাত্র আবিরের বৃষ্টির দিনে সাইকেল চালাচ্ছিলেন, হঠাৎ একটা বিড়াল সামনে চলে আসে। বিড়ালটাকে কাটাতে গিয়েই বিপত্তি। সাইকেল থেকে পড়ে গিয়ে সাইকেলের স্পোক গালে ঢুকে গিয়েছিল আবির৷সে এক রক্তারক্তি কাণ্ড ঘটেছিল। সেই সেলাইয়ের দাগই আজও আবিরের গালে। যা হয়ে উঠেছে অভিনেতার ‘বিউটি স্পট’।