ব্যক্তিগত জীবনকে বরাবরই প্রচারের আলো থেকে দূরে রাখেন অভিনেতা আবির ভট্টাচার্য। ইন্ডাস্ট্রির সুপুরুষ নায়কদের তালিকায় বরাবরই তিনি প্রথম সারিতে। মহিলা ভক্তের সংখ্যাও নেহাত কম নয় তাঁর। যদিও আবিরের মন বাঁধা পড়েছিল নন্দিনীতে বহু আগেই, সেই এমবিএ পড়ার সময়তে।

নন্দিনীই আবিরের জন্মদিন উদযাপনের ছবিগুলি ভাগ করে নিয়েছেন সোশ্যাল মিডিয়াতে। তাঁকে দেখা গেল রানি কালারের সালোয়ারে। পাশে আবির। গায়ে নস্যি রঙের একটি ফুল হাতা টি-শার্ট। কেক কাটার পর বরকে খাইয়েও দিলেন নন্দিনী। ছবিগুলি শেয়ার করে ক্যাপশনে লেখা, ‘হ্যাপি বার্থ ডে বর’।
আবির যখন তারকা হয়ে ওঠেননি, কেরিয়ারের শুরুতে লড়াই করছিলেন—সেই সময় থেকেই নন্দিনী তার পাশে ছায়াসঙ্গী। ২০০৭ সালে তাঁরা বিবাহবন্ধনে আবদ্ধ হন। দীর্ঘ কেরিয়ারে আবিরের নামে কোনো স্ক্যান্ডাল নেই। নাম জোড়েনি কখনো কোনো সুন্দরী নায়িকার সঙ্গেও।
ইন্ডাস্ট্রির খুব কম পার্টিতেই দেখা যায় নন্দিনীকে। কখনো টলিউডের ঘরোয়া পার্টি আবার কখনো স্বামীর ছবির প্রিমিয়ার, ব্যস! একসময় নন্দিনীকে নিয়ে কম কটাক্ষ হয়নি। শুনতে হয়েছিল তিনি নাকি আবিরের সঙ্গে ‘বেমানান’, এমনকী একাংশ এমনও বলত, ‘মা-দিদির বয়সী’। তবে এসব ট্রোল কোনোদিনই ছাপ ফেলতে পারেনি আবির-নন্দিনীর সম্পর্কে। এই নিয়ে আবিরের সোজাসুজি বক্তব্য, ‘এ সব নিয়ে আমাদের মধ্যে কথা হলেও আমরা খুব একটা ভাবিত হই না। কারণ আমরা যদি ট্রোলিং শুরু করি তাহলে যারা ট্রোল করছেন তাঁদের ক্লাস নিয়ে নেব।’
{{/usCountry}}ইন্ডাস্ট্রির খুব কম পার্টিতেই দেখা যায় নন্দিনীকে। কখনো টলিউডের ঘরোয়া পার্টি আবার কখনো স্বামীর ছবির প্রিমিয়ার, ব্যস! একসময় নন্দিনীকে নিয়ে কম কটাক্ষ হয়নি। শুনতে হয়েছিল তিনি নাকি আবিরের সঙ্গে ‘বেমানান’, এমনকী একাংশ এমনও বলত, ‘মা-দিদির বয়সী’। তবে এসব ট্রোল কোনোদিনই ছাপ ফেলতে পারেনি আবির-নন্দিনীর সম্পর্কে। এই নিয়ে আবিরের সোজাসুজি বক্তব্য, ‘এ সব নিয়ে আমাদের মধ্যে কথা হলেও আমরা খুব একটা ভাবিত হই না। কারণ আমরা যদি ট্রোলিং শুরু করি তাহলে যারা ট্রোল করছেন তাঁদের ক্লাস নিয়ে নেব।’
{{/usCountry}}আবির কখনো ফেলুদা, কখনো ব্যোমকেশ, আবার তিনিই কখনো সোনাদা। গোয়েন্দা হোক বা পুলিশ, আবিরই যেন একনো সর্বসর্বা। যদিও আবিরের কেরিয়ারের শুরুটা হয়েছিল ছোট পর্দা দিয়ে। ‘রূপসী বাংলা’, ‘শাশুড়ি জিন্দাবাদ’, ‘খুঁজে বেড়াই কাছের মানুষ’, ‘বহ্নিশিখা’, ‘শুধু তোমারই জন্য’, ‘এক আকাশের নিচে’ এবং ‘জন্মভূমি’-র মতো ধারাবাহিকে কাজ করেছেন। আবিরের বড় পর্দায় প্রথম কাজ ‘ক্রস কানেকশন’। তবে আবীর চট্টোপাধ্যায়ের অভিনয় জীবনের অন্যতম উল্লেখযোগ্য অধ্যায় গোয়েন্দা ব্যোমকেশ বক্সীর চরিত্র।