মিমিকে হেনস্থার অভিযোগে গ্রেফতার তনয় শাস্ত্রী, হুলস্থুল কাণ্ড বনগাঁয়
খুব সম্প্রতি বনগাঁয় হেনস্থার শিকার হতে হয় মিমি চক্রবর্তীকে। মিমির অভিযোগ, স্টেজে ওঠার মাত্র কয়েক মিনিটের মধ্যে তাঁকে নেমে যেতে বলা হয়।
খুব সম্প্রতি বনগাঁয় হেনস্থার শিকার হতে হয় মিমি চক্রবর্তীকে। মিমির অভিযোগ, স্টেজে ওঠার মাত্র কয়েক মিনিটের মধ্যে তাঁকে নেমে যেতে বলা হয়। এই মর্মে, মিমি চক্রবর্তী ক্লাব সদস্যের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছিলেন বনগাঁ থানায়। এবার সেই অভিযোগের উপর ভিত্তি করে গ্রেফতার করা হলেও ক্লাব সদস্য তথা জ্যোতিষী তনয় শাস্ত্রীকে।

মিমির অভিযোগের ভিত্তিতে তিনদিন পর নিজের বাসগৃহ থেকে গ্রেফতার করা হয় অভিযুক্তকে, যদিও এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ছড়ায় ব্যাপক উত্তেজনা। তনয় শাস্ত্রী এলাকার অতি পরিচিত একজন মানুষ তাই বৃহস্পতিবার দুপুরে যখন তাঁকে আটক করতে যায় পুলিশ, তখন এলাকাবাসীদের ক্ষোভের সম্মুখীন হতে হয় পুলিশকে। গোটা ঘটনায় আরো দুজনকে আটক করেছে বনগাঁ পুলিশ।
আরও পড়ুন: 'বড়রা যাই বলুক আমায় থাকতে হবে পরিষ্কার...', তৃণাকে নিয়েই কী বিশেষ পোস্ট অভিনবের
কী ঘটেছিল?
গত রবিবার বনগাঁয় নয়া গোপালগঞ্জ যুবক সংঘের পরিচালনায় একটি বাৎসরিক অনুষ্ঠানের আয়োজন করা। ওই অনুষ্ঠানে ১০টা নাগাদ মিমি চক্রবর্তী স্টেজে ওঠার কথা ছিল কিন্তু তিনি সেখানে পৌছান প্রায় ১১:৩০ মিনিট নাগাদ। এরপর স্টেজে ওঠার কিছুক্ষণের মধ্যেই ১২টা বেজে যায়, যার ফলে মঞ্চ থেকে তাঁকে নামিয়ে দেওয়া হয়।
এই প্রসঙ্গে তনয় শাস্ত্রী সংবাদ মাধ্যমকে জানান, মিমি চক্রবর্তীকে অসম্মান করা হয়নি বরং যথেষ্ট সম্মান দেখিয়ে তাঁকে নেমে যেতে বলা হয়েছিল। স্থানীয় প্রশাসনের কাছ থেকে ১২টা পর্যন্ত অনুষ্ঠান চালু রাখার জন্য আবেদন করা হয়েছিল। কিছুদিনের মধ্যেই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হতে চলেছে, তাই বারোটায় অনুষ্ঠান বন্ধ করে দেওয়ার কথা ছিল। ১২টা বেজে যাওয়ায় মিমি চক্রবর্তীকে মঞ্চ থেকে নেমে যেতে বলা হয়েছিল এতে কোনও অসম্মান করা হয়নি তাঁকে।
আরও পড়ুন: বিচ্ছেদ বিতর্কে বুড়ো আঙুল! ইন্ডাস্ট্রিতে ২০ বছর, রুক্মিণীকে নিয়েই কেক কাটলেন দেব
প্রসঙ্গত, একদিকে তনয় শাস্ত্রীর আচরণকে ঔদ্ধত্য বলে দাবি করেন মিমি চক্রবর্তী তেমন অন্যদিকে তনয় শাস্ত্রী বলেন মিমির আচরণ একেবারেই ভালো ছিল না। সাম মিলিয়ে বনগাঁর অনুষ্ঠান নিয়ে চলছে তুমুল বিতর্ক।
E-Paper

