পরিচালক নিতেশ তিওয়ারির বিগ বাজেট ফ্যান্টাসি মহাকাব্য ‘রামায়ণ’ ঘিরে ইতিমধ্যেই দেশজুড়ে উত্তেজনা চরমে। বলিউডের পাশাপাশি এবার এই মেগা প্রজেক্টের ভাগ্য নির্ধারণে নজর রেখেছেন টলিউডের তারকারাও। সম্প্রতি সোশাল মিডিয়ায় এই ছবি নিয়ে নিজের ব্যক্তিগত ও পেশাগত প্রত্যাশার কথা অকপটে প্রকাশ করলেন টলিউড অভিনেতা অনিন্দ্য চট্টোপাধ্যায়।

প্রযোজনা সংস্থা ‘প্রাইম ফোকাস’ (Prime Focus)-এর একজন শেয়ারহোল্ডার হিসেবে ‘রামায়ণ’-এর বক্স অফিস সাফল্য নিয়ে নিজের চরম আকুলতা ব্যক্ত করে পোস্ট করেছেন অভিনেতা।
‘রামায়ণ ব্লকবাস্টার হওয়া খুব দরকার!’— অনিন্দ্য চট্টোপাধ্যায়ের স্পষ্ট বার্তা:
সোশাল মিডিয়ায় অনিন্দ্য চট্টোপাধ্যায় লেখেন, ‘রামায়ণ সুপারহিট হওয়া দরকার। খুব দরকার। রামায়ণ যেন ব্লকবাস্টার হয়। বিশ্বজুড়ে ব্যবসা করুক। ভারতীয় সিনেমাকে নতুন উচ্চতায় নিয়ে যাক।’
তিনি আরও যোগ করেন, এই প্রার্থনা শুধুমাত্র ভারতীয় সিনেমা ইন্ডাস্ট্রি বা দর্শকদের জন্যই নয়, বরং তাঁর মতো অসংখ্য বিনিয়োগকারীদের স্বার্থেও। অভিনেতার কথায়, ‘দেশের সিনেমা ইন্ডাস্ট্রির জন্য, দর্শকদের জন্য, আর অবশ্যই আমার মতন Prime Focus-এর শেয়ারহোল্ডারদের জন্য! এই স্টকটার দিকেই আমাদের ফোকাস।’
রামায়ণ সফল হলে নিঃসন্দেহে প্রাইম ফোকাসের স্টক উর্ধ্বমুখী হবে, ফলে বাকি শেয়ারহোল্ডারদের মতো অনিন্দ্যরও লক্ষ্মীলাভ হবে।
কলকাতায় রামায়ণের টিকিটের দাম সর্বোচ্চ কত?
ছবিটির ভিএফএক্স (VFX) ও ভিজ্যুয়াল ট্রিমোগ্রাফির দায়িত্বে রয়েছে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ভিজ্যুয়াল ইফেক্টস হাউস ডিএনইজি (DNEG) ও প্রাইম ফোকাস। বিশ্বমানের ভিজ্যুয়াল অভিজ্ঞতা পেতে ইতিমধ্যেই অগ্রিম টিকিট বুকিংয়ে ঢল নেমেছে সিনেপ্রেমীদের। দেশে ইতিমধ্যেই ১৫০ কোটির অ্যাডভান্স বুকিং হয়ে গিয়েছে রামায়ণের। ধুরন্ধর ২-তে মাত দিতে না পারলেও আদিপুরুষকে কবেই ছাপিয়ে গিয়েছেন রণবীর।
কলকাতা শহরে ‘রামায়ণ’-এর টিকিটের আকাশছোঁয়া চাহিদা দেখা যাচ্ছে:
{{/usCountry}}কলকাতা শহরে ‘রামায়ণ’-এর টিকিটের আকাশছোঁয়া চাহিদা দেখা যাচ্ছে:
{{/usCountry}}তিলোত্তমায় প্রিমিয়াম মাল্টিপ্লেক্স ও স্ক্রিন এক্স (ScreenX 3D) ফরম্যাটে ‘রামায়ণ’-এর সর্বোচ্চ টিকিটের দাম পৌঁছেছে ২০০০ টাকা পর্যন্ত। আইনক্সে প্রাইম টাইমে রয়্যাল রিক্লাইনার সিটে টিকিটের দাম ২০০০ ছুঁয়েছে।
কলকাতায় আইম্যাক্স ৩ডি (IMAX 3D)-র টিকিটের দাম ৭৫০ টাকা থেকে ১,২০০ টাকা পর্যন্ত রাখা হয়েছে। অন্যদিকে সাধারণ ফরম্যাটের টিকিটের মূল্য মাল্টিপ্লেক্সে শুরু হচ্ছে ৩০০ টাকার আশেপাশে।
মেগা বাজেট ও বক্স অফিসের প্রত্যাশা:
রণবীর কাপুর, সাই পল্লবী, যশ ও সানি দেওলের মতো তারকাদের নিয়ে নির্মিত এই বিগ বাজেট ছবিটির আগাম টিকিট বুকিংয়েই সাড়া পড়ে গেছে। বাণিজ্য বিশ্লেষকদের মতে, প্রাইম ফোকাস ও অন্যান্য সহ-প্রযোজকরা যেভাবে আন্তর্জাতিক মানে ছবিটিকে তুলে ধরেছেন, তাতে অনিন্দ্য চট্টোপাধ্যায়ের মতো শেয়ারহোল্ডারদের আশা যে বিফলে যাবে না, তার ইঙ্গিত স্পষ্ট!