...
...
Next Story

Antarra Banerjee: নেমসেক হওয়ার গেরো! RPF কর্মীকে ব্লেড দিয়ে আক্রমণ, গ্রেফতারির ভুয়ো খবরে ক্ষুব্ধ কসৌটি খ্যাত অন্তরা

টেলিভিশন অভিনেত্রী অন্তরা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে দিয়েছেন আরপিএফ-এর হামলা, পোশাক খোলবার চেষ্টার ঘটনার সঙ্গে তাঁর কোনও যোগ নেই।

Published on: Aug 17, 2026, 12:30:49 IST
Advertisement

সম্প্রতি আরাবল্লী এক্সপ্রেসে (Aravali Express) আরপিএফ (RPF) আধিকারিককে ব্লেড চালিয়ে হামলার ঘটনায় এক মডেল গ্রেফতার হতেই তোলপাড় শুরু হয়েছিল মিডিয়া ও সামাজিক যোগাযোগমাধ্যমে। তবে নাম বিভ্রাটের কারণে অনেক সংবাদমাধ্যম অভিযুক্তের জায়গায় অপরাধের সাথে কোনও সম্পর্ক না থাকা জনপ্রিয় হিন্দি টেলিভিশন অভিনেত্রী অন্তরা বন্দ্যোপাধ্যায়-এর (Antarra Banerjee) ছবি ও নাম ব্যবহার করে সংবাদ প্রকাশ করে।

নেকসেক হওয়ার গেরো! RPF কর্মীকে ব্লেড দিয়ে আক্রমণের ভুয়ো খবরে ক্ষুব্ধ অন্তরা
নেকসেক হওয়ার গেরো! RPF কর্মীকে ব্লেড দিয়ে আক্রমণের ভুয়ো খবরে ক্ষুব্ধ অন্তরা

ভুল তথ্য ছড়ানোর পর এবার বিষয়টি নিয়ে অভিনেত্রী ও তাঁর পিআর টিমের তরফে কঠোর ও স্পষ্ট বার্তা জারি করা হয়েছে।

‘ঘটনার সাথে আমার কোনো সম্পর্ক নেই’— অন্তরা বন্দ্যোপাধ্যায়ের টিমের বক্তব্য

সংবাদ মাধ্যমে নিজের ছবি ও বিভ্রান্তিকর খবর দেখে তড়িঘড়ি একটি অফিসিয়াল বিবৃতি প্রকাশ করেছে অভিনেত্রীর টিম। বিবৃতিতে জানানো হয়, ‘বেশ কয়েকটি মিডিয়া আউটলেট অন্য এক ব্যক্তির এফআইআর (FIR)-এর ওপর ভিত্তি করে খবর পরিবেশন করার সময় ভুলবশত অভিনেত্রী অন্তরা বন্দ্যোপাধ্যায়ের ছবি ব্যবহার করেছে। আমরা স্পষ্টভাবে জানাচ্ছি যে, নিবন্ধিত ওই এফআইআর বা ঘটনার সঙ্গে অন্তরা বন্দ্যোপাধ্যায়ের দূর-দূরান্তেও কোনো সম্পর্ক নেই।’

আসল অভিযুক্ত কে?: অফিসিয়াল এফআইআর-এর কপি যাচাই করার পর দেখা গেছে, অভিযুক্ত ব্যক্তি হলেন থানে-র বাসিন্দা মডেল অন্তরা সোহম বন্দ্যোপাধ্যায় (Antara Soham Banerjee)।

নাম বিভ্রাট: দুই ব্যক্তির নাম প্রায় এক হওয়ায় এবং মিডিয়ায় ভুল ছবি ব্যবহার করার ফলেই এই অনভিপ্রেত বিভ্রাট তৈরি হয়েছিল।

গত ১২ই আগস্ট আরাবল্লী এক্সপ্রেসে এসি কামরার সিট নিয়ে বচসার জেরে থানা-র বাসিন্দা মডেল অন্তরা সোহম বন্দ্যোপাধ্যায় টিকিট পরিদর্শক এবং আরপিএফ জওয়ানদের অশালীন গালিগালাজ করেন ও ব্লেড চালিয়ে আক্রমণ করেন। পরবর্তীতে বোরিভালি রেল পুলিশ তাঁকে গ্রেফতার করে।

আসল অভিযুক্ত অন্তরা বন্দ্যোপাধ্যায়

যে অভিনেত্রীর ছবি ভুলবশত ব্যবহার করা হয়েছিল, তিনি দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে বিনোদন জগতে কাজ করছেন। ২০১২ সালে 'গুমরাহ' (Gumrah) দিয়ে তাঁর অভিনয় সফর শুরু। পরবর্তীতে 'সাবধান ইন্ডিয়া', 'বড়ো বহু', 'লাল ইশক', 'কসৌটি জিন্দগি কি' এবং 'দিব্য দৃষ্টি'-র মতো একাধিক হিট ধারাবাহিকে তিনি অভিনয় করেছেন। এছাড়া একতা কাপুরের 'রাগিনী এমএমএস রিটার্নস ২' এবং 'দ্য শৌকিন্স' সিনেমাতেও দেখা গেছে তাঁকে।

 
ABOUT THE AUTHOR
Priyanka Mukherjee

প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe