...
...
Next Story

Biswarup Bandyopadhya:‘উচ্চ কোটির ভণ্ড.. আপনারা দেশ ও সমাজের জন্য ক্ষতিকারক’, বিস্ফোরক ‘গোরা’ বিশ্বরূপ, কাদের তোপ দাগলেন

‘যন্তর মন্তরের ছাত্র আন্দোলনের সময় যাদের প্রাণ কেঁদে উঠেছিল, অথচ ঝাড়খণ্ডের বেলায় তারা অন্যান্য কাজে বড্ড ব্যস্ত হয়ে পড়েছেন’, সুবিধাবাদী প্রতিবাদীদের ধুয়ে দিলেন অভিনেতা।

Published on: Aug 13, 2026, 11:00:24 IST
Advertisement

সাম্প্রতিক রাজনৈতিক ও সামাজিক নানা ইস্যুতে সোশাল মিডিয়ায় একাংশের সিলেক্টিভ হিউম্যানিটি বা 'সুবিধাবাদী প্রতিবাদ' নিয়ে চরম ক্ষোভ উগড়ে দিলেন টেলিপাড়ার জনপ্রিয় অভিনেতা বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়। ‘গৌরী এলো’, ‘তারে ধরি ধরি মনে করি’-র নায়ক বিশ্বরূপ সোশাল মিডিয়ায় এক দীর্ঘ ও বিস্ফোরক পোস্টের মাধ্যমে নীতিহীন আন্দোলনকারী ও তথাকথিত 'বিপ্লবী'দের তুলোধোনা করেছেন।

‘উচ্চ কোটির ভণ্ড.. আপনারা দেশ ও সমাজের জন্য ক্ষতিকারক’, বিস্ফোরক বিশ্বরূপ
‘উচ্চ কোটির ভণ্ড.. আপনারা দেশ ও সমাজের জন্য ক্ষতিকারক’, বিস্ফোরক বিশ্বরূপ

দিল্লির যন্তর মন্তরের ছাত্র আন্দোলন এবং ঝাড়খণ্ডের ছাত্র আন্দোলনের প্রেক্ষাপট টেনে সোশাল মিডিয়ায় 'দ্বিমুখী নীতি'র তীব্র সমালোচনা করেছেন অভিনেতা। বিশ্বরূপ বরাবরই স্পষ্টবক্তা। এবারও চাচাঁছোলা ভাষায় আক্রমণ শানালেন তিনি।

‘তোমরা একই অচল পয়সার এপিঠ-ওপিঠ’

নিজের সোশাল পোস্টের মাধ্যমে সমাজের ছদ্ম-বিপ্লবীদের মুখোশ খুলে দিয়ে বিশ্বরূপ লেখেন, ‘যন্তর মন্তরের ছাত্র আন্দোলনের সময় যাদের প্রাণ কেঁদে উঠেছিল, অথচ ঝাড়খণ্ডের বেলায় তারা অন্যান্য কাজে বড্ড ব্যস্ত হয়ে পড়েছেন— চোখ, কান কোথাও বন্ধক রেখেছেন। আবার যন্তর মন্তরের সময় যারা চুপচাপ মজা দেখছিলেন, হঠাৎ ঝাড়খণ্ডের ছাত্র আন্দোলনে ছাত্র দরদী হয়ে ফেসবুক ভরিয়ে দিচ্ছেন... আপনারা সবাই একই অচল কয়েনের এপিঠ আর ওপিঠ!’

‘তোমরা দেশ ও সমাজের জন্য ক্ষতিকর’

রাজনীতি বা কোনো নির্দিষ্ট মতাদর্শের অন্ধ দাসত্ব করা মানুষদের উদ্দেশ্যে কড়া বার্তা দিয়ে অভিনেতা আরও যুক্ত করেন, কোনও নির্দিষ্ট রাজনৈতিক মতাদর্শের অন্ধ অনুসরণ করে রাজনৈতিক সুবিধা অনুযায়ী প্রতিবাদ বা চুপ থাকা মানুষেরা কখনোই স্বাধীন চিন্তাভাবনার প্রতীক হতে পারেন না।

সোশাল মিডিয়ায় অভিনেতা বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়ের এই কড়া ও স্পষ্ট মন্তব্য নেটপাড়ায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। সুবিধাবাদী প্রতিবাদের বিরুদ্ধে ওঁর এই সোজা ব্যাটে ছক্কা হাঁকানো পোস্টকে সমর্থন জানিয়েছেন সাধারণ নেটিজেনদের এক বিরাট অংশ।

 
ABOUT THE AUTHOR
Priyanka Mukherjee

প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe