...
...
Next Story

স্ত্রীর মৃত্যুর বছর ঘুরতেই ফের বিয়ের পিঁড়িতে ‘নিম ফুলের মধু’ অভিনেতা রাহুল বর্মণ,চিনুন নতুন বউকে

'এখনও ছয় জন্ম একসঙ্গে কাটানো বাকি’— প্রয়াত স্ত্রী অপরাজিতার স্মৃতিতে কেঁদে ভাসিয়েছিলেন অভিনেতা রাহুল বর্মণ! মৃত্যুর বছর ঘুরতেই ফের বিয়ের পিঁড়িতে টলিউড অভিনেতা, চেনেন নতুন কনে পরীকে?

Published on: Nov 21, 2026, 19:31:02 IST
Advertisement

গত বছর মার্চে প্রিয়তমা স্ত্রী অপরাজিতা বর্মণ-এর অকালমৃত্যুতে কার্যত ভেঙে পড়েছিলেন টলিউডের পরিচিত অভিনেতা রাহুল বর্মণ। স্ত্রীর স্মৃতিচারণ করতে গিয়ে প্রকাশ্যেই কান্নায় ভেঙে পড়ে বলেছিলেন, তাঁদের এখনও ছয় জন্ম একসঙ্গে কাটানো বাকি! তবে জীবনের নিয়মে শোক কাটিয়ে এবার নতুন অধ্যায় শুরু করলেন অভিনেতা। প্রথম স্ত্রীর মৃত্যুর বছর ঘুরতেই ফের বিয়ের পিঁড়িতে বসলেন রাহুল বর্মণ। তাঁর নতুন জীবনসঙ্গিনীর নাম পরী, যিনি নিজেও বিনোদন জগতের সঙ্গে যুক্ত। ইতিমধ্যেই নবদম্পতির বিয়ের বেশ কিছু ছবি সামনে আসতেই তা নেটপাড়ায় আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।

স্ত্রীর মৃত্যুর বছর ঘুরতেই ফের বিয়ের পিঁড়িতে অভিনেতা রাহুল বর্মণ,চিনুন নতুন বউকে
স্ত্রীর মৃত্যুর বছর ঘুরতেই ফের বিয়ের পিঁড়িতে অভিনেতা রাহুল বর্মণ,চিনুন নতুন বউকে

কখনো সাদা গাউন-কালো স্যুটে, কখনো লাল পাঞ্জাবি-শাড়িতে নবদম্পতি:

সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়া বিয়ের ছবিগুলোতে দুটি ভিন্ন সাজে দেখা গিয়েছে রাহুল বর্মণ ও পরীকে: একটি ছবিতে খ্রিস্টান বা পাশ্চাত্য বিয়ের আদলে সাদা গাউন, মাথায় ভেইল এবং সিঁথিতে সিঁদুর পরে হাসিমুখে ধরা দিয়েছেন নববধূ পরী; আর তাঁর পাশে কালো স্যুট ও সাদা শার্টে দাঁড়িয়ে রাহুল। অন্য একটি ছবিতে পুরোপুরি বাঙালি সাজে লাল রঙের কারুকাজ করা পাঞ্জাবিতে দেখা গিয়েছে অভিনেতাকে, আর তাঁর পাশে লাল শাড়ি, সিঁথিতে চওড়া সিঁদুর এবং হাতে ফুলের তোড়া নিয়ে হাসিমুখে পোজ দিয়েছেন পরী।

শোক কাটিয়ে জীবনের নতুন ইনিংস শুরু:

দীর্ঘদিন অভিনয় জগতে সেভাবে নিয়মিত দেখা না গেলেও ব্যক্তিগত জীবনের এই বড় পরিবর্তনের কারণে ফের শিরোনামে উঠে এলেন রাহুল বর্মণ। প্রথম স্ত্রীর মৃত্যুর পর একাকিত্ব কাটিয়ে বিনোদন জগতেরই সহকর্মী পরীকে জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছেন তিনি। জীবনের এই নতুন ইনিংসের জন্য নবদম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন ইন্ডাস্ট্রির সহকর্মী ও শুভানুধ্যায়ীরা।

 

ABOUT THE AUTHOR

প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks