...
...
Next Story

বিয়ের পর থেকেই আলাদা, সায়নের বউ থাকে আমেরিকায়! পুজোর ছুটিতে জমিয়ে রোম্যান্স রোমে, দেখুন সেই ছবি

দুজনের মাঝে দূরত্ব কয়েক হাজার মাইলের। পৃথিবীর ভিন্ন দুই প্রান্তে তাঁদের পেশা। কলকাতায় অভিনয় কেরিয়ার সামলাচ্ছেন সায়ন, বউ মার্কিন মুলুকে গবেষণা করেন। পুজোটা কাটল রোমে।

Published on: Oct 28, 2026, 12:00:51 IST
Advertisement

কর্মসূত্রে স্ত্রী থাকেন সুদূর মার্কিন যুক্তরাষ্ট্রে (আমেরিকা), আর তিনি নিজে থাকেন কলকাতায়। তবে কয়েক হাজার মাইলের এই ‘লং ডিসট্যান্ট’ দাম্পত্যে ভালোবাসা আর উষ্ঞতার কমতি নেই। দুর্গোৎসব ও পূজোর ছুটি উদযাপনে ইউরোপের ঐতিহাসিক শহর রোমকে বেছে নিলেন ‘শুধু তোমারই জন্য’ খ্যাত জনপ্রিয় অভিনেতা সায়ন এবং তাঁর স্ত্রী রিনি মুখোপাধ্যায়। ইতালির ঐতিহ্যবাহী কলসিয়ামের (Colosseum) সামনে দাঁড়িয়ে তোলা একাধিক মিষ্টি ও রোম্যান্টিক ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করে নিয়েছেন এই তারকা দম্পতি।

বিয়ের পর থেকেই আলাদা, সায়নের বউ থাকে আমেরিকায়! পুজোর ছুটিতে জমিয়ে রোম্যান্স রোমে, দেখুন সেই ছবি
বিয়ের পর থেকেই আলাদা, সায়নের বউ থাকে আমেরিকায়! পুজোর ছুটিতে জমিয়ে রোম্যান্স রোমে, দেখুন সেই ছবি

সাবেকি পোশাকে ইতালির বুকে বাঙালিয়ানা:

ছবিতে রোমের বিখ্যাত স্থাপত্যের সামনে সাদা পাঞ্জাবিতে ধরা দিয়েছেন সায়ন এবং সাদা-সোনালি পাড়ের শাড়িতে সেজে উঠেছেন রিনি। ভিনদেশে গিয়েও পূজোর আমেজে বাঙালিয়ানার এই মেলবন্ধন চোখ টেনেছে অনুরাগীদের। সোশ্যাল মিডিয়ায় রোম ভ্রমণের নানারকম ছবি পোস্ট করতেই সহকর্মী ও ভক্তদের ভালোবাসার জোয়ারে ভেসেছেন তাঁরা।

লং ডিসট্যান্ট সম্পর্ক ও রোম ডায়েরিজ:

পেশার খাতিরে দীর্ঘদিন ধরে দুজনে দুই মহাদেশে থাকেন। কাজের ব্যস্ততা পেরিয়ে পূজোর এই বিশেষ দিনগুলোতে বিদেশে একসঙ্গে কোয়ালিটি টাইম কাটানোর এই সিদ্ধান্ত মন জয় করেছে নেটিজেনদের। ইতালির প্রাচীন শহর রোমের রাস্তায় হাত ধরে হাঁটা থেকে শুরু করে ঐতিহাসিক স্থান ঘুরে দেখা—সব মিলিয়ে দারুণ এক ছুটির মুডে রয়েছেন সায়ন ও রিনি।

মার্কিন মুলুকের স্থায়ী বাসিন্দা রিনি। সেই দেশে ১৭ বছর ধরে গবেষণা করছেন। সেই সূত্রেই পেয়েছেন নাগরিকত্ব। আট বছরের প্রেম দুজনের। যদিও পরিচিতি সেই স্কুল জীবনের। জীবনের অনেক চড়াই উতরাই পেরিয়ে চলতি বছরের গোড়াতেই চার হাত এক হয় দুজনের। বৈদিক রীতি মেনে ধুমধাম করে বিয়ে সেরেছিলেন তাঁরা। বিয়ের পর শুধু তোমারই জন্য সিরিয়ালের মাধ্যেই পর্দায় ফিরেছেন সায়ন।

লং ডিসট্যান্ট রিলেশনশিপ কীভাবে সুন্দরভাবে সামলে নিয়ে রোম্যান্স বাঁচিয়ে রাখতে হয়, সায়ন ও রিনির এই রোম সফর যেন তারই এক নিখুঁত উদাহরণ।

 
ABOUT THE AUTHOR
Priyanka Mukherjee

প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks