...
...
Next Story

Kanchanaa Moitra: ‘বুড়ো বয়সের ভীমরতী!’ ব্লাউজ ছাড়া বোল্ড ফটোশ্যুটে কাঞ্চনা,নেটপাড়ায় ট্রোলের বন্যা

ব্লাউজহীন লুকে বোল্ড অবতারে ধরা দিলেন টেলিভিশনের ‘খলনায়িকা’ কাঞ্চনা মৈত্র। পর্দায় মায়ের চরিত্রে দেখতে অভস্ত্য অভিনেত্রীর এমন সাহসী অবতার দেখে চোখ ছানাবড়া নেটিজেনদের।

Published on: Oct 12, 2026, 13:00:37 IST
Advertisement

ছোটপর্দা থেকে বড়পর্দা— নিজের তুখোড় অভিনয় দক্ষতা দিয়ে দীর্ঘদিন ধরে দর্শকমনে রাজত্ব করছেন অভিনেত্রী কাঞ্চনা মৈত্র। তবে এবার কোনো মেগা বা সিনেমার জন্য নয়, বরং সোশ্যাল মিডিয়ায় নিজের এক চরম বোল্ড ও সাহসী ফটোশ্যুট পোস্ট করে তীব্র চর্চার কেন্দ্রবিন্দুতে উঠে এলেন এই জনপ্রিয় অভিনেত্রী।

‘বুড়ো বয়সের ভীমরতী!’ ব্লাউজ ছাড়া বোল্ড ফটোশ্যুটে  কাঞ্চনা,নেটপাড়ায় ট্রোলের বন্যা
‘বুড়ো বয়সের ভীমরতী!’ ব্লাউজ ছাড়া বোল্ড ফটোশ্যুটে কাঞ্চনা,নেটপাড়ায় ট্রোলের বন্যা

ব্লাউজ ছাড়া পিঠ খোলা পোজে নেটপাড়ায় আগুন:

সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটি ভিডিও শুট পোস্ট করেছেন কাঞ্চনা, যার থিম ছিল ‘মোহমায়া’। লাল-হলুদ ঢাকাই পারের শাড়ি, চুলে আলতো লাল গোলাপের মালা, নাকে নথ, হাতে বাজু ও গয়না— পুরো ঐতিহ্যবাহী সাজেই ধরা দিয়েছেন তিনি। তবে চমক তৈরি হয়েছে তাঁর পোশাক পরার ধরণে। শাড়ির নিচে পরেননি কোনো ব্লাউজ, অনাবৃত ব্যাকলেস লুকে ক্যানভাসের সামনে পোজ দিয়েছেন অভিনেত্রী। খোঁপার পেছনের খোলামেলা পিঠ, হাতের অলঙ্কার আর চোখের চাউনিতে ফুটে উঠেছে আবেদনময়ী লাস্য রূপ।

সোশ্যাল মিডিয়ায় ফটোশ্যুটের ভিডিওটি ঝড়ের গতিতে ভাইরাল হতেই ধেয়ে এসেছে একের পর এক নেতিবাচক মন্তব্য ও ট্রোল। এক শ্রেণীর নেটিজেন কাঞ্চনার এই বয়স ও পোশাকের ধরন নিয়ে প্রশ্ন তুলেছেন। কমেন্ট বক্সে কুৎসিত মন্তব্য করে অনেকেই লিখেছেন— “বুড়ো বয়সে এসব কী ভীমরতী!” আবার কেউ কেউ লিখেছেন, “বয়স অনুপাতে রুচিশীল পোশাক পরা উচিত ছিল, ব্লাউজ ছাড়া এমন পোজ দেওয়ার কী দরকার ছিল?”

ট্রোলকে বুড়ো আঙুল অনুগামীদের:

তবে নেটিজেনদের একদল কটাক্ষ করলেও কাঞ্চনার এই সাবেকি ও সাহসী লুকের প্রশংসাও করেছেন অনেকেই। ভক্তদের মতে, একজন শিল্পীর সৌন্দর্য এবং এক্সপ্রেশনই আসল, সেখানে বয়স বা পোশাক কোনো বাধা হতে পারে না। ট্রোলারদের মুখে ছাই দিয়ে কাঞ্চনার এই 'মোহমায়া' লুক এখন টলিপাড়ার অন্যতম হট টপিক।

 
ABOUT THE AUTHOR
Priyanka Mukherjee

প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks