এক বছরের আবেগ, প্রতিদিনের ড্রয়িংরুমের আড্ডা আর হাজারো স্মৃতির মেলবন্ধন— অবশেষে পর্দার আড়াল হলো জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক 'কনে দেখা আলো'! ধারাবাহিকের শেষ এপিলোড সম্প্রচারের পর চোখের জল ফেলছে অনুরাগীরা। এর মাঝেই সোশ্যাল মিডিয়ায় এক আবেগঘন খোলা চিঠি লিখলেন সুদেবের মা (লোপামুদ্রা)-র চরিত্রে অভিনয় করা অভিনেত্রী। যে কোনও অনুষ্ঠানে গেলে অনুরাগীদের একটাই অনুনয় ছিল— ‘দিদি, পরিচালককে বলুন না সিরিয়ালটা শেষ না করতে!’— সেই ভক্তদের কাছেই নিজের অপারগতা আর অসীম ভালোবাসার কথা উজার করে দিলেন তিনি।

‘আমরা শুধুই চরিত্র হয়ে উঠতে পারি, সিদ্ধান্ত আমাদের নয়’
অনুরাগীদের আবেগের জবাবে অভিনেত্রী লিখেছেন, ‘বিশ্বাস করুন, এটা কোনো শিল্পী বা পরিচালকের কাজ নয়। মানে আপনারা যেমন অনুরোধ করতে পারছেন, আমরা সেটাও পারি না। আমরা শুধু যে যার কাজটুকুই করতে পারি— সেটে দাঁড়িয়ে চরিত্র হয়ে উঠতে পারি বা দৃশ্যকে জীবন্ত করতে পারি। এর বাইরে আমাদের আর কোনো ক্ষমতা থাকে না। তবে আজকের এই সময়ে দাঁড়িয়েও আপনারা যেভাবে সাপোর্ট করে গেছেন, তাকে ধন্যবাদ জানানোর মতো শব্দ আমার অভিধানে কম পড়ছে।’
জি বাংলা (Zee Bangla), কাস্টিং ডিরেক্টর, প্রোডাকশন হাউস 'অর্গানিক স্টুডিও' এবং পরিচালক জয়দীপ দাকে বিশেষ ধন্যবাদ জানিয়েছেন তিনি। তাঁর মতে, জয়দীপ দার মতো সরল মানুষের সাহায্য পেয়েই এত কঠিন একটা চরিত্র তিনি সহজভাবে ফুটিয়ে তুলতে পেরেছেন।
‘ভালো থাকতে থাকতে বিদায় নেওয়াই ভালো!’
দীর্ঘ চিঠির শেষে একটি বিশেষ দ্রষ্টব্য বা বক্রোক্তি যোগ করতে ভুলবেন না এই অভিনেত্রী! তিনি লেখেন: বিঃ দ্রঃ - ভালো জিনিস ভালো থাকতে থাকতে বিদায় নিলে ভালো, অন্তত 'কঙ্কা লসার' হওয়া থেকে রক্ষা পাবে!'
{{/usCountry}}দীর্ঘ চিঠির শেষে একটি বিশেষ দ্রষ্টব্য বা বক্রোক্তি যোগ করতে ভুলবেন না এই অভিনেত্রী! তিনি লেখেন: বিঃ দ্রঃ - ভালো জিনিস ভালো থাকতে থাকতে বিদায় নিলে ভালো, অন্তত 'কঙ্কা লসার' হওয়া থেকে রক্ষা পাবে!'
{{/usCountry}}টেলিভিশনের পর্দায় নতুন গল্প আসবে, নতুন চরিত্র রাজ করবে— কিন্তু এক বছর ধরে দর্শকদের ভালোবাসায় ধন্য হওয়া 'কনে দেখা আলো'-র এই মিষ্টি সফর যে টলিপাড়ার পাশাপাশি অনুরাগী হৃদয়েও বিশেষ জায়গা করে থাকবে, তা বলাই বাহুল্য!