টেলিপাড়ার জাঁদরেল ভিলেন মানসী সেনগুপ্ত (Manosi Sengupta)। কিন্তু বাস্তব জীবনে মানসী একজন দায়িত্বশীল মা, তথা মিষ্টি মনের মানুষ। সোশ্যাল মিডিয়ায় তিনি বেশ অ্যাক্টিভ এবং মাঝেমধ্যেই নিজের ব্যক্তিগত জীবনের মিষ্টি মুহূর্তগুলো অনুরাগীদের সাথে ভাগ করে নেন। সম্প্রতি এক বৃষ্টিভেজা সন্ধ্যায় ১৫ মাসের শিশুপুত্র অধ্যায়-কে কোলে নিয়ে গাড়ির ব্যাকসিটে বসে কলকাতা শহর ঘুরে দেখার একটি সুন্দর ভিডিও পোস্ট করেছিলেন অভিনেত্রী। ভিডিওতে ছেলেকে আদরে ভরিয়ে দেওয়ার পাশাপাশি ‘তারে ধরি ধরি মনে করি’ অভিনেত্রী গুনগুন করে গাইছিলেন ‘হাম তেরে প্যায়ার মে...’।

কিন্তু এই মিষ্টি এবং মাতৃত্বের সুন্দর মুহূর্তটিতেও কুৎসিত মন্তব্য করতে ছাড়লেন না এক নেটিজেন। তবে ট্রোলারদের অন্যায় আক্রমণ মুখ বুজে সহ্য করার পাত্রী যে তিনি নন, তা মোক্ষম জবাবেই বুঝিয়ে দিলেন মানসী।
ট্রোলারের বিরূপ মন্তব্য: ‘লোক দেখানো বন্ধ করুন’
মানসীর পোস্ট করা সেই সুন্দর পারিবারিক ভিডিওর কমেন্ট বক্সে এক মহিলা নেটিজেন বেশ রূঢ় এবং নেতিবাচক মন্তব্য করেন। তিনি লেখেন, ‘আপনার বাচালতার জন্য আপনার সন্তানের না কোনও বিপদ হয়ে যায়। একটু লোক দেখানো বন্ধ করুন।’
একজন মায়ের উদ্দেশ্যে সন্তানের ‘বিপদ’ হতে পারে— এমন আপত্তিকর মন্তব্য এবং ‘লোক দেখানো’র মতো খোঁটা স্বাভাবিকভাবেই ভালোভাবে নেননি অভিনেত্রী।
ট্রোলারকে ধুয়ে দিলেন মানসী: ‘আরও লোক দেখাব দিদি!’
অন্যায় ট্রোলিংয়ের মুখে দাঁড়িয়ে বিন্দুমাত্র রেগে না গিয়ে অত্যন্ত চতুর অথচ কড়া ভাষায় সেই নেটিজেনকে পাল্টা জবাব দিয়েছেন মানসী। কমেন্টের রিপ্লাইতে তিনি সরাসরি লেখেন, টআরও লোক দেখাব দিদি... আপনিও দেখান, ভালো থাকুন.. কিপ শোয়িং অফ।' সঙ্গে একটি মুখ ভেঙচানোর ইমোজি জুড়ে দিয়ে মানসী স্পষ্ট করে দিলেন যে, নেতিবাচক মানসিকতার মানুষদের ওঁর জীবনে কোনো জায়গা নেই এবং নিজের সন্তানকে নিয়ে ওঁর খুশি প্রকাশ করা তিনি কোনও অবস্থাতেই বন্ধ করবেন না।
পাশে দাঁড়ালেন অনুরাগীরা
{{/usCountry}}পাশে দাঁড়ালেন অনুরাগীরা
{{/usCountry}}মানসীর এই সপাট জবাবে সোশ্যাল মিডিয়ায় ওঁর অনুরাগীরাও বেশ খুশি। একজন মায়ের ও তাঁর ছোট্ট শিশুর নিষ্পাপ মুহূর্তকে এভাবে আক্রমণ করার তীব্র নিন্দা করেছেন নেটিজেনদের একাংশ। অনেকেই মানসীর কমেন্টে সমর্থন জানিয়ে লিখেছেন, নিজের সন্তানকে ভালোবাসা বা তাঁর সাথে সময় কাটানো কখনই ‘লোক দেখানো’ হতে পারে না।
মানসী সেনগুপ্ত গত কয়েক মাসে আলোচনার কেন্দ্রে থেকেছেন নিজের ডিভোর্স নিয়ে। ছেলের বয়স এক বছর হতে না হতেই তিনি জানান, স্বামী অভিজিৎ-এর থেকে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তবে দুজনের মধ্যে কোনও তিক্ততা নেই। মেয়ে তুহুর যাবতীয় দায়িত্ব এখনও পালন করে মেয়ের বাবা। তাঁর ১০ বছর বয়সী এক শিশুকন্যাও রয়েছে তুহু। দুই সন্তানকে নিয়েই আপতত মানসীর গোটা জগত।