...
...
Next Story

Roshni Bhattachryya: সোহিনী-পিয়ানের পর এবার মা হলেন রোশনি, ইচ্ছেপূরণ! কোল আলো করে ছেলে এল না মেয়ে?

ঘর আলো করে এল ফুটফুটে কন্যাসন্তান! মা হলেন অভিনেত্রী রোশনি ভট্টাচার্য, টলিপাড়ায় শুভেচ্ছার বন্যা

Published on: Nov 16, 2026, 08:30:56 IST
Advertisement

টলিপাড়ায় ফের খুশির হাওয়া। জীবনের নতুন অধ্যায়ে পা রাখলেন জনপ্রিয় অভিনেত্রী রোশনি ভট্টাচার্য। ১৫ নভেম্বর, রবিবার ফুটফুটে এক কন্যা সন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় নিজেই এই সুখবর অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন নতুন মা। আর তাঁর এই খুশির খবরে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন সহকর্মীরা।

সোহিনী-পিয়ানের পর এবার মা হলেন রোশনি, ইচ্ছেপূরণ! কোল আলো করে ছেলে এল না মেয়ে?
সোহিনী-পিয়ানের পর এবার মা হলেন রোশনি, ইচ্ছেপূরণ! কোল আলো করে ছেলে এল না মেয়ে?

সোশ্যাল মিডিয়ায় মেয়ের আগমনবার্তা জানিয়ে রোশনি লিখেছেন, ‘আর ঠিক এ ভাবেই আমাদের জীবন উপচে পড়া মিষ্টিতে ভরে গেল। এটা একটা মেয়ে এবং সে এসেই নিজের শর্তে রাজত্ব করতে শুরু করে দিয়েছে!’ রোশনির এই পোস্ট প্রকাশ্যে আসতেই নেটপাড়ায় শুভেচ্ছার বন্যা বয়ে যায়। গৌরব চট্টোপাধ্যায়, ঋতাভরী চক্রবর্তী, মিমি দত্ত, অনিন্দিতা রায়চৌধুরী থেকে শুরু করে টলিপাড়ার বহু চেনা মুখ নতুন মা ও তাঁর সদ্যোজাতকে শুভেচ্ছা ও আশীর্বাদ জানিয়েছেন। পিছিয়ে ছিলেন না টলিপাড়ার আরেক নতুন মা পিয়ান সরকারও। রোশনিকে অভিনন্দন জানিয়ে পিয়ান লেখেন, ‘তুমি সবসময় মেয়ে চেয়েছিলে রোশনি। অনেক অভিনন্দন!’ টেলিপাড়ার আরেক নতুন মা পিয়ান জানালেন, সর্বদা নাকি কন্যা সন্তানেরই মা হতে চেয়েছিলেন রোশনি। অবশেষে তাঁর সেই ইচ্ছেপূরণ হল।

২০২২ সালে সামাজিক বিয়ে করেছিলেন রোশনি-তূর্য। বিয়ের চার বছরের মাথায় দুই থেকে তিন হলোম তাঁরা। রোশনির স্বামী আদ্যোপান্ত ব্যবসায়ী, বিনোদুনিয়ার সঙ্গে কোনও যোগ নেই তাঁর। বহুবার বরকে নিয়ে কটাক্ষের মুখ পড়েছেন রোশনি। তবে কুছ পরোয়া নেই দুজনের। নিজেদের মতো করে জীবনটা বাঁচার মন্ত্র ভালোভাবেই জানা আছে তাঁদের। আর এবার তাদের ছোট্ট পরিবারের সদস্য সংখ্যা বেড়ে হল তিন।

 
ABOUT THE AUTHOR
Priyanka Mukherjee

প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks