...
...
Next Story

Shruti Das: ‘বিয়ে তো হবে না…’, আইবুড়ো ভাতের ছবি পোস্ট করতেই কটাক্ষ শ্রুতিকে, এল নিশা-সুলভ কড়া জবাব

সামাজিক বিয়ের আগে আইবুড়ো ভাত খেয়ে চরম ট্রোলড শ্রুতি দাস, ‘কতবার বিয়ে করবে?’ কটাক্ষের সপাট জবাব দিলেন ‘জোয়ার ভাটা’ নায়িকা!

Published on: Nov 24, 2026, 10:00:21 IST
Advertisement

বছর দুয়েক আগেই আইনিভাবে রেজিস্ট্রি সেরে পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দার-এর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রুতি দাস। তবে আইনি বিয়ে সারলেও এতদিন একসঙ্গে সংসার পাতেননি তাঁরা। একই আবাসনে আলাদা ফ্ল্যাটে থাকতেন দুজনে, ‘জোয়ার ভাটা’ খ্যাত অভিনেত্রী থাকতেন নিজের বাবা-মায়ের সঙ্গেই। অবশেষে প্রজাপতি ঋষিকে সাক্ষী রেখে বৈদিক মন্ত্রোচ্চারণে আনুষ্ঠানিকভাবে চার হাত এক হতে চলেছে শ্রুতি ও স্বর্ণেন্দুর। এই শীতের চারহাত এক হবে দুজনের। শুভদিন ফাঁশ করেননি শ্রুতি।

‘বিয়ে তো হবে না…’, আইবুড়ো ভাতের ছবি পোস্ট করতেই কটাক্ষ শ্রুতিকে, এল নিশা-সুলভ কড়া জবাব
‘বিয়ে তো হবে না…’, আইবুড়ো ভাতের ছবি পোস্ট করতেই কটাক্ষ শ্রুতিকে, এল নিশা-সুলভ কড়া জবাব

রেজিস্ট্রির সময় সিঁদুরদান, মালাবদল হলেও হয়নি সম্প্রদান-সহ বিয়ের বাকি নিয়মকানুন। সেই সময় আইবুড়ো ভাত খাননি নায়িকা, তাই এবার সামাজিক বিয়ের আগে ঘটা করে প্রিয়জনদের কাছে চলছে জমিয়ে আইবুড়ো ভাত খাওয়ার পর্ব। কিন্তু অভিনেত্রীর এই আনন্দ উদ্‌যাপন মোটেই ভালো চোখে দেখছেন না নেটিজেনদের একাংশ। সোশাল মিডিয়ায় ধেয়ে আসছে একের পর এক কটাক্ষ, যার সপাট জবাবও দিচ্ছেন শ্রুতি।

আইবুড়ো ভাত ও সামাজিক বিয়ে ঘিরে নেটপাড়ায় কটাক্ষ, কী জবাব দিলেন শ্রুতি?

আইবুড়ো ভাতের ছবি ও ভিডিয়ো সামনে আসতেই সোশাল মিডিয়ায় অনেকেই প্রশ্ন তুলতে শুরু করেন— ‘কতবার বিয়ে করবে?’, ‘এর না রূপোর গয়না আর সাদা শাড়িতে বিয়ে হয়ে গেছে?’, কিংবা “এতদিনে বিয়ে হয়নি?”।

সম্প্রতি অভিনেত্রীর একটি পোস্টের কমেন্ট বক্সে রুষা দত্ত নামের এক নেটিজেন কটাক্ষ করে লেখেন, ‘এটা কিসের আশীর্বাদ পর্ব?? জন্মদিনের?? বিয়ে তো হবে না… সেটা হয়ে গেছে একবার। রূপোর গয়না সাজে।’

ট্রোলারদের পালটা তোপ অনুরাগীর, সহমত জানালেন অভিনেত্রী:

নেটিজেনদের একাংশ যখন শ্রুতির বারবার বিয়ের অনুষ্ঠান করা নিয়ে বিরক্তি প্রকাশ করছেন, তখন অভিনেত্রীর পাশে দাঁড়িয়ে নিন্দুকদের একহাত নিয়েছেন তাঁরই এক অনুরাগী ‘ম নী ষা’।শ্রুতির সমর্থনে ওই অনুরাগী লেখেন, ‘বিয়ে হোক এক লাখ বার, জন্মদিন প্রতি মাসে একবার করে হোক বা দু’বার করে বা যেকোনো আনন্দ হোক রোজ ধুমধাম করে… তাতে তো কারোর কোনোরকম সমস্যা হওয়ার কথা নয়। যিনি করছেন তিনি নিজের এবং নিজের ভালোবাসার মানুষদের সাথে করছেন। তাতে আপনাদের মতো নেগেটিভ মানুষদের এত কেন প্রবলেম হচ্ছে? আপনারাও ভালো থাকুন, মজায় থাকুন, যেকোনো ভালো জিনিস সেলিব্রেট করুন। লোকের ভালোতে ভালো লাগতে শিখুন। আপনাদের এবং আপনাদের পরবর্তী প্রজন্মের দরকার। মনুষ্যত্ববোধ এভাবেই জাগবে। ভালো কথা বলুন, ভালো কাজ করুন, ভালো ভাবুন। দেখবেন অচিরেই ভালো থাকতে পারবেন, সুস্থ থাকবেন।’ অনুরাগীর এই দীর্ঘ ও ইতিবাচক বার্তার পালটা উত্তরে শ্রুতিও সহমত জানিয়ে লিখেছেন, ‘সিরিয়াসলি’।

সব মিলিয়ে নিন্দুকদের সমালোচনাকে পাত্তা না দিয়ে নিজের জীবনের বিশেষ মুহূর্তগুলো চুটিয়ে উপভোগ করছেন অভিনেত্রী। নিজের প্রথম মেগা সিরিয়াল ত্রিয়ননীর পরিচালক ছিলেন শ্রুতির বর, প্রথম প্রেমের প্রস্তাব গিয়েছিল নায়িকার তরফেই। বয়সের ফারাককে পাত্তা দেননি শ্রুতি, শুনেছেন মনের কথা। বুড়ো বর কটাক্ষের উত্তরও দিয়েছেন চেনা মেজাজে। নিজের শর্তে জীবন বাঁচতে জানেন শ্রুতি। অনুরাগীদের শুভেচ্ছা সাথে নিয়ে এবার জীবনের নয়া ইনিংস শুরু করছেন তিনি।

 

ABOUT THE AUTHOR

প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks