...
...
Next Story

Rachna Banerjee: ‘আমার একেবারেই উচিত হয়নি…’, এফআইআর রুজু হতেই ভুল স্বীকার করলেন রচনা, আর কী বললেন?

২ বছর আগের ভিডিয়োর জেরে আইনি বিপাকে রচনা। আরজি কর নির্যাতিতার নাম প্রকাশ্যে বারবার নেওয়ার জন্যই আইনি গেরোয় নায়িকা।

Published on: Jun 2, 2026, 21:00:35 IST
Advertisement

আরজি করের নির্যাতিতা তরুণী চিকিৎসকের নাম প্রকাশ্যে এনে আইনি জটিলতায় জড়ানোর পর আর চুপ থাকলেন না তৃণমূলের তারকা সাংসদ তথা অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়। দক্ষিণ কলকাতার চারু মার্কেট থানায় ওঁর বিরুদ্ধে এফআইআর দায়েরের প্রক্রিয়া শুরু হতেই এবার টলিপাড়ার ‘দিদি নম্বর ১’-এর সেট থেকে মুখ খুললেন তিনি। শুটিংয়ের ব্যস্ততার মাঝেই সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে নিজের সেই পুরোনো ভুল অকপটে স্বীকার করে নিলেন অভিনেত্রী।

‘আমার একেবারেই উচিত হয়নি…’, এফআইআর রুজু হতেই ভুল শিকার করলেন রচনা, আর কী বললেন?
‘আমার একেবারেই উচিত হয়নি…’, এফআইআর রুজু হতেই ভুল শিকার করলেন রচনা, আর কী বললেন?

প্রতিবাদ করতে গিয়ে কেঁদে ফেলেছিলাম, ভুলবশতঃ নাম নিয়ে ফেলি!

সম্প্রতি চারু মার্কেট থানায় অভিযোগ দায়ের হওয়ার পর নিজের অবস্থান স্পষ্ট করতে গিয়ে রচনা বলেন, 'সেই সময়ে ঘটনার ঘাত-প্রতিঘাতে মনখারাপ ছিল সকলের। আমিও ওই নারকীয় ঘটনার প্রতিবাদ জানাতে গিয়ে অত্যন্ত আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম। আর সেই কারণেই ভুলবশতঃ নামটা মুখ থেকে বেরিয়ে গিয়েছে, যা আমার করা একেবারেই উচিত হয়নি।

যে ভিডিওটি নিয়ে এখন রাজনৈতিক ও আইনি মহলে এত তোলপাড় চলছে, সেটির পেছনের আসল সত্যিটা তুলে ধরে রচনা জানান, ভিডিওটিতে কথা বলতে বলতে তিনি নিজের অজান্তেই কেঁদে ফেলেছিলেন। একজন উজ্জ্বল তরুণী চিকিৎসক এভাবে অকালে ফুরিয়ে যাবেন, তা কোনোভাবেই মেনে নিতে পারেননি তিনি। একজন নারী এবং জনপ্রতিনিধি হিসেবে ওঁর মনে যে ক্ষোভ আর দুঃখ তৈরি হয়েছিল, সেটাই ভিডিওতে প্রকাশ পেয়েছিল। তবে আইন ভাঙার কোনো উদ্দেশ্য ওঁর ছিল না বলেই সাফ জানিয়েছেন তারকা সাংসদ।

প্রসঙ্গত, ২০২৪ সালের আগস্ট মাসের এই পুরোনো ঘটনাটি নিয়ে ২০২৬ সালের জুন মাসে এসে হঠাৎ করে এত শোরগোল শুরু হওয়ার পেছনে রাজনৈতিক গন্ধ পাচ্ছেন অনেকেই। ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে রাজ্যে দীর্ঘ ১৫ বছরের তৃণমূল শাসনের অবসান ঘটে ক্ষমতার বড়সড় পরিবর্তন হয়েছে। আর নতুন সরকার ক্ষমতায় আসতেই পুরোনো ফাইল খুলে চারু মার্কেট থানায় রচনার বিরুদ্ধে কোমর বেঁধে নেমেছেন এক আইনজীবী।

অভিযোগকারীর দাবি, তৎকালীন শাসকদলের প্রভাবের কারণে পুলিশ তখন ব্যবস্থা নেয়নি, কিন্তু এখন নতুন জমানায় রচনার শাস্তি হওয়া উচিত। তবে রচনার এই আন্তরিক দুঃখপ্রকাশ এবং ভুল স্বীকারের পর এই আইনি লড়াই কোন মোড় নেয়, এখন সেটাই দেখার। স্টুডিওপাড়ার অন্দরের খবর, ‘দিদি নম্বর ১’-এর সেটে রচনা যথারীতি ওঁর চেনা হাসিমুখেই শুটিং সামলাচ্ছেন এবং ওঁর আইনজীবীরা এই আইনি নোটিশের জবাব দেওয়ার জন্য সম্পূর্ণ প্রস্তুতি নিচ্ছেন!

 
ABOUT THE AUTHOR
Priyanka Mukherjee

প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe