‘ও আসায় সব বদলে গেল’, ইয়ামিকে 'লেডি লাক’ আখ্যা ‘ধুরন্ধর’ পরিচালক আদিত্য ধরের

ধুরন্ধর এমন একটি ছবি যা, শুধুমাত্র সমালোচকদের থেকে প্রশংসিত হয়েছে তা নয়, এই ছবিটি টলিউড থেকে বলিউড প্রত্যেক অভিনেতা অভিনেত্রীদের কাছেও প্রশংসিত হয়েছে।

Updated on: Nov 20, 2026, 19:03:05 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

ধুরন্ধর এমন একটি ছবি যা, শুধুমাত্র সমালোচকদের থেকে প্রশংসিত হয়েছে তা নয়, এই ছবিটি টলিউড থেকে বলিউড প্রত্যেক অভিনেতা অভিনেত্রীদের কাছেও প্রশংসিত হয়েছে। সব থেকে বেশি প্রশংসা পেয়েছিলেন রণবীর সিং, তার অসাধারণ অভিনয়ের জন্য। দুটি পর্বে বিভক্ত এই ছবির প্রথম ভাগ মুক্তি পেয়েছিল গত বছরের শেষের দিকে এবং বাকিটা ২০২৬ সালের মার্চ মাসে।

স্ত্রীকে ‘লেডি লাক’ আখ্যা আদিত্য ধরের
স্ত্রীকে ‘লেডি লাক’ আখ্যা আদিত্য ধরের

ধুরন্ধর ছবির পরিচালক আদিত্য ধর ছবির সাফল্যের পুরো ক্রেডিট দিলেন স্ত্রীকে। সম্প্রতি একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আদিত্য বলেন, তাঁর ভাগ্য বদলের পেছনে রয়েছেন তার স্ত্রী ইয়ামি গৌতম। ইয়ামিকে লেডি লাক বলে অভিহিত করেন আদিত্য।

আরও পড়ুন: 'ওকে বাচ্চা বলা যায় না', রাজবীরের আসল বয়স ফাঁস করলেন সৌরভের মা

সিএনএন-নিউজ১৮ ইন্ডিয়ান অফ দ্য ইয়ার ২০২৬ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে চলচ্চিত্র নির্মাতা বলেন, ‘আমি শুধু এটুকুই বলতে পারি যে রাতারাতি তারকা হতে আমার ২০ বছর সময় লেগেছে। সুতরাং, এটি ছিল এক অসাধারণ যাত্রা। আর এই অগ্রগতির ধারাটিও ছিল বেশ রোমাঞ্চকর। আমি সত্যিই খুব কৃতজ্ঞ যে আমি আমার দেখা অন্যতম সুন্দর একজন মানুষের সাথে বিবাহিত। যেদিন সে আমার জীবনে প্রবেশ করে, সেদিনই আমার ভাগ্য বদলে যায়। এবং আমি মনে করি, এই সৌভাগ্য দেবীই আমাকে বিশ্বের কাছে ‘ভারত’-এর গল্প বলতে সাহায্য করছে।’

ইয়ামি আদিত্যর কাজের প্রতি নিষ্ঠার কথা বলতে গিয়ে বলেন, কীভাবে আদিত্য নিজের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে সম্পূর্ণ মগ্ন হয়ে সেটে প্রায় ৭০ ঘণ্টা না ঘুমিয়ে কাটাতেন। তিনি আরও বলেন যে, এই ধরনের উচ্চাভিলাষী প্রকল্প হাতে নেওয়ার জন্য অসীম সাহস এবং তা শেষ পর্যন্ত সম্পন্ন করার দৃঢ় প্রত্যয়ের প্রয়োজন হয়।

আরও পড়ুন: মধ্যরাতে বাড়িতে পুলিশ, গ্রেফতার হওয়ার আগে ফেসবুক লাইভে ঋত্বিকের নায়িকা জ্যোতিকা জ্যোতি

আদিত্য ধরের যাত্রা সম্পর্কে

চলচ্চিত্র নির্মাণে ক্যারিয়ার গড়ার লক্ষ্যে আদিত্য ২০০৬ সালে মুম্বই চলে আসেন। তিনি শুরুতে সহকারী পরিচালক হিসেবে কাজ করার পাশাপাশি গীতিকার ও চিত্রনাট্যকার হিসেবেও কাজ করেন। পরিচালক হিসেবে আত্মপ্রকাশের আগে, আদিত্য 'আক্রোশ' (২০১০) এবং 'তেজ' (২০১২)-এর মতো চলচ্চিত্রে গীতিকার ও চিত্রনাট্যকার হিসেবে অবদান রাখেন। তিনি 'কাবুল এক্সপ্রেস' (২০০৬)-এর সংলাপ ও চিত্রনাট্যের উপরেও কাজ করেছেন।