মধ্যরাতে বাড়িতে পুলিশ, গ্রেফতার হওয়ার আগে ফেসবুক লাইভে ঋত্বিকের নায়িকা জ্যোতিকা জ্যোতি

বুধবার মধ্যরাতে উত্তরায় নিজের ফ্ল্যাট থেকে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এই ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায়। ঘটনার সত্যতা স্বীকার করেছেন উত্তরা বিভাগের ভারপ্রাপ্ত অ্যাসিস্ট্যান্ট কমিশনার ইলিয়াস কবীর।

Published on: Nov 19, 2026, 18:26:16 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

বুধবার মধ্যরাতে উত্তরায় নিজের ফ্ল্যাট থেকে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এই ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায়। ঘটনার সত্যতা স্বীকার করেছেন উত্তরা বিভাগের ভারপ্রাপ্ত অ্যাসিস্ট্যান্ট কমিশনার ইলিয়াস কবীর।

গ্রেফতার হওয়ার আগে ফেসবুক লাইভে ঋত্বিকের নায়িকা জ্যোতি
গ্রেফতার হওয়ার আগে ফেসবুক লাইভে ঋত্বিকের নায়িকা জ্যোতি

কী কারণে গ্রেফতার?

অভিনেত্রীকে হঠাৎ করে বাড়ি থেকে কেন গ্রেফতার করা হলো তা নিয়ে পুলিশ এখনো কিছু জানায়নি। তবে জানা গিয়েছে ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ আলোচনায় আসে। এই গ্রুপের সদস্যদের তালিকায় ছিল জ্যোতিকা জ্যোতির নাম। যদিও সেই সময় অভিনেত্রী ফেসবুকে একটি ভিডিও পোস্ট করে জানিয়েছিলেন যে এই গ্রুপটি মানুষের ক্ষতি করার উদ্দেশ্যে তৈরি করা হয়নি। আন্দোলন চলাকালীন ঢাকার পরিস্থিতি সম্পর্কে মানুষকে অবগত করানোর জন্য এই গ্রুপটি খোলা হয়েছিল।

আরও পড়ুন: এই মানুষটাকে তো চিনতামই না', মনামীর বন্ধু হলেও বিগ বসের খেলায় কাকে সাপোর্ট করছেন সৌম্য?

জ্যোতিকা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৬ সালে ময়মনসিংহ-তিন আসনের উপনির্বাচন এবং ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন তিনি। তবে কোনওবারই মনোনয়ন পাননি অভিনেত্রী।

ফেসবুক লাইভে কী বললেন অভিনেত্রী?

বাড়িতে পুলিশ আসার পরেই ফেসবুক লাইভে আসেন জ্যোতিকা জ্যোতি। কাঁদতে কাঁদতে অভিনেত্রী জানান, হঠাৎ করেই পুলিশ তাঁর বাড়িতে এসেছে কিন্তু কেন তাঁকে গ্রেফতার করা হচ্ছে এই বিষয় নিয়ে তিনি কিছুই জানেন না। তিনি কোন অন্যায়ের সঙ্গে জড়িত নেই। এরপরেই পুলিশকে হাতকড়া পরাতে বারণ করেন অভিনেত্রী। থানা থেকে ফোন করলে তিনি নিজেই চলে যেতেন বলে জানান লাইভ চলাকালীন। এরপর বাবা মায়ের উদ্দেশ্যে অভিনেত্রী বলেন, ‘আমি একদম ভয় পাচ্ছি না। তোমরাও ভয় পেয়ো না।’

আরও পড়ুন: পরিচয় না জেনেই ছুটিকে ভালবেসে ফেলল অভি, তাহলে কি ছোটবেলার বন্ধুকে ভুলে গেল সে?

জ্যোতিকা জ্যোতির কর্মক্ষেত্র

২০০৪ সালে একটি সৌন্দর্য প্রতিযোগিতায় জিতে বিনোদন জগতে পদার্পণ করেছিলেন অভিনেত্রী। অভিনেত্রীর উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘রাবেয়া’, ‘আয়না’, ‘অনিল বাগচীর একদিন’, ‘লাল মোরগের ঝুটি’। সবথেকে উল্লেখযোগ্য কাজ ছিল ‘রাজলক্ষ্মী ও শ্রীকান্ত’, যেখানে ঋত্বিক চক্রবর্তীর বিপরীতে রাজলক্ষ্মী চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। ওপার বাংলার অভিনেত্রী হলেও এপার বাংলার দর্শকদের কাছেও ভীষণ জনপ্রিয় হয়েছিলেন জ্যোতিকা।