পরিচয় না জেনেই ছুটিকে ভালবেসে ফেলল অভি, তাহলে কি ছোটবেলার বন্ধুকে ভুলে গেল সে?

‘প্রতিজ্ঞা’ ধারাবাহিক শুরু হয়েছিল ছুটি আর অভির জীবন দিয়ে। ছোটবেলায় তারা একে অপরের খুব ভালো বন্ধু ছিল কিন্তু সময় সঙ্গে সঙ্গে তারা দুজনেই আলাদা হয়ে যায়।

Published on: Nov 18, 2026, 16:30:40 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

‘প্রতিজ্ঞা’ ধারাবাহিক শুরু হয়েছিল ছুটি আর অভির জীবন দিয়ে। ছোটবেলায় তারা একে অপরের খুব ভালো বন্ধু ছিল কিন্তু সময় সঙ্গে সঙ্গে তারা দুজনেই আলাদা হয়ে যায়। ভাগ্য আবার অভি আর ছুটিকে একে অপরের কাছাকাছি নিয়ে আসে কিন্তু তারা আর একে অপরকে চিনতে পারে না।

পরিচয় না জেনেই ছুটিকে ভালবেসে ফেলল অভি
পরিচয় না জেনেই ছুটিকে ভালবেসে ফেলল অভি

কিন্তু এতদিন ছোটবেলার সেই বন্ধুকে ভালবেসে ছুটিকে দূরে সরিয়ে রেখেছিল অভি। কিন্তু ধীরে ধীরে ছুটির প্রতি আকর্ষণ অনুভব করে অভি। শুধুমাত্র প্রতিজ্ঞাবদ্ধ হওয়ার জন্য নয়, অন্তর থেকেই সে ভালোবেসে ফেলে ছুটিকে। ছুটি প্রথম থেকেই ভালবাসতে অভিকে তাই এবার দুজনের ভালোবাসার গল্প দেখবে দর্শকরা।

আরও পড়ুন: আবার স্টার জলসায় দেখা যাবে সায়ককে, ধরা দিতে চলেছেন কোন ধারাবাহিকে?

কিন্তু এখানে একটা প্রশ্ন জাগে দর্শকদের মনে আর সেটা হল তাহলে কি এবার ছোটবেলার বন্ধুকে পাকাপাকিভাবে ভুলে যাবে অভি? স্ত্রীকে ভালোবাসতে গিয়ে কি সেই বন্ধুকে আর মনেই থাকবে না তার? অভি তো জানেই না ছুটি আর তার স্ত্রী একই মানুষ তাহলে পুরনো স্মৃতিকে ভুলে সে নতুনভাবে নিজের জীবন দিয়ে শুরু করতে চলেছে সেটা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না।

প্রসঙ্গত, বিগত বেশ কিছুদিন ধরে ভীষণভাবে অসুস্থ ছিলেন রণজয় বিষ্ণু। তবে এখন তিনি অনেকটা সুস্থ। ডেঙ্গির জন্য হাসপাতালে ভর্তি হতে হয়েছিল অভিনেতাকে। অসুস্থতা নিয়েও তিনি কাজ করছিলেন কিন্তু শেষমেষ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে ভর্তি করানো হয় হাসপাতালে।

আরও পড়ুন: ১২ বছর আগের অপরাধের সমাধান হবে এবার, ফের মাঠে একসঙ্গে কনিষ্ক-নাসির

তাই ভাইফোঁটার আগেই তিনি বাড়ি ফিরে এসেছেন। নিয়ম মেনে ফোঁটা নিয়েছেন বোনের থেকে। তবে শারীরিকভাবে তিনি এখন খুবই দুর্বল তাই আপাতত বিশ্রামে থাকতে হবে তাকে। তবে তিনি জানিয়েছেন তিনি খুব তাড়াতাড়ি কাজে ফিরে আসবেন।