১২ বছর আগের অপরাধের সমাধান হবে এবার, ফের মাঠে একসঙ্গে কনিষ্ক-নাসির
২০২৪ সালে মুক্তি পেয়েছিল চালচিত্র। ক্রাইম থ্রিলার এই ছবিতে টোটা রায়চৌধুরী, অনির্বাণ চক্রবর্তী, ব্রাত্য বসুর পাশাপাশি অভিনয় করেছিলেন অপূর্ব। দুই বাংলার অভিনেতাদের নিয়ে তৈরি এই সিরিজ দর্শকদের মধ্যে ভীষণ জনপ্রিয় হয়েছিল।
২০২৪ সালে মুক্তি পেয়েছিল চালচিত্র। ক্রাইম থ্রিলার এই সিরিজে টোটা রায়চৌধুরী, অনির্বাণ চক্রবর্তী, ব্রাত্য বসুর পাশাপাশি অভিনয় করেছিলেন অপূর্ব। দুই বাংলার অভিনেতাদের নিয়ে তৈরি এই সিরিজ দর্শকদের মধ্যে ভীষণ জনপ্রিয় হয়েছিল। এবার মুক্তি পেতে চলেছে, এই সিরিজের আসল গল্প যার আঙ্গিকে তৈরি হয়েছিল চালচিত্র।
ফের মাঠে একসঙ্গে কনিষ্ক-নাসির
সিরিজের টিজার দেখে মোটামুটি সকলেই বুঝে গিয়েছেন যে এই সিরিজের গল্পটাই দর্শকদের জানাবে যে চালচিত্র খুনি কেন তৈরি হয়েছিল। আগের পর্বে অপূর্ব যার কথা জানিয়েছিল সেই ভুবন হালদারের খুনের পেছনে রহস্য জানা যাবে। এই চরিত্রে অভিনয় করবেন চঞ্চল চৌধুরী।
ভুবন হালদার, যার খুনের দায় পড়েছিল অপূর্বর বাবার কাঁধে, যার ফলে তিনি আত্মহত্যা করতে বাধ্য হন। যাকে ধরতে গিয়ে মারা যায় নাসির রহমান। সেই ভুবন হালদারের গল্প এবার দেখানো হবে। যেহেতু এই সিরিজটি একটি প্রিকুয়েল, তাই অনির্বাণকে দেখতে পাওয়া যাবে এই সিরিজের অভিনয় করতে।
অনির্বাণ, টোটা ছাড়াও এই সিরিজে আবারো অভিনয় করতে দেখা যাবে শান্তনু মহেশ্বরীকে। সিরিজে অভিনয় করবেন অঞ্জনা বসু, রূপসা চট্টোপাধ্যায় সহ আরো অনেকে। এই সিরিজে রূপসাকে পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করতে দেখতে পাওয়া যাবে।
একের পর এক মহিলাকে মেরে চালচিত্রে পুঁতে দেওয়ার পেছনে আসল রহস্য বা আসল কারণ কি ছিল সেটাই এবার উন্মোচন করার সময়। কনিষ্ক আর নাসির রহমানের অসাধারণ যুগলবন্দী ফের আরো একবার আসতে চলেছে ওয়েব সিরিজের পর্দায়।
তবে শুধু টিজার নয়, প্রকাশ্যে আনা হয়েছে সিরিজ মুক্তির সময়। প্রতিম ডি গুপ্ত পরিচালিত এই সিরিজ মুক্তি পাবে আগামী ডিসেম্বর মাসে। যদিও তারিখ এখনো জানানো হয়নি। তবে খুব সম্ভবত ডিসেম্বরের প্রথমেই মুক্তি পেতে চলেছে এই সিরিজটি।
Home/Entertainment/১২ বছর আগের অপরাধের সমাধান হবে এবার, ফের মাঠে একসঙ্গে কনিষ্ক-নাসির