২৩ নভেম্বর থেকে আসছে ‘আদরের নৌকা’, কোন ধারাবাহিকের জায়গা নিল?
খুব সম্প্রতি স্টার জলসার পর্দায় নতুন একটি ধারাবাহিকের প্রথম ঝলক প্রকাশ্যে এসেছিল। কোনও ঘরোয়া গল্প নয় বরং একদম নতুন প্রজন্মের ছেলেমেয়েদের গল্প নিয়ে আসছে ‘আদরের নৌকা’।
খুব সম্প্রতি স্টার জলসার পর্দায় নতুন একটি ধারাবাহিকের প্রথম ঝলক প্রকাশ্যে এসেছিল। কোনও ঘরোয়া গল্প নয় বরং একদম নতুন প্রজন্মের ছেলেমেয়েদের গল্প নিয়ে আসছে ‘আদরের নৌকা’। একটি ছেলে এবং একটি মেয়ে যে চিরকাল বন্ধু হয়ে থাকতে পারে, সেটাই দেখানো হবে এই ধারাবাহিকে।

এতদিন ধারাবাহিকের প্রথম ঝলক এবং কারা অভিনয় করবেন সেটা প্রকাশ্যে আনা হয়েছিল। এবার প্রকাশ্যে এলো ধারাবাহিকের সময়সূচী। আগামী ২৩ নভেম্বর থেকে প্রতিদিন রাত ৮:৩০ মিনিট থেকে সম্প্রচারিত হবে এই ধারাবাহিকটি।
একটি ধারাবাহিকের সম্প্রচার মানেই অন্য একটি ধারাবাহিক শেষ হয়ে যাওয়া। এতদিন স্টার জলসার পর্দায় এই সময় দেখানো হতো ‘প্রফেসর বিদ্যা ব্যানার্জি’। খুব সম্প্রতি ধারাবাহিকের শেষ দিনের শুটিং শেষ হয়ে গিয়েছে। এবার বোঝা গেল ধারাবাহিকটি শেষ কবে দেখানো হবে।
আরও পড়ুন: বিপদের মুখ থেকে পল্লবীকে বাঁচালো কে? ‘কমলা নিবাস’ এ কি হতে চলেছে নতুন এন্ট্রি?
হিসেব অনুযায়ী আগামী ২২ নভেম্বর স্টার জলসায় সর্বশেষ দেখানো হবে ‘প্রফেসর বিদ্যা ব্যানার্জি’। ২৩ নভেম্বর থেকে আসতে চলেছে এই নতুন ধারাবাহিকটি। একদম নতুন একটা গল্প নিয়ে দর্শকদের মন মাতাতে আসছে আদরের নৌকা।
আদরের নৌকা প্রসঙ্গে
এই ধারাবাহিকে রাজি আর শৌর্য একে অপরের ভীষণ ভালো বন্ধু। রাজি চরিত্রে অভিনয় করবেন শিরিন পাল এবং শৌর্য চরিত্রে অর্কপ্রভ রায়। কিন্তু শুধু কাস্টিংয়ে চমক রয়েছে তা নয়, এই ধারাবাহিকের গল্প চিরাচরিত অনেক পুরনো ধারণাকে ভেঙেচুরে দেবে। একজন ছেলে আর একজন মেয়ের মধ্যে যে শুধু বন্ধুত্ব থাকতে পারে, সেটাই দেখবেন দর্শকরা।
প্রমোয় দেখতে পাওয়া যাচ্ছে, কলেজের ছয় বন্ধুত্বের গল্প, যার মধ্যে দুজন একে অপরের ভীষণ ভালো বন্ধু। তাদের একে অপরকে ছাড়া এক দণ্ড সময় কাটে না। দুই বাড়ি থেকেই এই বন্ধুত্ব একেবারে ভালো চোখে দেখে না কিন্তু তারা দুজন দুজনকে ছাড়া এক মুহূর্ত থাকতেও পারে না।
এই দুই বন্ধুর বন্ধুত্বকে বাকিরা ভালোবাসার চোখে দেখলেও রাজি কখনোই চায় না সে তার প্রিয় বন্ধুকে হারিয়ে ফেলুক। তাই সে একটি এগ্রিমেন্ট করে যেখানে স্পষ্ট লেখা আছে সে আর শৌর্য কখনো একে অপরের ভালোবাসায় পড়বে না। রাজির মুখে এই কথা শুনে সকলেই অবাক হয়ে যায়।
আরও পড়ুন: অনুষ্ঠানে না যাওয়ায় করা হয় অপমান, আত্মসম্মান রক্ষার্থে বড় সিদ্ধান্ত অভিকার
বন্ধুদের রাজি বলে, যদি প্রেম আসে তাহলে বন্ধুত্ব ভেঙে যায় আর আমার কাছে বন্ধুত্বের দাম অনেক। শৌর্য ছাড়া আমার ভালো বন্ধু আর কেউ নেই তাই আমি আমার বন্ধুকে কিছুতেই হারাতে পারবো না। রাজির কথায় সহমত প্রকাশ করে শৌর্য। কিন্তু বাকিরা অবাক হয়ে তাকিয়ে থাকে। সত্যি কি এই দুজনের মধ্যে কখনো ভালবাসার সম্পর্ক তৈরি হবে না? নাকি একজন ছেলে আর একজন মেয়ে বন্ধু হতে পারে না এই প্রবাদ ভেঙে দিতে পারবে তারা? জানা যাবে ধারাবাহিকে।
E-Paper

