বিপদের মুখ থেকে পল্লবীকে বাঁচালো কে? ‘কমলা নিবাস’ এ কি হতে চলেছে নতুন এন্ট্রি?

‘কমলা নিবাস’ ধারাবাহিকে এই মুহূর্তে পল্লবীর জীবন কঠিন পরিস্থিতির মুখে দাঁড়িয়ে রয়েছে। সে বিবাহিত কিন্তু সে জানে না কে তার সিঁথিতে সিঁদুর পরিয়ে দিয়েছে। বাড়িতে পাত্রপক্ষ দেখতে এসেছিল কিন্তু সে পাত্রপক্ষকে জানিয়ে দিয়েছে সে বিবাহিত তাই বিয়ে করতে পারবে না। 

Published on: Nov 14, 2026, 20:00:28 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

‘কমলা নিবাস’ ধারাবাহিকে এই মুহূর্তে পল্লবীর জীবন কঠিন পরিস্থিতির মুখে দাঁড়িয়ে রয়েছে। সে বিবাহিত কিন্তু সে জানে না কে তার সিঁথিতে সিঁদুর পরিয়ে দিয়েছে। বাড়িতে পাত্রপক্ষ দেখতে এসেছিল কিন্তু সে পাত্রপক্ষকে জানিয়ে দিয়েছে সে বিবাহিত তাই বিয়ে করতে পারবে না। যদিও পল্লবী তার বরের নাম পর্যন্ত জানে না।

‘কমলা নিবাস’ এ কি হতে চলেছে নতুন এন্ট্রি?
‘কমলা নিবাস’ এ কি হতে চলেছে নতুন এন্ট্রি?

এদিকে পল্লবীর বিয়ের কথা শুনে গোটা পরিবার অবাক হয়ে গিয়েছে। সকলেই জানে পল্লবী ভীষণ ভালো একটি মেয়ে তাই এইভাবে লুকিয়ে পল্লবী বিয়ে করবে না এটা বাড়ির সকলেই বিশ্বাস করে কিন্তু পল্লবীর বড় দাদা এই গোটা ঘটনায় দোষারোপ করে পল্লবীকে। পল্লবীর হাত ধরে বাড়ি থেকে বের করে দেয় সে।

আরও পড়ুন: 'আমার থেকে ও ভালো চেনে সৃজলাকে', রাজবীরকে কতটা বিশ্বাস করেন নন্দিনী?

এসব ঘটনার সাক্ষী থাকে আদিত্য কিন্তু সে কিছুতেই পল্লবীকে সত্যি কথা বলতে পারে না। তবে মনে মনে সে ঠিক করে সে আর বেশিদিন নিজের মনের কথা চেপে রাখবে না। পল্লবীর সম্মান রক্ষা করতেই হবে তাকে। সকলের সামনে সে বলে দেবে আসল সত্যিই। কিন্তু এই সব কিছুর মধ্যেই পল্লবী বাড়ি থেকে বেরিয়ে যায়।

ধারাবাহিকের যে নতুন ঝলক প্রকাশ্যে এসেছে সেখানে দেখতে পাওয়া যাচ্ছে, পল্লবী বাড়ি থেকে বেরিয়ে উর্ধ্বশ্বাসে দৌড়াচ্ছে। হঠাৎ করেই তার পায়ে পাথর লেগে যায় যার ফলে সে হোঁচট খায়। কিন্তু হোঁচট খেয়ে পড়ে যাওয়ার আগেই তার হাত ধরে ফেলে একজন। কিন্তু সেই একজনটা কে?

পল্লবীকে বিপদের হাত থেকে রক্ষা করলেও কে? আদিত্য সম্রাট না অন্য কেউ? যে পল্লবীকে বাঁচিয়েছে তার মুখ এখনো প্রকাশ্যে আনেননি চ্যানেল তাই বোঝাই যাচ্ছে যে এবার কমলা নিবাস ধারাবাহিকে নতুন কারো এন্ট্রি হতে চলেছে। যদিও সেই নতুন মানুষটিকে তা এখনো আন্দাজ করতে পারছে না কেউ।

আরও পড়ুন: 'কিছুই ঘটেনি সেটে', নানাকে নিয়ে তনুশ্রীর করা অভিযোগ অস্বীকার মহেশ মাঞ্জেকরের

যদিও কমেন্ট বক্সে অনেকেই অনেক রকম কমেন্ট করেছেন। কেউ লিখেছেন, ‘মিঠির বাবা আবার ফিরে আসছে।’ কেউ আবার মজা করে লিখেছে, ‘জি কাকু নিজেই বাঁচিয়েছে।’ কেউ কেউ আবার ভাবছে ‘এটা সম্রাট কারণ সম্রাটের আমলে আংটি থাকে।’ কিন্তু পল্লবীকে বাঁচানোর নেপথ্যে মানুষটিকে সেটা জানা যাবে ধারাবাহিকের আগামী পর্বেই।