'আমার থেকে ও ভালো চেনে সৃজলাকে', রাজবীরকে কতটা বিশ্বাস করেন নন্দিনী?
নন্দিনী যত দিন বাড়িতে ছিল ততদিন রাজবীর মন খুলে কারো সঙ্গে কথা বলতে পারত না, এমন কথা বারবার শুনতে পাওয়া গিয়েছে বিগ বস বাংলার অন্য প্রতিযোগীদের মুখে। যদিও এই বিষয় নিয়ে রাজবীর ক্যামেরার সামনে কিছু বলেননি তবে বিগত কিছু দিনে সৃজলার সঙ্গে রাজবীরের বেশ কয়েকবার কথোপকথন হতে দেখা যায়।
নন্দিনী যত দিন বাড়িতে ছিল ততদিন রাজবীর মন খুলে কারো সঙ্গে কথা বলতে পারত না, এমন কথা বারবার শুনতে পাওয়া গিয়েছে বিগ বস বাংলার অন্য প্রতিযোগীদের মুখে। যদিও এই বিষয় নিয়ে রাজবীর ক্যামেরার সামনে কিছু বলেননি তবে বিগত কিছু দিনে সৃজলার সঙ্গে রাজবীরের বেশ কয়েকবার কথোপকথন হতে দেখা যায়।
রাজবীরকে কতটা বিশ্বাস করেন নন্দিনী?
খুব সম্প্রতি রিমোট কন্ট্রোল টাস্ক চলাকালীন রাজবীরের সঙ্গে সৃজলার ঘনিষ্ঠতা একেবারেই ভালো চোখে দেখেনি জীতু। এই নিয়ে সে রীতিমত ঝগড়াও করেছে। যদিও এতে বিন্দুমাত্র রাগ করেনি রাজবীর। পরে যদিও সেই সমস্যা মিটে গিয়েছে। কিন্তু পরিবারের অনেকেই এই ব্যাপারটা খেয়াল করেছে যে নন্দিনী বেরিয়ে যেতেই সৃজলা রাজবীরের সঙ্গে কথা বলতে চাইছে।
তবে এই গোটা ঘটনায় নন্দিনী কি ভাবছে সেটাও বড় কথা। নন্দিনী যত দিন ওই বাড়িতে ছিল ততদিন রাজবীরকে আগলে রাখত। রাজবীরকে নিয়ে ভীষণ পজেসিভ ছিল নন্দিনী। তবে খুব আশ্চর্যজনকভাবে বয়ফ্রেন্ড রাজবীরকে সৃজলার সঙ্গে কথা বলতে দেখে সে মোটেই রেগে যায় নি বরং নন্দিনীর মুখে শুনতে পাওয়া গেল একদম অন্যরকম কথা।
সংবাদ প্রতিদিনকে দেওয়া সাক্ষাৎকারে নন্দিনী বলেন, ‘আমি সৃজলাকে যতটা চিনি তার থেকে অনেক বেশি চেনে রাজবীর। আগে থেকে না চিনলেও বিগ বসের ঘরে ওর গেম প্ল্যান খুব ভালো করে বুঝতে পারে রাজবীর। তাই ও যা করছে তার ওপর ভরসা আছে আমার। আমি আগে প্রতিযোগী আর রাজবীরের গার্লফ্রেন্ড দুটোই ছিলাম কিন্তু এখন শুধুমাত্র রাজবীরের গার্লফ্রেন্ড, তাই আমি মনেপ্রাণে চাই যাই হয়ে যাক না কেন রাজবীর শেষ পর্যন্ত যারা জিতে ফেরে।’
তবে নন্দিনীর মুখে শুনতে পাওয়া গেল জীতু আর সৃজলার সম্পর্কের কথাও। নন্দিনী বলে, ‘জীতুদা এখন বুঝতে পারছে যে আমি যা বলতাম একদম ঠিক বলতাম। সৃজলার প্রতি জীতুদার ফিলিংস একেবারে পিওর তাই এইভাবে রেগে যাচ্ছে। রাজবীর সৃজলাকে বারবার বলেছিল যে জীতুদা সৃজলাকে চালাচ্ছে না বরং সৃজলাকে জীতুদাকে চালাচ্ছে। তখন আমি বিশ্বাস করিনি কিন্তু এখন বুঝতে পারছি ও ঠিক বলেছিল।’
Home/Entertainment/'আমার থেকে ও ভালো চেনে সৃজলাকে', রাজবীরকে কতটা বিশ্বাস করেন নন্দিনী?