ফের ওটিটি প্ল্যাটফর্মে স্বস্তিকা, কোন চরিত্রে ধরা দিতে চলেছেন তিনি?
কিছুদিন আগেই শেষ হয়েছে প্রফেসর বিদ্যা ব্যানার্জি ধারাবাহিকের সর্বশেষ শুটিং। অনেকদিন বাদে এই ধারাবাহিকের হাত ধরে ছোট পর্দায় ফিরেছিলেন স্বস্তিকা। একজন প্রতিবাদী মেয়ের রূপে ধরা দিয়েছিলেন তিনি।
কিছুদিন আগেই শেষ হয়েছে ‘প্রফেসর বিদ্যা ব্যানার্জি’ ধারাবাহিকের সর্বশেষ শুটিং। অনেকদিন বাদে এই ধারাবাহিকের হাত ধরে ছোট পর্দায় ফিরেছিলেন স্বস্তিকা। একজন প্রতিবাদী মেয়ের রূপে ধরা দিয়েছিলেন তিনি। ধারাবাহিক শেষে এবার আবার ওটিটি প্লাটফর্মে কাজ করতে চলেছেন অভিনেত্রী।
ফের ওটিটি প্ল্যাটফর্মে স্বস্তিকা
কিছুদিন আগেই হইচই ডিজিটাল প্লাটফর্মের ১০ বছর পূর্তি উপলক্ষে ঘোষণা করা হয়েছিল ১২ টি ওয়েব সিরিজ এবং সিনেমার কথা যার মধ্যে ছিল ‘তানসেনের তানপুরা:মোহনবাঁশি’ সিরিজের নাম। এই সিরিজের আগের দুই সিজন ভীষণ জনপ্রিয় হয়েছিল। এবার পালা, তৃতীয় নম্বর সিজনের।
আগের মতোই এই সিজনেও আলাপ চরিত্রে অভিনয় করবেন বিক্রম চট্টোপাধ্যায় এবং শ্রুতি চরিত্রে ধরা দেবেন রূপসা চট্টোপাধ্যায়। জয়দীপ মুখোপাধ্যায় পরিচালিত এই সিরিজেই গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন স্বস্তিকা দত্ত। স্বস্তিকা ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে বাদশা মৈত্র, স্নেহা চট্টোপাধ্যায়, ইন্দ্রাশীষ রায়, অরিন্দম গঙ্গোপাধ্যায়কে।
আজ অর্থাৎ ১২ নভেম্বর শুরু হলো এই সিরিজের শুটিং। আজ সকালেই বিক্রম ও রূপসা শুটিং ফ্লোর থেকে বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন। বিক্রমকে দেখা যাবে ‘মৃগয়া ১.৫’ ওয়েব সিরিজে এবং রূপসাকেও কিছুদিন আগে দেখা গিয়েছিল ‘পরিণীতা’ ধারাবাহিককে অভিনয় করতে।
প্রসঙ্গত, এই সিরিজের প্রথম পর্ব ছিল তানসেনের তানপুরা, দ্বিতীয়টির নাম ‘রুদ্রবীণার অভিশাপ’। প্রত্যেকটি সিরিজ তৈরি হয় গানকে কেন্দ্র করে। মোট কথা, এটি একটি মিউজিক্যাল থ্রিলার। গানের মাধ্যমে রহস্য উন্মোচন করার গল্প। প্রথম দুই পর্বের পর তৃতীয় পর্বে দর্শকদের জন্য কোন চমক অপেক্ষা করে রয়েছে সেটাই এখন দেখার।
জানা গিয়েছে, আগামী বছরের শুরুতেই চলে আসবে সিরিজের তৃতীয় পর্ব। ‘প্রফেসর বিদ্যা ব্যানার্জি’ ধারাবাহিকে যেভাবে প্রতিবাদী চরিত্রে ধরা দিয়েছিলেন স্বস্তিকা, এখানেও একই রকম চরিত্রে তিনি ধরা দেবেন কিনা সেটা এখনো প্রকাশ্যে আনা হয়নি।
Home/Entertainment/ফের ওটিটি প্ল্যাটফর্মে স্বস্তিকা, কোন চরিত্রে ধরা দিতে চলেছেন তিনি?