সত্যিই কি প্রেম শেষ করে দেয় বন্ধুত্ব? রাজি- শৌর্যর ‘আদরের নৌকা’ বইবে কোন খাতে?
স্টার জলসায় এক্কেবারে নতুন গল্প নিয়ে আসতে চলেছে আদরের নৌকা। নতুন প্রজন্মের বন্ধুত্বের গল্প দেখতে পাওয়া যাবে এই ধারাবাহিকে। ধারাবাহিকের যে নতুন ঝলক মুক্তি পেয়েছিল সেখানে কারোর মুখ দেখানো হয়নি তবে এবার ধারাবাহিকের নতুন প্রমো মুক্তি পেলে স্টার জলসায়, যেখানে প্রকাশ্যে এলো সকলের মুখ।
স্টার জলসায় এক্কেবারে নতুন গল্প নিয়ে আসতে চলেছে ‘আদরের নৌকা’। নতুন প্রজন্মের বন্ধুত্বের গল্প দেখতে পাওয়া যাবে এই ধারাবাহিকে। ধারাবাহিকের যে নতুন ঝলক মুক্তি পেয়েছিল সেখানে কারোর মুখ দেখানো হয়নি তবে এবার ধারাবাহিকের নতুন প্রমো মুক্তি পেলে স্টার জলসায়, যেখানে প্রকাশ্যে এলো সকলের মুখ।
রাজি- শৌর্যর ‘আদরের নৌকা’ বইবে কোন খাতে?
ধারাবাহিকের প্রমো প্রসঙ্গে
এই ধারাবাহিকে রাজি আর শৌর্য একে অপরের ভীষণ ভালো বন্ধু। রাজি চরিত্রে অভিনয় করবেন শিরিন পাল এবং শৌর্য চরিত্রে অর্কপ্রভ রায়। কিন্তু শুধু কাস্টিংয়ে চমক রয়েছে তা নয়, এই ধারাবাহিকের গল্প চিরাচরিত অনেক পুরনো ধারণাকে ভেঙেচুরে দেবে। একজন ছেলে আর একজন মেয়ের মধ্যে যে শুধু বন্ধুত্ব থাকতে পারে, সেটাই দেখবেন দর্শকরা।
প্রমোয় দেখতে পাওয়া যাচ্ছে, কলেজের ছয় বন্ধুত্বের গল্প, যার মধ্যে দুজন একে অপরের ভীষণ ভালো বন্ধু। তাদের একে অপরকে ছাড়া এক দণ্ড সময় কাটে না। দুই বাড়ি থেকেই এই বন্ধুত্ব একেবারে ভালো চোখে দেখে না কিন্তু তারা দুজন দুজনকে ছাড়া এক মুহূর্ত থাকতেও পারে না।
এই দুই বন্ধুর বন্ধুত্বকে বাকিরা ভালোবাসার চোখে দেখলেও রাজি কখনোই চায় না সে তার প্রিয় বন্ধুকে হারিয়ে ফেলুক। তাই সে একটি এগ্রিমেন্ট করে যেখানে স্পষ্ট লেখা আছে সে আর শৌর্য কখনো একে অপরের ভালোবাসায় পড়বে না। রাজির মুখে এই কথা শুনে সকলেই অবাক হয়ে যায়।
বন্ধুদের রাজি বলে, যদি প্রেম আসে তাহলে বন্ধুত্ব ভেঙে যায় আর আমার কাছে বন্ধুত্বের দাম অনেক। শৌর্য ছাড়া আমার ভালো বন্ধু আর কেউ নেই তাই আমি আমার বন্ধুকে কিছুতেই হারাতে পারবো না। রাজির কথায় সহমত প্রকাশ করে শৌর্য। কিন্তু বাকিরা অবাক হয়ে তাকিয়ে থাকে। সত্যি কি এই দুজনের মধ্যে কখনো ভালবাসার সম্পর্ক তৈরি হবে না? নাকি একজন ছেলে আর একজন মেয়ে বন্ধু হতে পারে না এই প্রবাদ ভেঙে দিতে পারবে তারা? জানা যাবে ধারাবাহিকে।
শ্রীজিৎ রায়ের প্রযোজনা সংস্থা বেনিয়ান ট্রি- এর ব্যানারে আসতে চলেছে এই নতুন ধারাবাহিকটি। কবে থেকে সম্প্রচারিত হবে সেটা জানা যায়নি। তবে একটি ধারাবাহিকের আগমন হলেই অন্য একটি ধারাবাহিকের শেষ হওয়ার সময় চলে আসে। কিছুদিন আগেই স্টার জলসায় ‘বাবলি সুন্দরী’ শেষ হয়ে গিয়েছে। শেষ হওয়ার পথে ‘প্রফেসর বিদ্যা ব্যানার্জি’। খুব সম্ভবত ‘প্রফেসর বিদ্যা ব্যানার্জি’ ধারাবাহিকের সময় সম্প্রচারিত হতে পারে এই নতুন ধারাবাহিকটি।
Home/Entertainment/সত্যিই কি প্রেম শেষ করে দেয় বন্ধুত্ব? রাজি- শৌর্যর ‘আদরের নৌকা’ বইবে কোন খাতে?