আবার স্টার জলসায় দেখা যাবে সায়ককে, ধরা দিতে চলেছেন কোন ধারাবাহিকে?
শুধুমাত্র একজন অভিনেতা হিসেবে নয়, একজন কনটেন্ট ক্রিয়েটর হিসেবেও পরিচিত সায়ক চক্রবর্তী। তবে খুব সম্প্রতি বিগ বসের ঘরে গিয়ে আলাদা পরিচিতি তৈরি করেছেন অভিনেতা।
শুধুমাত্র একজন অভিনেতা হিসেবে নয়, একজন কনটেন্ট ক্রিয়েটর হিসেবেও পরিচিত সায়ক চক্রবর্তী। তবে খুব সম্প্রতি বিগ বসের ঘরে গিয়ে আলাদা পরিচিতি তৈরি করেছেন অভিনেতা। যদিও অনেকদিন আগেই বিগ বসের ঘর থেকে বিদায় নিয়েছেন সায়ক। তবে এবার আবার স্টার জলসায় ফিরতে চলেছেন অভিনেতা।
আবার স্টার জলসায় দেখা যাবে সায়ককে
সূত্র অনুযায়ী জানা গিয়েছে, স্টার জলসার আসন্ন ধারাবাহিক ‘মনসামঙ্গল’ সিরিয়ালের অভিনয় করতে দেখা যাবে সায়ককে। এই ধারাবাহিকে নাম ভূমিকায় অভিনয় করবেন দিতিপ্রিয়া রায়। এসভিএফ প্রযোজিত এই ধারাবাহিকে সায়ক ঠিক কোন চরিত্রে অভিনয় করবেন সেটা এখনো জানা যায়নি। তবে নিঃসন্দেহে সায়ককে ধারাবাহিকে আবার অভিনয় করতে দেখা তাঁর ভক্তদের কাছে যে একটি বড় খবর তা বলাই বাহুল্য।
বিগ বসে সায়ক বেশিরভাগ সময় চুপ করে থাকতেন যেটা একেবারেই ভালো লাগেনি তার ভক্তদের। যে মানুষটা সব সময় ক্যামেরা হাতে কথা বলেন তার এমন অবস্থা কেন তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন অনেকেই। যদিও বিগ বসের ঘর থেকে বেরিয়েই সকলের প্রশ্নের উত্তর দিয়েছিলে অভিনেতা। তিনি জানিয়েছিলেন, বিগ বসের ঘরে প্রতিনিয়ত ঝগড়া করতে হয় যেটা তিনি একেবারেই করতে পারেন না। তিনি নিজের স্বভাববিরুদ্ধ কোন কাজ করতে পারেন না বলেই চুপ করে থাকতেন।
এদিকে বিগ বস এখন প্রায় শেষের দিকে চলে এসেছে। খুব সম্প্রতি সোনামণি বাদ পড়ে গেছেন এই অনুষ্ঠান থেকে। ফিনালের খুব কাছাকাছি চলে এসেছেন প্রত্যেক প্রতিযোগী। এখন প্রতিটা মুহূর্ত আরো বেশি কঠিন হয়ে উঠতে চলেছে। বাড়ির সমীকরণ পাল্টাবে প্রতিমুহূর্তে। আগামী ৬ ডিসেম্বর বিগ বসের ফাইনাল এপিসোডে কে জয়ী হবে সেটা দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন সকলে।
Home/Entertainment/আবার স্টার জলসায় দেখা যাবে সায়ককে, ধরা দিতে চলেছেন কোন ধারাবাহিকে?