Adnan Sami: : চলতি বছর জানুয়ারি মাসে আচমকাই প্লেব্যাক সিঙ্গিং থেকে অবসর নেওয়ার কথা ঘোষণা করে সকলকে চমকে দিয়েছিলেন অরিজিৎ সিং। অরিজিৎ সিং-এর অবসর ঘোষণার পাঁচ মাস পরে এই প্রসঙ্গে মুখ খুললেন সঙ্গীতশিল্পী আদনান সামি।
Adnan Sami: চলতি বছর জানুয়ারি মাসে আচমকাই প্লেব্যাক সিঙ্গিং থেকে অবসর নেওয়ার কথা ঘোষণা করে সকলকে চমকে দিয়েছিলেন অরিজিৎ সিং। শুধুমাত্র সাধারণ মানুষ নন, পরিচালক থেকে শুরু করে অভিনেতা-অভিনেত্রীররা সকলেই এই সিদ্ধান্তের কথা শুনে হতবাক হয়ে গিয়েছিলেন। অরিজিৎ জানিয়ে দিয়েছিলেন, তিনি সঙ্গীত থেকে দূরে থাকছেন না ঠিকই কিন্তু প্লেব্যাক সিঙ্গিং থেকে তিনি অবসর নিচ্ছেন।
অরিজিতের প্লেব্যাক থেকে অবসর নেওয়া প্রসঙ্গে আদনান
অরিজিৎ সিং-এর এই মন্তব্যের পর বহু তারকা নিজেদের দৃষ্টিভঙ্গি সামনে নিয়ে এসেছিলেন। অনেকেই অরিজিৎ সিং-এর সঙ্গে সহমত পোষণ করেছিলেন অনেকে আবার অরিজিৎকে বারবার অনুরোধ করেছিলেন তিনি যেন এই সিদ্ধান্ত না নেন। তবে অরিজিৎ জানিয়েছিলেন তিনি যে গানগুলোর জন্য আগে থেকে চুক্তিবদ্ধ হয়েছিলেন সেই গানগুলি তিনি গাইবেন।
অরিজিৎ সিং-এর অবসর ঘোষণার পাঁচ মাস পরে এই প্রসঙ্গে মুখ খুললেন সঙ্গীতশিল্পী আদনান সামি। সম্প্রতি পিটিআইকে দেওয়া সাক্ষাৎকার তিনি বলেন, তিনি সম্পূর্ণ চিন্তা ভাবনা করে এই সিদ্ধান্ত নিয়েছিলেন। এটা কোনও হঠকারিতা নয়। হঠাৎ করে এই সিদ্ধান্ত তিনি নেননি। তবে তিনি যে সিদ্ধান্ত নিয়েছেন তাকে সম্পূর্ণ শ্রদ্ধা করা উচিত আমাদের।
আদনান আরও বলেন, অরিজিৎ যে সিদ্ধান্ত নিয়েছেন, সেটা খুবই ভালো সিদ্ধান্ত। কী কারণে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন সেটা জানানোর দায় তাঁর নয়। এটা ওঁর জীবন। যেটা ভালো হবে সেটাই করবেন উনি। যদি তিনি মনে করেন কখনও এই বিষয়ে তিনি সকলের সঙ্গে কথা বলবেন তখন অবশ্যই বলবেন। ওঁকে এখন সময় দেওয়া উচিত।
প্রসঙ্গত, অরিজিৎ সিং যখন অবসর ঘোষণা করেছিলেন তখন অনেকেরই মনে হয়েছিল প্লেব্যাক সিঙ্গার হিসেবে তিনি যথেষ্ট চাপ নিয়ে ফেলছিলেন যেটা থেকে মুক্তি পাওয়ার জন্যই এই সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। তিনি আগামী দিনে একক গানের দিকেই বেশি নজর দেবেন। স্বাধীনভাবে কাজ করতে চান সকলেই, আর তাই চাপমুক্তভাবে নিজের গান পরিবেশন করার জন্যই হয়তো এই সিদ্ধান্ত নিয়েছিলেন অরিজিৎ, মত বিশেষজ্ঞদের।