Bikram Chatterjee: পুলিশ অফিসার থেকে গোয়েন্দা, ‘তারকাটা’ বিক্রমের সব ভুলে যাওয়ার রহস্য কী?

Bikram Chatterjee: আগামী জুন মাসে জি ফাইভ বাংলায় আসতে চলেছে তারকাটা। কিছুদিন আগেই এই সিরিজের প্রথম ঝলক এবং অভিনেতা অভিনেত্রীদের লুক প্রকাশ্যে আনা হয়েছিল। বিক্রমের পৈশাচিক রূপ দেখে হতবাক হয়েছিলেন দর্শক। এবার মুক্তি পেল সিরিজের টিজার।

Published on: May 16, 2026, 19:22:37 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

Bikram Chatterjee: আগামী জুন মাসে জি ফাইভ বাংলায় আসতে চলেছে ‘তারকাটা’। কিছুদিন আগেই এই সিরিজের প্রথম ঝলক এবং অভিনেতা অভিনেত্রীদের লুক প্রকাশ্যে আনা হয়েছিল। বিক্রমের পৈশাচিক রূপ দেখে হতবাক হয়েছিলেন দর্শক। এবার মুক্তি পেল সিরিজের টিজার।

‘তারকাটা’ বিক্রমের সব ভুলে যাওয়ার রহস্য কী?
‘তারকাটা’ বিক্রমের সব ভুলে যাওয়ার রহস্য কী?

টিজার প্রসঙ্গে

টিজার শুরু হতেই বোঝা যায় ‘তারকাটা’ বিক্রম একজন পুলিশ অফিসার হলেও কোন ঘটনার জেরে সে তার স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে। তবে স্মৃতিশক্তির যে পুরোটা হারিয়ে ফেলেছে সেটা কিন্তু নয়। মাঝেমধ্যে কিছু মনে পরে মাঝেমধ্যে আবার সবকিছুই ভুলে যায় সে।

আরও পড়ুন: ‘ছোটমা’ ঋতাভরীর কোলে ছোট্ট ইনকা, ছবি পোস্ট করলেও দেখালেন না বোনপোর মুখ

একজন দুঁদে পুলিশ অফিসার যখন নিজের স্মৃতি হারিয়ে ফেলে তখন তার সঙ্গে ঠিকই হয় সেটা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না। কিন্তু এখানে ‘গজনী’ বিক্রম স্মৃতি হারিয়ে পুলিশ অফিসার থেকে হয়েছে গোয়েন্দা। স্মৃতিশক্তি কম হলেও তার পেশীর শক্তির কাছে হার মানতেই হবে সকলকে।

তবে ‘তারকাটা’ বিক্রমের একটি তারকাটা হলেও সবকটি তার কিন্তু কাটা নয়, তাই অপরাধীকে শাস্তি দিতে এখনও সে বেশ পটু। এই সবকিছুর মধ্যেই খলনায়কের সম্মুখীন হবে বিক্রম, যে জানে বিক্রমের অতীত। নিজের বর্তমান আর অতীতের মধ্যে চলতে থাকা এই দ্বন্দ্বের সমাধান হবে কি? জানার জন্য অপেক্ষা করতেই হবে আর কিছুদিন।

এই সিরিজে প্রিয়াঙ্কা অভিনয় করবেন একজন ভীষণ শান্ত মেয়ের চরিত্রে। খলনায়কের ভূমিকায় অভিনয় করবেন ইন্ডিয়ান আইডল খ্যাত মায়াং চ্যাং। থাকবেন সত্যম ভট্টাচার্য। এই ধারাবাহিকে শুধুমাত্র অভিনেতা হিসেবে নয় বিক্রম প্রযোজক হিসাবে কাজ করতে চলেছেন।

আরও পড়ুন: '৬০ দিন হয়ে গিয়েছে আমি...', ‘গঙ্গা’-র জন্য সাহেব মেনে চলছেন কোন বিশেষ নিয়ম?

এক কথায়, বিক্রমের প্রযোজিত এটি প্রথম ছবি হতে চলেছে। যদিও বিক্রম একা নন, প্রযোজনার দায়িত্বে রয়েছেন অভিনব ঘোষ। তিনি এই সিনেমার চিত্রনাট্য লেখার কাজেও পরিচালকের সাহায্য করেছেন। অন্যদিকে পরিচালক ‘বেলাইন’ খ্যাত শমীক রায়চৌধুরী ইতিমধ্যেই দর্শকদের মনে আলাদা জায়গা করে রেখেছেন।