'৬০ দিন হয়ে গিয়েছে আমি...', ‘গঙ্গা’-র জন্য সাহেব মেনে চলছেন কোন বিশেষ নিয়ম?
Saheb Bhattacharya: খুব সম্প্রতি স্টার জলসার পর্দায় শুরু হয়েছে নতুন ধারাবাহিক ‘গঙ্গা’, যেখানে মুখ্য চরিত্রে অভিনয় করছেন সাহেব এবং হিয়া। কথা ধারাবাহিকের পর এই ধারাবাহিকের হাত ধরে কামব্যাক করেছেন সাহেব, অভিনয় করছেন অর্জুন চরিত্রে।
Saheb Bhattacharya: খুব সম্প্রতি স্টার জলসার পর্দায় শুরু হয়েছে নতুন ধারাবাহিক ‘গঙ্গা’, যেখানে মুখ্য চরিত্রে অভিনয় করছেন সাহেব এবং হিয়া। ‘কথা’ ধারাবাহিকের পর এই ধারাবাহিকের হাত ধরে কামব্যাক করেছেন সাহেব, অভিনয় করছেন ‘অর্জুন’ চরিত্রে। দেখতে দেখতে প্রায় ২ মাস অতিক্রান্ত হয়ে গিয়েছে, ধারাবাহিকটি সম্প্রচারিত হচ্ছে। দর্শকরা বেশ পছন্দও করছেন সাহেবের এই নতুন চরিত্রটি।
‘গঙ্গা’-র জন্য সাহেব মেনে চলছেন কোন বিশেষ নিয়ম?
কিন্তু জানলে অবাক হতে হয়, এই ধারাবাহিকে অভিনয় করার জন্য গত ৬০ দিন ধরে একটি কঠিন নিয়ম মেনে চলছেন সাহেব। শুধু তাই নয়, অভিনেতার মতে যতদিন ‘গঙ্গা’ ধারাবাহিকটি চলবে ততদিন তিনি মেনে চলবেন এই নিয়ম।
ধারাবাহিকের শুটিংয়ের ফাঁকে যখন সকলে কিছু না কিছু খেতে ব্যস্ত তখন সাহেবকে দেখতে পাওয়া যায় সকলের থেকে দূরে একা দাঁড়িয়ে থাকতে। সাহেবকে দেখেই যখন সাংবাদিকরা প্রশ্ন করেন, সকলে যখন আইসক্রিম খেতে ব্যস্ত তখন তিনি কেন একা দাঁড়িয়ে আছেন? প্রশ্নের উত্তর সাহেব যা বললেন তা শুনে সত্যি অবাক হতে হয়।
সাহেব জানান, ‘গঙ্গা’ ধারাবাহিকের শুটিং শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই তিনি বাইরের খাবার খাওয়া একেবারে বন্ধ করে দিয়েছেন। এমনকি আইসক্রিম পর্যন্ত খাচ্ছেন না তিনি। প্রায় ৬০ দিন হয়ে গিয়েছে এই নিয়ম মেনে চলছেন তিনি। যতদিন ধারাবাহিকটি চলবে ততদিন এই নিয়ম মেনে চলবেন অভিনেতা।
সাহেব যে সত্যি কথা বলছেন তার প্রকৃষ্ট উদাহরণ পাওয়া গিয়েছে কিছু দিন আগেই। ধারাবাহিকের শুটিংয়ের ব্রেক চলাকালীন সাহেবের জন্য লাঞ্চ আনতে দেখা গিয়েছিল কথা ওরফে সুস্মিতাকে। বলাই বাহুল্য, এখন তাহলে একেবারেই বাইরের খাবার খাচ্ছেন না সাহেব।
তবে সাহেব বাইরের খাবার না খেলেও শুটিং চলার ফাঁকেই মজা করে আইসক্রিম খেতে দেখা যায় কৌশাম্বি সহ বাকিদের। বৈশাখের তপ্ত গরমে এক টুকরো আইসক্রিম যে কতটা আনন্দ দেয় সেটা আর বলের অপেক্ষায় রাখে না। যদিও আপাতত এই আনন্দ থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছেন সাহেব ওরফে ‘অর্জুন’।
Home/Entertainment/'৬০ দিন হয়ে গিয়েছে আমি...', ‘গঙ্গা’-র জন্য সাহেব মেনে চলছেন কোন বিশেষ নিয়ম?