Ritabhari Chakraborty: ‘ছোটমা’ ঋতাভরীর কোলে ছোট্ট ইনকা, ছবি পোস্ট করলেও দেখালেন না বোনপোর মুখ
Ritabhari Chakraborty: খুব সম্প্রতি মাসি হয়েছেন অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী। গত ২৭ মার্চ চিত্রাঙ্গদার কোল আলো করে জন্ম নেয় এক পুত্র সন্তান। যদিও ছেলে জন্মের পর সেই খবর তিনি সোশ্যাল মিডিয়ায় জানাননি। মা হওয়ার প্রায় একমাস পর অনুরাগীদের সঙ্গে ছেলের ছবি শেয়ার করেছিলেন ঋতাভরীর দিদি।
Ritabhari Chakraborty: খুব সম্প্রতি মাসি হয়েছেন অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী। গত ২৭ মার্চ চিত্রাঙ্গদার কোল আলো করে জন্ম নেয় এক পুত্র সন্তান। যদিও ছেলে জন্মের পর সেই খবর তিনি সোশ্যাল মিডিয়ায় জানাননি। মা হওয়ার প্রায় একমাস পর অনুরাগীদের সঙ্গে ছেলের ছবি শেয়ার করেছিলেন ঋতাভরীর দিদি।
‘ছোটমা’ ঋতাভরীর কোলে ছোট্ট ইনকা
চিত্রাঙ্গদা ছেলের নাম রেখেছেন আনহাদ জাকির অনিন্দ্য। ডাকনাম ইনকা। সন্তানের হাতের ছবি পোস্ট করে নিজের মা হওয়ার খবর সকলকে জানিয়েছিলেন তিনি। পোস্টে লিখেছিলেন, ‘একজন ছেলে মায়ের শেষ সত্যিকারের ভালোবাসা আর বাবার শেষ বেস্ট ফ্রেন্ড।’
তবে এবার মা নয় বরং মাসি পোস্ট করলেন আদরের বোনপোর ছবি। যদিও এবারেও ইনকার মুখ আড়ালেই রাখা থাকল। ছবিতে শুধু দেখা যাচ্ছে গায়ে গোলাপি রঙের জামা পরে মাসির কোলে চুপ করে শুয়ে রয়েছে ইনকা।
সোশ্যাল মিডিয়ায় ঋতাভরী দুটি ছবি পোস্ট করেছেন যেখানে দেখা যাচ্ছে একরত্তিকে কোলে নিয়ে সময় কাটাচ্ছেন তিনি। আদরের ইনকাকে নিয়ে এখন বেশ ব্যস্ত বাড়ির সকলেই। অন্যদিকে মাসির কোলে আদর খেতে ব্যস্ত ইনকাও।
তবে ছবি পোস্ট করলেও ইনকার মুখ আড়াল করে রাখা হয়েছে একটি ভালোবাসার ইমোজি দিয়ে। ছবি পোস্ট করে অভিনেত্রী লেখেন, ‘ইনকা সোনা। আমি তোমার মাসি। তোমার ছোট মা। তুমি আমার জ্যান্ত মিনিয়েচার।’
প্রসঙ্গত, দিদির মা হওয়ার খবরে সব থেকে বেশি উচ্ছ্বসিত ছিলেন ঋতাভরী। সোশ্যাল মিডিয়ায় দিদির সেই সুন্দর মুহূর্তের ছবি শেয়ার করে তিনি জানিয়েছিলেন যে অধীর আগ্রহে সেই স্পেশাল দিনের জন্য অপেক্ষা করছেন তিনি।
উল্লেখ্য, ২০২২ সালে ছোটবেলার বন্ধু সম্বিত চট্টোপাধ্যায়ের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছিলেন চিত্রাঙ্গদা। তারপর ২০২৬ সালে নারী দিবসে সকলের সঙ্গে সুখবর ভাগ করে নিয়ে অভিনেত্রী জানিয়েছিলেন তিনি মা হতে চলেছেন। তারপর গত মার্চের ২৭ তারিখ তাঁর কোল আলো করে আসে ছোট্ট ইনকা।
Home/Entertainment/Ritabhari Chakraborty: ‘ছোটমা’ ঋতাভরীর কোলে ছোট্ট ইনকা, ছবি পোস্ট করলেও দেখালেন না বোনপোর মুখ