Adnan Sami: খুব সম্প্রতি আরএসএস প্রধান মোহন ভগবতের সঙ্গে একটি ছবি শেয়ার করেন সংগীত শিল্পী আদনান সামি। ছবিটি শেয়ার করার পরেই সোশ্যাল মিডিয়ায় তুমুল কটাক্ষের শিকার হন তিনি। তবে এই সমালোচনার জবাব দিতে পিছু পা হননি আদনান। তিনি স্পষ্ট করে বুঝিয়ে দিয়েছেন, মানুষ তাঁকে নিয়ে যাই ভাবুক না কেন তিনি পরোয়া করেন না মোটেই।

সম্প্রতি নিউজ এইট্টিনকে দেওয়া সাক্ষাৎকারে আদনান বলেন, ‘আমি একজন স্বাধীনচেতা মানুষ এবং আমার যা ইচ্ছে হয় আমি তাই করি। ঈশ্বর ছাড়া অন্য কারোর কাছে জবাবদিহি করতে আমি রাজি নই। কেউ যদি আমার সঙ্গে ভালো ব্যবহার করে, তাহলে অবশ্যই আমিও ভাল ব্যবহার করব। সে যেই হন না কেন। আমি কখনোই কারও মতামতের ভিত্তিতে কাউকে বিচার করি না। বিশেষত যার সম্পর্কে আমি কিছুই জানিনা তাকে নিয়ে আমি কখনোই বিচার করি না।’
আরও পড়ুন: 'আমায় ধাক্কা মেরে বের করে দেওয়া হয়েছে...', পাপিয়ার পাশে দাঁড়িয়ে বিস্ফোরক মুমতাজ
আদনান আরও বলেন, ‘অনেকেই ভাবেন হয়তো তারা আমাকে চেনেন কিন্তু আমাকে দেখেই যেভাবে তারা হুট করে সিদ্ধান্ত নিয়ে ফেলেন তার মানে বোঝা যায় যে তারা আমাকে একেবারেই চেনেন না। আমি একজন স্বাধীন ব্যক্তি তাই আমার যা মনে হয় আমি তাই করি বাকি সবার জন্য আমি সীমা নির্ধারণ করে দিয়েছি। যারা আমাকে নিয়ে উপহাস করেন তারা কোনোওভাবেই আমার ভক্ত হতে পারেন না।’
কী ঘটেছে?
{{/usCountry}}কী ঘটেছে?
{{/usCountry}}গত ফেব্রুয়ারিতে, আদনান আরএসএস প্রধান মোহন ভাগবতের সঙ্গে তাঁর সাক্ষাতের ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেন । ছবিগুলো শেয়ার করে আদনান লিখেছিলেন, ‘আরএসএস-এর কিংবদন্তী সরসঙ্ঘচালক (প্রধান) শ্রী মোহন ভাগবতজির সঙ্গে একটি অসাধারণ বিকেল কাটালাম। ওঁর কথা শুনতে খুবই ভালো লেগেছে এবং এমন অনেক প্রচলিত ধারণা ও ভ্রান্ত বিশ্বাস ছিল যা তিনি অত্যন্ত সাবলীলভাবে ব্যাখ্যা করে দূর করেছেন। একজন অসাধারণ ভদ্রলোক এবং সুন্দর মনের মানুষ।’
আরও পড়ুন: মেহেন্দি নিমেষে পাল্টে গেল রক্তে, প্রতিশোধের গল্প নিয়ে আসছে মিমির ‘কুইন’
আদনান সম্পর্কে
আদনান ‘মুঝকো ভি তো লিফট করা দে’, ‘তেরা চেহারা’, এবং ‘কভি তো নজর মিলাও’-সহ আরও বিভিন্ন জনপ্রিয় গানের জন্য পরিচিত। এই গায়ক-সুরকার সম্প্রতি তাঁর নতুন সিঙ্গেল ‘লিপস্টিক’ প্রকাশ করেছেন। গানটি এমন একটি মন ভালো করে দেওয়ার মতো সঙ্গীত হিসেবে তৈরি করা হয়েছে, যা আত্মবিশ্বাস, স্বকীয়তা এবং নিজের আসল সত্তাকে গ্রহণ করার আনন্দকে উদযাপন করে।