মুম্বই এয়ারপোর্টে অসম্মানিত আদনান সামি, কর্মীদের দুর্ব্যবহারে ক্ষুব্ধ গায়ক

সম্প্রতি মুম্বাই বিমানবন্দরের টার্মিনাল ২ - এর পরিষেবা নিয়ে সামাজিক মাধ্যমে সরাসরি অভিযোগ তুললেন গায়ক আদনান সামি। তিনি কর্মীদের অপেশাদার আচরণের অভিযোগ তুলে পরিষেবা কর্মীদের অভদ্র বলে অভিহিত করেছেন।

Published on: Nov 9, 2026, 20:38:24 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

সম্প্রতি মুম্বাই বিমানবন্দরের টার্মিনাল ২ - এর পরিষেবা নিয়ে সামাজিক মাধ্যমে সরাসরি অভিযোগ তুললেন গায়ক আদনান সামি। তিনি কর্মীদের অপেশাদার আচরণের অভিযোগ তুলে পরিষেবা কর্মীদের ‘অভদ্র’ বলে অভিহিত করেছেন।

মুম্বই এয়ারপোর্টে অসম্মানিত আদনান সামি
মুম্বই এয়ারপোর্টে অসম্মানিত আদনান সামি

কী ঘটেছে?

সোশ্যাল মিডিয়ায় আদনান সামি জানান, ৫ ঘন্টা ফ্লাইট লেট ছিল। সেটা জানানো হয়নি তো বটেই, উল্টে কর্মীদের দুর্ব্যবহারে মারাত্মক হয়রানি শিকার হতে হয়েছে যাত্রীদের। সব মিলিয়ে একটা বিভীষিকাময় পরিস্থিতির শিকার হতে হয় মুম্বই বিমানবন্দরে।

আরও পড়ুন: মানুষ নয়, লড়াই করতে হবে টেকনোলজির সঙ্গে, ‘মৃগয়া ১.৫’ ট্রেলারে রয়েছে বড় চমক

আদনান জানান, দীর্ঘদিন ধরে ‘প্রণাম’ পরিষেবার গ্রাহক তিনি। এই পরিষেবাটি যবে থেকে চালু হয়েছে প্রায় তখন থেকেই তিনি এটি ব্যবহার করছেন কিন্তু এই পরিষেবা নিয়ে তিনি ভীষণ হতাশ। দীর্ঘদিনের গ্রাহক হওয়া সত্ত্বেও তাঁকে আর গোটা টিমকে যে ধরনের আচরণের সম্মুখীন হতে হল তা একেবারেই অপ্রত্যাশিত।

গায়ক জানিয়েছেন, বিমানবন্দরে পৌঁছানোর পর তাকে স্বাগত জানানোর জন্য সেখানে কোনো উপস্থিত কর্মী ছিলেন না। যদিও আগে থেকেই বিষয়টি কর্মীদের জানানো হয়েছিল। এছাড়াও প্লেন লেট হওয়ার কথাও জানানো হয়নি। প্লেন ৫ ঘন্টা লেট এটা যদি আগে থেকে জানা যেত তাহলে আগে থেকে বিমানবন্দরে এসে অপেক্ষা করতেন না আদনান।

আরও পড়ুন: দীপাবলিতে সকলের থেকে ক্ষমা চাইলেন অমিতাভ, সোশ্যাল মিডিয়ায় কী লিখলেন তিনি?

ক্ষোভ উগরে দিয়ে আদনান বলেন, এই নিয়ে দ্বিতীয়বার ‘প্রণাম’ পরিষেবা নিয়ে এত খারাপ পরিস্থিতির শিকার হতে হল। আপনারা এই পরিষেবার জন্য অর্থ নিচ্ছেন কিন্তু যে ব্যবহার করছেন তা অত্যন্ত অসম্মানজনক। যিনি মহিলা কর্মী ছিলেন তিনি অনবরতন ফোনে কথা বলে যাচ্ছিলেন। বারবার হেনস্থা হওয়ার পর তাকে যখন জোর গলায় কথা বলা হয় তখন তিনি ফোন রাখেন। এটা কোনভাবেই কাঙ্খিত নয়।

গায়ক আরো অভিযোগ করেন, ফাস্ট এবং বিজনেস ক্লাস যাত্রীদের নির্ধারিত সুবিধা পেতে কোথায় যেতে হবে সেটাও কর্মীরা জানেন না। এই বিষয়টি নিয়ে যখন প্রশ্ন করা হয় তখন ক্ষমা চাওয়ার পরিবর্তে পাল্টা জবাব দেওয়ার চেষ্টা করেন কর্মীরা। গোটা ঘটনার জন্য আমি কর্মীদের নিয়ে ভীষণ হতাশ।