টেলিভিশন জগতের অত্যন্ত জনপ্রিয় মুখ আদৃত রায়। 'মিঠাই'-এর 'উচ্ছেবাবু' কিংবা 'কুমকুম'-এর 'ইশান' খ্যাত অভিনেতা প্রায় দীর্ঘ পাঁচ বছর পর আবারও রুপোলি পর্দায় ফিরছেন। ক্যারিয়ারের সূচনা সিনেমা দিয়ে হলেও এতদিন বড়পর্দায় তাঁর ঝুলিতে সফলতার চেয়ে ব্যর্থতার সংখ্যাই বেশি ছিল। তবে ছোটপর্দার অভাবনীয় সাফল্যের পর এবার ফের সেলুলয়েডে কামব্যাক করছেন এই তারকা।

প্রায় দু-বছর ধরে আটকে থাকার পর অবশেষে মুক্তির আলো দেখতে চলেছে আদৃত অভিনীত ছবি 'বেপরোয়া' (আগে নাম ছিল পাগল প্রেমী)। মঙ্গলবার প্রকাশ্যে এসেছে ছবিটির চমকপ্রদ মোশন পোস্টার।
'পাগল প্রেমী' থেকে 'বেপরোয়া': থমকে থাকা প্রজেক্টের পথচলা
পরিচালক অভিরূপ ঘোষের পরিচালনায় ২০২৩ সালেই এই মিউজিক্যাল লাভ স্টোরির কাজ শুরু হয়েছিল। তখন ছবিটির নাম রাখা হয়েছিল ‘পাগল প্রেমী’। ছবিতে আদৃতের বিপরীতে নবাগতা অভিনেত্রী আরিয়া রায় (Ariya)-কে কাস্ট করা হয়। তবে নানা জটিলতায় ছবিটির কাজ থমকে ছিল। সমস্ত বাধা কাটিয়ে অবশেষে নাম পরিবর্তন করে 'বেপরোয়া' নামে রূপোলি পর্দায় আসছে এই ছবি।
যেন বাংলার 'কবীর সিং'! চিনতেই পারছেন না অনুরাগীরা
প্রকাশিত ফার্স্ট লুক মোশন পোস্টারে আদৃতকে এক একেবারে ভিন্ন ও দুর্ধর্ষ অবতারে দেখা যাচ্ছে। মুখভর্তি দাড়ি, ঝাঁকড়া চুল আর মুখে জ্বলন্ত সিগারেট— টেলিপর্দার শান্ত-শিষ্ট 'উচ্ছেবাবু'র সঙ্গে এই রূপের কোনো মিলই নেই। মোশন পোস্টারে দেখা যাচ্ছে আদৃতের হাতে ওঁর প্রেমিকার (আরিয়া) একটি জ্বলন্ত পোস্টার।
'কবীর সিং' ভাইব: নায়কের এই রাফ অ্য়ান্ড টাফ, অ্যাকশন-প্যাকড ও ছকভাঙা লুক দেখে অনেকেই ওঁর সাথে বলিউডের 'কবীর সিং' বা রণবীর কাপুরের 'অ্যানিম্যাল' চরিত্রের মিল খুঁজে পাচ্ছেন।
{{/usCountry}}'কবীর সিং' ভাইব: নায়কের এই রাফ অ্য়ান্ড টাফ, অ্যাকশন-প্যাকড ও ছকভাঙা লুক দেখে অনেকেই ওঁর সাথে বলিউডের 'কবীর সিং' বা রণবীর কাপুরের 'অ্যানিম্যাল' চরিত্রের মিল খুঁজে পাচ্ছেন।
{{/usCountry}}আদৃতের বার্তা
ছবিটির মোশন পোস্টার প্রকাশ্যে আসতেই নিজের আড়াই বছরের লড়াই, ব্যাকস্টেজ স্ট্রাগল এবং ছবির সমস্ত কলাকুশলীদের ধন্যবাদ জানিয়ে সোশাল মিডিয়ায় একটি অত্যন্ত আবেগপ্রবণ বার্তা শেয়ার করলেন অভিনেতা।
সোশাল পোস্টে নিজের মনের ভাব প্রকাশ করে আদৃত লেখেন, ‘আড়াই বছর ধরে সবচেয়ে কঠিন লড়াই, অপেক্ষা আর হার না মানার জেদ! অবশেষে সেই ছবিটা আসছে, যার জন্য এতদিন ধরে এত লড়াই করে যাওয়া!’
ছবিটিকে আলোর মুখ দেখাতে যাঁদের অবদান অনস্বীকার্য, তাঁদের প্রত্যেককে মন থেকে কৃতজ্ঞতা জানিয়েছেন আদৃত। প্রযোজক শ্রীকান্ত মোতাকে বিশেষ ধন্যবাদ জানান অভিনেতা। আদৃত লেখেন— 'সম্পূর্ণ পরিচালনা এবং প্রযোজনা দলকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের সাহায্য ছাড়া আমরা এই কঠিন পথ পেরিয়ে আসতে পারতাম না।'
সহ-অভিনেত্রী আর্যা রায়কে ধন্যবাদ জানিয়ে মজার ছলে লেখেন, ওঁর মতো একজন চমৎকার কো-অ্যাক্টর পাওয়ার জন্য এবং ওঁকে এতদিন সহ্য করার জন্য!এমন একটি দুর্দান্ত ও চ্যালেঞ্জিং চরিত্রে তাঁকে কাস্ট করার জন্য পরিচালক অভিরূপ ঘোষকে বিশেষ কৃতজ্ঞতা জানান আদৃত।
যে সমস্ত ভক্তরা ও দর্শকেরা সবসময় বিশ্বাস রেখেছিলেন যে এই ছবিটি একদিন ঠিকই মুক্তি পাবে, তাঁদের সবাইকে আস্তরিক ধন্যবাদ জানিয়েছেন আদৃত।
শেষে নিজের চেনা ছন্দে অভিনেতা লেখেন— 'বেপরোয়া’... বাকিটা এবার পর্দায় দেখা হবে!'
দীর্ঘ প্রতীক্ষার পর প্রিয় অভিনেতার এমন বোল্ড ও ডাকাবুকো অবতারে সেলুলয়েডে ফেরার খবরে দারুণ উচ্ছ্বসিত আদৃতের তামাম অনুরাগী ও ভক্ত মহল।