...
...
Next Story

Adrit Roy: ‘প্রেমিক আর একটু পাগল হোক’! শাহিদের সঙ্গে স্মৃতি ভাগ আদৃতের, পাগলপ্রেমীর জট কাটল

দু-বছরেরও বেশি সময় ধরে আটকে ছিল পাগলপ্রেমীর কাজ। ৮০ শতাংশ শ্য়ুটিং হওয়ার পর আচমকাই বন্ধ হয়ে যায় কাজ। অবশেষে ফের শুরু পাগলপ্রেমীর শ্য়ুটিং।

Published on: Jul 12, 2026, 18:06:21 IST
Advertisement

বাংলা টেলিভিশনের হার্টথ্রব অভিনেতা আদৃত রায় (Adrit Roy)।তাঁর অভিনয় আর মিষ্টি হাসিতে মজে থাকেন হাজার হাজার অনুরাগী। রবিবার বিরাট সুখবর দিলেন আদৃত, অভিনেতা নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এমন একটি পোস্ট শেয়ার করেছেন, যা একাধারে যেমন নস্টালজিক, তেমনই অভিনেতার আগামী ছবি নিয়েও মিলল আপতত। বলিপাড়ার সুপারস্টার শাহিদ কাপুর (Shahid Kapoor)-এর সঙ্গে নিজের ১৩ বছর পুরোনো এক বিশেষ স্মৃতি রোমন্থন করার পাশাপাশি নিজের আটকে থাকা ছবির মুক্তি নিয়ে বড়সড় ইঙ্গিত দিলেন নায়ক।

‘প্রেমিক আর একটু পাগল হোক’! শাহিদের সঙ্গে স্মৃতি ভাগ আদৃতের, পাগলপ্রেমীর জট কাটল
‘প্রেমিক আর একটু পাগল হোক’! শাহিদের সঙ্গে স্মৃতি ভাগ আদৃতের, পাগলপ্রেমীর জট কাটল

‘১৩ বছর পর এই গাড়িতে আমি শ্যুট করছি’— আদৃতের আবেগঘন পোস্ট

নিজের ফেসবুকের ওয়ালে একটি পুরোনো ঝাপসা ছবি শেয়ার করেন আদৃত। সঙ্গে একটি বর্তমান সময় তোলা লাল রঙের বিলাসবহুল গাড়ির ছবি। আদৃত রায় লিখেছেন, ‘আমার মনে আছে ২০১৩ সালে কালার্স স্ক্রিন অ্যাওয়ার্ডসে পারফর্ম করার সময় শাহিদ কাপুরের জন্য এই গাড়িটি চালিয়ে আমি ফ্লোরে নিয়ে গিয়েছিলাম। আর এখন ২০২৬ সাল! দীর্ঘ ১৩ বছর কেটে গেলেও গাড়িটি এখনও ঠিক একই রকম দেখতে রয়েছে, তবে তফাত শুধু একটাই— এবার এই গাড়ির ভেতরে বসে আমি নিজেই শ্যুটিং করছি। আপনাদের সমস্ত ভালোবাসা এবং আশীর্বাদের জন্য ধন্যবাদ! আর হ্যাঁ, ছবিতে ওটা (শাহিদ) আমার ভাইয়ের বাইকের ওপর বসে আছে এবং কালো শার্ট পরা ছেলেটি হলাম আমি।’ ঝাপসা ছবিতে শাহিদকে পুলিশের বেশে বাইকের উপর দেখা গেল, খুব সম্ভবত ছবিটি আর রাজকুমার ছবির শ্যুটিং-এ। কালো শার্টে আদৃতকে দেখা গেলেও মুখ দেখা যায়নি।

শাহিদের সঙ্গে এই নস্টালজিক স্মৃতি শেয়ার করার পাশাপাশি আদৃত ওঁর পোস্টের শেষে একটি বিশেষ লাইন যোগ করেছেন, যা ওঁর ভক্তদের উন্মাদের মতো আনন্দ দিয়েছে। তিনি লিখেছেন— ‘প্রেমিক আর একটু পাগল হোক! একটু অপেক্ষা করো’।

আসলে, টলিপাড়ার প্রথম সারির প্রযোজনা সংস্থা এসভিএফ (SVF)-এর অধীনে আদৃত রায়ের একটি বড় প্রোজেক্ট যার নাম ‘পাগল প্রেমী’, দীর্ঘ দু-বছর ধরে আটকে রয়েছে। ২০২৩ সালে অভিরূপ ঘোষ আদৃত ও নবাগতা আর্যা রায়কে নিয়ে একটি ছবি বানাচ্ছিলেন ‘পাগলপ্রেমী’। এই মিজিক্যালক লাভ স্টোরির কাজ বিভিন্ন কারণে কাজ থমকে ছিল। শোনা যায়, প্রযোজক শ্রীকান্ত মোহতার সঙ্গে নাকি আদৃতের মনোমালিন্য হয়েছিল, এর জেরেই নাকি ৮০% শ্যুটিং হওয়ার পরও কাজ আটকে যায়। তবে অবশেষে সব দূরত্ব ঘুচতে চলেছে।

আদৃতের এই পোস্ট এবং ক্যাপশন থেকে স্পষ্ট ইঙ্গিত মিলছে যে, ছবির বাকি থাকা কাজ এবার তিনি শেষ করছেন এবং খুব শীঘ্রই এই ছবি সিনেমা হলে মুক্তি পেতে চলেছে।

খুশিতে আত্মহারা ভক্তমহল

ছোট পর্দায় মিঠাই ধারাবাহিকের হাত ধরে আকাশছোঁয়া সাফল্য পেয়েছেন আদৃত। যে ফেম তাঁকে বড়পর্দা দিতে পারেনি। টেলিভিশনের হার্টথ্রব নায়ক হওয়ার এখনও রুপোলি পর্দায় দেখা যায়নি আদৃতকে। তাই বিগ স্ক্রিনে আদৃত ম্যাজিক দেখতে অনুরাগীরা চাতক পাখির মতো অপেক্ষা করছিলেন। ‘পাগল প্রেমী’ নিয়ে খোদ নায়কের এই ইঙ্গিতপূর্ণ পোস্ট আসার পর থেকেই কমেন্ট বক্সে শুভেচ্ছার ঢল নেমেছে। ভক্তদের দাবি, দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আদৃত এবার বড় পর্দায় ধামাকা করতে পুরোপুরি প্রস্তুত।

 
ABOUT THE AUTHOR
Priyanka Mukherjee

প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe