হিন্দি রিয়্যালিটি শো 'বিগ বস'-এর মঞ্চে ট্রোলারদের মোড়ক উন্মোচন করতে গিয়ে বলিউড সুপারস্টার সলমন খানের খালি গায়ে হাজির হওয়া নিয়ে নেটপাড়ায় যখন তোলপাড়, ঠিক তখনই ভাইজানের সমর্থনে বিস্ফোরক পোস্ট করলেন টলিউডের জনপ্রিয় অভিনেতা আদৃত রায়। সলমনের এই পদক্ষেপকে সমর্থন করার পাশাপাশি বাংলা চলচ্চিত্র ইন্ডাস্ট্রির এক বড় অংশকে তীব্র ভাষায় আক্রমণ করেছেন তিনি।

সোশ্যাল মিডিয়ায় সলমন খানের আত্মবিশ্বাসী উপস্থিতির ছবি শেয়ার করে আদৃত ক্ষোভ উগরে দেন। টলিউডের তথাকথিত 'প্রতিনিধি'দের ধুয়ে দিয়ে তিনি স্পষ্ট লেখেন, 'বাংলা ইন্ডাস্ট্রির স্বঘোষিত প্রতিনিধিদের ৭০ শতাংশই চোর, ২৫ শতাংশ রাজনীতিক এবং মাত্র ৫ শতাংশ প্রকৃত অভিনেতা বা পরিচালক। নামটা মনে রেখো সলমন খান। প্রতিনিধিদের এইরকম দেখতে হয়, তাঁরা এইভাবে কথা বলে। তোমার কারুর পা চাটার দরকার নেই বড় হওয়ার জন্য! দরকার শুধু মেরুদণ্ড আর শিক্ষা'।
একটা ইন্ডাস্ট্রির একজন প্রকৃত প্রতিনিধির ব্যক্তিত্ব, মেরুদণ্ড, কথা বলার ধরণ এবং উপস্থিতি ঠিক কেমন হওয়া উচিত— তা সলমন নিজেই তার জ্বলন্ত উদাহরণ।বড় বা সফল হওয়ার জন্য কারও 'চামচামি' বা তোষামোদ করার কোনো প্রয়োজন নেই, বিশ্বাস আদৃতের। তিনি মনে করেন, নিজের জায়গা তৈরি করতে গেলে দরকার আত্মসম্মান, শিক্ষা ও শক্ত মেরুদণ্ড।
ট্রোলার ও সমালোচকদের কড়া জবাব দেওয়ার জন্য একদিকে যেমন সলমন খানের সাহসী ভঙ্গির প্রশংসা করছেন নেটিজেনরা, অন্যদিকে বাংলা ইন্ডাস্ট্রির বিরুদ্ধে আদৃতের এই বিস্ফোরক মন্তব্য টলিপাড়ায় নতুন করে শোরগোল ফেলে দিয়েছে। সলমানের পক্ষে সওয়াল করতে গিয়ে টলিউডের বড় অংশকে 'চোর' ও 'রাজনীতিবিদ' বলে দাগিয়ে দেওয়ার এই ঘটনা আগামী দিনে টলিপাড়ায় কোনও নতুন বিতর্কের জন্ম দেয় কি না, এখন সেটাই দেখার। কারণ ইন্ডাস্ট্রির প্রতিনিধি হিসাবে যাঁদের দেখা হয়, তাঁদের সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়লেন আদৃত।
রুপোলি পর্দা দিয়েই অভিনয় সফর শুরু হয়েছিল আদৃতের। কিন্তু সাফল্যের মুখ দেখেননি। এরপর মিঠাই ধারাবাহিকের হাত ধরে মেলে পরিচিতি। এরপর মিত্তির বাড়ির মতো ফ্লপ মেগা ছিল আদৃতের কেরিয়ারের বড় ধাক্কা। যা সামলে আপতত স্টার জলসার কুমকুমে দেখা যাচ্ছে তাঁকে। ওদিকে শুক্রবারই বক্স অফিসে মুক্তি পেয়েছে বেপরোয়া। অভিরূপ ঘোষ পরিচালিত এই ছবি আদৃতের রুপোলি কেরিয়ারের দ্বিতীয় ইনিংস। মুক্তির প্রথম দু-দিনে মাত্র ৫ লাখের ব্য়বসা করেছে এই ছবি।
{{/usCountry}}রুপোলি পর্দা দিয়েই অভিনয় সফর শুরু হয়েছিল আদৃতের। কিন্তু সাফল্যের মুখ দেখেননি। এরপর মিঠাই ধারাবাহিকের হাত ধরে মেলে পরিচিতি। এরপর মিত্তির বাড়ির মতো ফ্লপ মেগা ছিল আদৃতের কেরিয়ারের বড় ধাক্কা। যা সামলে আপতত স্টার জলসার কুমকুমে দেখা যাচ্ছে তাঁকে। ওদিকে শুক্রবারই বক্স অফিসে মুক্তি পেয়েছে বেপরোয়া। অভিরূপ ঘোষ পরিচালিত এই ছবি আদৃতের রুপোলি কেরিয়ারের দ্বিতীয় ইনিংস। মুক্তির প্রথম দু-দিনে মাত্র ৫ লাখের ব্য়বসা করেছে এই ছবি।
{{/usCountry}}