বাংলা টেলিভিশনের পর্দায় ধারাবাহিক শুরু হওয়া আর বন্ধ হওয়ার খেলা নতুন কিছু নয়। কিন্তু সদ্য শুরু হওয়া কোনো মেগা যদি মাত্র এক মাসের মাথাতেই তার স্লট হারায়, তবে তা দর্শকদের জন্য বেশ বড় ধাক্কাই বটে! স্টার জলসার (Star Jalsha) পর্দায় আসতে চলেছে জনপ্রিয় অভিনেতা আদৃত রায়ের (Adrit Roy) বহুল প্রতীক্ষিত নতুন মেগা ধারাবাহিক ‘কুমকুম’ (Kumkum)। আর এই মেগার আগমনী বার্তা আসতেই ওলটপালট হয়ে গেল চ্যানেলের প্রাইম টাইম স্লট। যার সরাসরি কোপ পড়ল গত মাসে শুরু হওয়া ধারাবাহিক ‘বাবলি সুন্দরী’ (Babli Sundori)-র ওপর! যার জেরে ক্ষুব্ধ হানি বাফনার ভক্তরা। তাঁদের দাবি, আরেকটু সময় দেওয়া উচিত ছিল।

আগামী ১৭ই জুন থেকে স্টার জলসার সান্ধ্যকালীন স্লটে ঘটতে চলেছে এক বিশাল রদবদল। ওই দিন থেকে জলসার পর্দায় শুরু হবে আদৃতের সফর। এই প্রথমবার জি বাংলার ঘরের ছেলে লক্ষ্মীতে। আসুন জেনে নেওয়া যাক বিস্তারিত সময়সূচি।
১৭ই জুন থেকে মেগা রদবদল: এক নজরে নতুন সময়সূচি
কুমকুম (নতুন মেগা),—,সন্ধ্যা ৭টা,আদৃত ও অনুষ্কার নতুন জুটি নিয়ে মহাধামাকাদার এন্ট্রি।
ও মোর দরদিয়া ,সন্ধ্যা ৬টা,রণিতা দাসের এই মেগা এক ঘণ্টা এগিয়ে আনা হলো।
বাবলি সুন্দরী: হানি বাফনার এই মেগাকে ঠেলে দেওয়া হয়েছে রাত ১১টার স্লটে। যা কার্যত নতুন মেগাকে মৃত্যুমুখে ঠেলে দেওয়া।
আদৃত রায় এবং নবাগতা অনুষ্কার (Anushka) নতুন মেগা ‘কুমকুম’-কে জায়গা দিতে গিয়ে চ্যানেলের দুটি বড় ধারাবাহিকের সময়ে পরিবর্তন আনা হয়েছে।
মাত্র ১ মাসেই বাবলি সুন্দরের বিদায়?
গত মাসের মথেকে স্টার জলসার পর্দায় সন্ধ্যা ৬টার স্লটে শুরু হয়েছিল ‘বাবলি সুন্দরী’। হানি বাফনা (Honey Bafna) এবং ডান্স বাংলা ডান্স খ্যাত নবাগতা স্নেহা গুড়িয়ার এই ধারাবাহিক সমাজের প্রচলিত সৌন্দর্যের ধারণাকে চ্যালেঞ্জ ছুড়ে এক সাহসী বার্তা দিচ্ছিল। কিন্তু টিআরপি-র ইঁদুরদৌড়ে প্রথম থেকেই আশানুরূপ ফল করতে পারছিল না এই ধারাবাহিক।
তার ওপর আগামী ১৭ই জুন থেকে সন্ধ্যা ৭টার স্লটে রাজকীয়ভাবে এন্ট্রি নিচ্ছে আদৃতের ‘কুমকুম’। ফলে ৭টার স্লটে এতদিন ধরে চলা ধারাবাহিক ‘ও মোর দরদিয়া’-কে সরিয়ে আনা হচ্ছে সন্ধ্যা ৬টায়। আর এই চেইন রিঅ্যাকশনের জেরেই মাত্র এক মাসের মাথায় সন্ধ্যা ৬টার স্লট ছাড়তে হচ্ছে ‘বাবলি সুন্দরী’-কে। ঠাঁই হয়েছে সেই রাত ১১টার স্লটে।
{{/usCountry}}তার ওপর আগামী ১৭ই জুন থেকে সন্ধ্যা ৭টার স্লটে রাজকীয়ভাবে এন্ট্রি নিচ্ছে আদৃতের ‘কুমকুম’। ফলে ৭টার স্লটে এতদিন ধরে চলা ধারাবাহিক ‘ও মোর দরদিয়া’-কে সরিয়ে আনা হচ্ছে সন্ধ্যা ৬টায়। আর এই চেইন রিঅ্যাকশনের জেরেই মাত্র এক মাসের মাথায় সন্ধ্যা ৬টার স্লট ছাড়তে হচ্ছে ‘বাবলি সুন্দরী’-কে। ঠাঁই হয়েছে সেই রাত ১১টার স্লটে।
{{/usCountry}}কোন গল্প নিয়ে আসছে ‘কুমকুম’?
‘মিঠাই’ ধারাবাহিকের আকাশছোঁয়া সাফল্যের পর ছোটপর্দায় আদৃত রায়ের কামব্যাক নিয়ে দর্শকদের মধ্যে চরম উন্মাদনা তৈরি হয়েছিল। ‘কুমকুম’-এর প্রথম প্রোমো থেকেই স্পষ্ট, এটি একটি মিষ্টি পারিবারিক ভালোবাসার গল্প। যেখানে এক শহুরে শিক্ষিত উচ্চবিত্ত পরিবারের ছেলে (আদৃত) গ্রামে এসে আলাপ করবে এক সাধারণ কিন্তু গুণী গ্রামের মেয়ে কুমকুমের (অনুষ্কা) সাথে। কুমকুমের বুদ্ধিমত্তা এবং সঠিক পরামর্শ কীভাবে আদৃতের ধুঁকতে থাকা পারিবারিক ব্যবসার হাল ফেরাবে, সেই নিয়েই এগোবে মেগার গল্প।