উচ্ছেবাবুর ম্যাজিক কি এবার জলসার পর্দাতেও সুপারহিট হবে? টেলিপাড়ার দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে সামনে এল আদৃত রায়ের নতুন মেগা ধারাবাহিক কুমকুম-এর প্রথম ঝলক। জি বাংলার মিঠাই খ্যাত আদৃত এবার এই প্রথমবার স্টার জলসার পর্দায় পা রাখছেন। প্রোমো আসতেই অভিনেতার নতুন লুক এবং সিরিয়ালের ছক-ভাঙা গল্প নিয়ে জোর চর্চা শুরু হয়েছে অনুগামীদের মধ্যে।

বিদেশি বাবু যখন গ্রামের ভ্যানে! প্রথম দেখাতেই ঈশান-কুমকুমের টক্কর
ধারাবাহিকের গল্পে আদৃতের চরিত্রের নাম ঈশান। প্রোমোতে দেখা যাচ্ছে, একঝাঁক বিদেশি বন্ধুদের নিয়ে নিজের গ্রামের বাড়িতে ফিরছে সে। কিন্তু মাঝরাস্তায় হঠাৎ ঈশানের বিলাসবহুল গাড়িটি অকেজো হয়ে যায়। অগত্যা চেনা আভিজাত্য ভুলে গ্রামের এক সাধারণ ভ্যানে চেপেই বাড়ির পথ ধরতে হয় ঈশানকে। আর ঠিক সেই ভ্যানযাত্রাতেই নায়কের দেখা হয় গ্রামের এক সাধারণ অথচ লড়াকু যুবতী কুমকুমের সাথে। অল্প বয়সেই বৈধব্য যন্ত্রণা যাঁর জীবনকে ঘিরে ধরেছে, পরনে সাদা-নীল পাড়ের শাড়ি আর কপালে ছোট্ট টিপ।
ঈশান আর কুমকুমের প্রথম মোলাকাতের দৃশ্যটি চমৎকারভাবে ফুটে উঠেছে প্রোমোয়। চোখে সানগ্লাস, গলায় হেডফোন ঝুলিয়ে আধুনিক লুকে আদৃত। অথচ সে অবাক হয়ে যায় কুমকুমের লড়াইয়ের কথা জেনে।
জুতো সেলাইয়ের কারিগর যখন মালিকের নাতিকে দেয় ‘ভোকাল টনিক’
বৈধব্য যন্ত্রণা বুকে চেপে কুমকুম নিজের হাতে জুতো সেলাই করে আত্মসম্মানের সাথে নিজের সংসার টানে। চর্মশ্রী সু হাউসে নিজের তৈরি জুতো ডেলিভারি দিতে চলেছে সে। আর মজার সমীকরণ হলো, যে সু হাউসের সামান্য কারিগর এই কুমকুম, সেখানকার খোদ মালিকের নাতি হলো এই বিদেশি ফেরত ঈশান (আদৃত)!
ভিডিও কলের মাধ্যমে ঈশানের আম্মা (ঠাম্মি) যখন জানায় যে, পরিবারের বাকি সদস্যরা মিলে ওনাদের ১০০ বছরের পুরোনো ঐতিহ্যবাহী জুতো ব্যবসাটা চিরতরে বন্ধ করার ফন্দি আঁটছে, তখনই পাশে থাকা কুমকুম ঈশানকে এক জবরদস্ত ‘ভোকাল টনিক’ দেয়। ওঁর স্পষ্ট কথা— ব্যবসা নয়, নকশা বদলান! বাঙালিও যে বুক ঠুকে ব্যবসা করতে পারে, যদি গোটা পরিবার এককাট্টা হয়ে দাঁড়ায়— কুমকুমের মুখের এই তেজস্বী সংলাপ ইতিমধ্যেই দর্শকদের মন জয় করে নিয়েছে।
সুস্মিতা আউট, অনুষ্কা ইন! স্লট নিয়ে বাড়ছে টেনশন
{{/usCountry}}সুস্মিতা আউট, অনুষ্কা ইন! স্লট নিয়ে বাড়ছে টেনশন
{{/usCountry}}প্রথমে শোনা গিয়েছিল, কুমকুমের ভূমিকায় দেখা যাবে জনপ্রিয় অভিনেত্রী সুস্মিতা দে-কে। তবে কোনো অজ্ঞাত কারণে শেষ মুহূর্তে তিনি এই প্রোজেক্ট থেকে সরে দাঁড়ান। ওঁর জায়গায় ঈশানের নায়িকা হিসেবে এন্ট্রি নিয়েছেন একদম নতুন মুখ অনুষ্কা। প্রথম প্রোমোতেই তাঁর অভিনয় বেশ প্রশংসা কুড়োচ্ছে। তবে স্টার জলসা এই মেগার প্রোমো আনলেও এখনও পর্যন্ত সম্প্রচারের দিনক্ষণ জানায়নি। কুমকুমের আগমনে কার কপাল পুড়বে? সেটাই দেখবার।