...
...
Next Story

শুধু সব্যসাচী নন, থাকছেন মিঠুও, এডভোকেট আইচ ট্রেলারে রইল আরও চমক

অবশেষে হল অপেক্ষার অবসান। প্রকাশ্যে এলো 'এডভোকেট অচিন্ত্য আইচ সিজন ৩’ - এর অফিসিয়াল ট্রেলার প্রকাশ্যে। ট্রেলারে শুধু গল্পের দিক দিয়ে নয়, চরিত্রের দিক দিয়েও রয়েছে একাধিক চমক। আগামী ৭ আগস্ট হইচইতে মুক্তি পাবে এই সিরিজ।

Published on: Jul 26, 2026, 21:15:40 IST
Advertisement

অবশেষে হল অপেক্ষার অবসান। প্রকাশ্যে এল 'এডভোকেট অচিন্ত্য আইচ সিজন ৩’ - এর অফিসিয়াল ট্রেলার প্রকাশ্যে। ট্রেলারে শুধু গল্পের দিক দিয়ে নয়, চরিত্রের দিক দিয়েও রয়েছে একাধিক চমক। আগামী ৭ অগস্ট হইচইতে মুক্তি পাবে এই সিরিজ।

শুধু সব্যসাচী নন, থাকছেন মিঠুও, এডভোকেট আইচ ট্রেলারে রইল আরও চমক
শুধু সব্যসাচী নন, থাকছেন মিঠুও, এডভোকেট আইচ ট্রেলারে রইল আরও চমক

অ্যাডভোকেট অচিন্ত্য আইচ ট্রেলার প্রসঙ্গে

প্রতিবারের মতো এই সিজনেও অচিন্ত্য আইচ নতুন একটি কেস নেওয়ার জন্য হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছে। ছোটখাটো কেস পেলেও বড় কোনও কেস আসে না তার কাছে। কিন্তু এর মধ্যেই হঠাৎ করে জানা যায় প্রখ্যাত ব্যবসায়ী নীল রায় বর্মন পথ দুর্ঘটনায় মারা যায়। গুরুতর আহত নীলের স্ত্রী দেবযানী। এত অব্দি ঠিক ছিল কিন্তু আচমকাই জানা যায় নীল সেদিন ফিরে আসে যেদিন নীলের শ্রাদ্ধের অনুষ্ঠান ছিল বাড়িতে।

আরও পড়ুন: রাজনৈতিক পালা বদলে কাজে ফিরলেন ‘মেম বউ’ বিনীতা, কোন ছবিতে অভিনয় করবেন তিনি?

কিন্তু এ কি করে সম্ভব! যে মানুষটা চোখের সামনে মারা গেল সে কি করে বেঁচে ফিরে আসে? যে ফিরে এসেছে সে কোনভাবেই নীল হতে পারে না এই দাবি করে দেবযানী মামলা করে। নীলের মায়ের ভূমিকায় অভিনয় করেছেন মিঠু চক্রবর্তী। নীল চরিত্র অভিষেক এবং দেবযানী চরিত্রে ইশা সাহা। এই সিরিজে থাকবেন খেয়া চট্টোপাধ্যায় এবং দেবরাজ ভট্টাচার্য।

আরও পড়ুন: রাজনৈতিক পালা বদলে কাজে ফিরলেন ‘মেম বউ’ বিনীতা, কোন ছবিতে অভিনয় করবেন তিনি?

কিন্তু শেষ পর্যন্ত এই রহস্যের জট কিভাবে খুলবে? যে নীল হয়ে ফিরে এসেছে সে কি সত্যি বহুরূপী? নাকি এর পেছনে অন্য কারও হাত রয়েছে? অচিন্ত্য কি পারবে দ্বিগবিজয়ের সঙ্গে লড়াই করতে? সব উত্তর জানার জন্য অপেক্ষা করতে হবে আর মাত্র কিছুদিন।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks