...
...
Next Story

ঋজুর নামে গুরুত্বর অভিযোগ আনার পর তাঁর সঙ্গেই জুটি বাঁধলেন অলোকানন্দা! ‘লজ্জা থাকা দরকার…’, নায়িকাকে ট্রোল নেটিজেনদের

অভিনেতা ঋজু বিশ্বাসের নামে গুরুত্বর অভিযোগ করেছিলেন এক মডেল। এই আবহেই ঋজুর নামে ফের অভিযোগ এনে সমাজমাধ্যমে একটি ভিডিয়ো পোস্ট করেন জনপ্রিয় অভিনেত্রী অলোকানন্দা গুহ। কিন্তু সম্প্রতি সেই ঋজুর সঙ্গেই জুটি বেঁধে মিউজিক ভিডিয়োয় কাজ করেন নায়িকা। অভিনেত্রীকে কটাক্ষে ভরে দিলেন নেটিজেনরা।

Updated on: Jan 19, 2026, 14:52:02 IST
Advertisement

অভিনেতা ঋজু বিশ্বাসের নামে গুরুত্বর অভিযোগ করেছিলেন এক মডেল। তিনি দাবি করেছিলেন ঋজু নাকি তাঁকে নানা অশালীন মেসেজ করে উতক্ত্য করেছেন। এরপর আরও অনেক মহিলাই নায়কের মেসেজ সমাজমাধ্যমের পাতায় পোস্ট করতে থাকেন। এই আবহেই ঋজুর নামে ফের অভিযোগ এনে সমাজমাধ্যমে একটি ভিডিয়ো পোস্ট করেন জনপ্রিয় অভিনেত্রী অলোকানন্দা গুহ। কিন্তু সম্প্রতি সেই ঋজুর সঙ্গেই জুটি বেঁধে মিউজিক ভিডিয়োয় কাজ করেন নায়িকা। আর সেই খবর প্রকাশ্যে আসতেই অভিনেত্রীকে কটাক্ষে ভরে দিলেন নেটিজেনরা।

ঋজুর নামে অভিযোগ আনার পর তাঁর সঙ্গেই জুটি বাঁধলেন অলোকানন্দা!
ঋজুর নামে অভিযোগ আনার পর তাঁর সঙ্গেই জুটি বাঁধলেন অলোকানন্দা!

আরও পড়ুন: 'দেশু ৭' আবহে অনির্বাণের কাজে ফেরা নিয়ে একজোট দেব-রাজ? ‘যদি পা ধরে…’, যা বললেন পরিচালক

নায়িকা সম্প্রতি তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে একটি পোস্ট শেয়ার করেন। শেখানে তাঁকে লাল রঙের ওয়ান পিসে দেখা যায়। অন্যদিকে, ঋজুর পরনে ছিল গাঢ় নীল রঙের ব্লেজার সাদা শার্ট ও কালো টাউজার। ছবিগুলিতে কখনও অলোকানন্দাকে ঋজুর হাত ধরে ট্রাম লাইন ধরে হাঁটতে দেখা যায়। আবার কখনও তাঁদের একে অপরের দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখা যায়। ছবিগুলি পোস্ট করে অলোকানন্দা ক্যাপশনে লেখেন, ‘প্রতিদিন হোক বসন্ত কাল, খুব তাড়াতাড়ি ঋজু বিশ্বাসের সঙ্গে ইন্টারেস্টিং কিছু আসছে।’

আর নায়িকার এই পোস্ট দেখেই নেটিজেনরা নানা ভাবে ট্রোল করেছেন তাঁকে। যাকে নিয়ে কয়েক মাস আগে একরাশ অভিযোগ জানিয়েছিলেন তিনি, তাঁর সঙ্গেই জুটি বেঁধে করছেন মিউজিক ভিডিয়ো। তা দেখেই ক্ষোভে ফেটে পড়েন সকলে। একজন নেটিজেন কমেন্ট করেন, ‘এই কত নিন্দা শুনলাম ভিডিয়োতে আবার একসঙ্গে কাজ করছে।’ আর একজন লেখেন, ‘যাকে নিয়ে এত বিতর্কিত ভিডিয়ো করলে এখন আবার তাঁর সঙ্গে ছবি, আজব তোমরা।’

আর একজন লেখেন, ‘ক’দিন আগে এই মেয়ে তো মনে হয় এই ছেলের নামে কি বলছিল? আবার কাজ করছে একসঙ্গে।' আর একজন লেখেন, ‘মিনিমান একটু লজ্জা থাকা দরকার।’ আর এক নেটিজেন লেখেন, ‘সত্যি এদের চরিত্রে ঠিক নেই। কিছু দিন আগেই ছেলেটার নাম কত কী কথা বলল, আর এখন…’। ভাই ধন্য তুমি।' আর একজন লেখেন, ‘ক’দিন আগে কুটকচালি করে আবার এখনও একসঙ্গে কাজ করবে।'

প্রসঙ্গত, অলোকানন্দা কয়েকমাস আগে বলেছিলেন, ‘২০১১ সাল তখন আমি ইন্ড্রাস্টিতে আসিনি। বিভিন্ন জায়গায় অডিশন দিচ্ছি। তখন আমার অন্য একটা ফেসবুক অ্যাকাউন্ট ছিল। সেখানে আমি সকলকে অ্যাড করে নিতাম। স্কুলের গণ্ডি পেরিয়েই অ্যাকাউন্টটা খুলেছিলাম। তাই তখন অতো বুঝতাম না। যে আমাকে রিক্যুয়েস্ট পাঠাতো আমি অ্যাকসেপ্ট করে নিতাম। তাই অনেক ভুলভাল লোকও ছিল। সেই অ্যাকাউন্টে ও আমাকে বিভিন্ন ধরনের মেসেজ করেছিল। আমাকে বলেছিল, ‘তুমি কি কাজ খুঁজছ? তুমি আমার সঙ্গে দেখা করো।’ তারপর ও ওঁর বাড়ির ঠিকানা দেয়।'

আলোকানন্দার পোস্ট

তিনি আরও বলেন, 'আমি যখন ছোট বেলায় কাজে বা অডিশনের জন্য কোথাও যেতাম তখন আমি আমার মাকে নিয়ে যেতাম। এখানেও আমি আমার মা, কাকু, আমার বোন ওঁদের সবাইকে নিয়ে গিয়েছিলাম। আর আমরা সঙ্গে সবাই যেতে তিনি খুব অপ্রস্তুত অবস্থায় পড়েছিলেন। আমি সবাইকে কেন সঙ্গে নিয়ে গিয়েছি তা নিয়ে বেশ বিরক্তও হয়েছিলেন। আমি তো ভেবেছিলাম আমাকে কাজের জন্য ডেকেছে। কিন্তু আমি ওখান থেকে বেরিয়ে আসার পর আমাকে হোয়াটঅ্যাপে মেসেজ করেন, ‘তুমি কি পাগল?’ আমি বলেছি কেন? তারপর তিনি বলেন যে, ‘আমি ভেবেছিলাম তুমি একা আসবে। তুমি এত জনকে কেন নিয়ে এলে? আমার মুডটা নষ্ট করে দিলে।’ তখন আমি ওঁকে বলি যে, 'তুমি তো কাজের জন্যই ডেকেছিলে। আমি কাজের জায়গায় কখনও একা যাই না। আমি মা-বাবার সঙ্গেই যাই। আর ওঁরা ছাড়া আমি কোথাও যাই না।' তারপর তিনি আমাকে ব্লক করে দেন।'

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks