আপাতত জলসার বিগ বস নিয়ে উত্তেজনা তুঙ্গে। প্রথমবার বাংলা বিগ বসের সঞ্চালনার দায়িত্ব নিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। প্রতিযোগী তালিকায় একাধিক তারকা মুখ থাকার সম্ভাবনা। সোমবার থেকে রাত ৯টায় সম্প্রচার হবে। চলবে ১ ঘণ্টা। অর্থাৎ রাত ১০টা পর্যন্ত। আর বিগ বস বাংলা আসায় তড়িঘড়ি বন্ধ করে দেওয়া হয় দুটি ধারাবাহিক। মাঝপথেই শেষ হয় কম্পাস আর বাবলি সুন্দরী। তবে এবার খবর, আরও একটি সিরিয়াল শেষ করার কথা ভাবছে স্টার জলসা।

খবর, স্টার জলসার তরফে এবার ঘূর্ণি শেষ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চলতি বছরের ২৭ এপ্রিল শুরু হয়েছিল ঘূর্ণি। অর্থাৎ চার মাস কাটতে না কাটতেই ছন্দপতন। ধারাবাহিকটি মূলত মহিলা ক্রিকেট এবং একজন ক্রিকেটারের জীবনসংগ্রাম কেন্দ্রিক গল্প নিয়ে তৈরি। এটি প্রযোজনার দায়িত্বে ছিলেন সুশান্ত দাসের প্রযোজনা সংস্থা ‘টেন্ট সিনেমা’। যদিও ঘূর্ণি বন্ধ হওয়ার অফিসিয়াল ঘোষণা হয়নি এখনো।
নবাগত অভিনেত্রী সপ্তশ্রী নন্দকে দেখা যাচ্ছে ঘূর্ণিতে প্রধান চরিত্রে। ‘গীতা LLB’ খ্যাত অভিনেতা কুণাল শীল এই মেগার নায়ক। এদিকে, বিগ বস বাংলা ছাড়াও স্টার জলসায় যে ধারাবাহিক শুরু হওয়ার খবর শোনা যাচ্ছে তা হল রাধা মাধব। রাধা ও কৃষ্ণের চিরন্তন ভালোবাসা প্রতিটা প্রজন্মের মানুষের কাছেই আদর্শ হিসেবে বিবেচিত হয়। এবার তা-ই ফুটে উঠবে টিভির পর্দায়।
প্রথমে অনেকেরই ধারণা ছিল বুঝি বা এটি হিন্দি ধারাবাহিকের ডাবিং হবে। তবে এখন খবর, বাংলাতেই বানানো হবে রাধা মাধব। আর মুখ্য ধারাবাহিকে দেখা যাবে রাজদীপ গোস্বামী ও জয়িতা সান্যালকে। এবং এটি ফোর্থ ডাইমেনশন প্রোডাকশন হাউজের ব্যানারে আসতে পারে। অর্থাৎ রাধা মাধব শুরু হলেই হয়তো বন্ধ হয়ে যাবে ঘূর্ণি। এখন অপেক্ষা শুধু সময়ের।
এদিকে, ঘূর্ণি বন্ধ হয়ে যাবে এমন খবর ছড়িয়ে পড়তেই বেশ বিরক্ত এই মেগার দর্শকরা। যদিও টিআরপি লম্বা সময় ধরে বন্ধ থাকায়, বলা মুশকিল ধারাবাহিক আদৌ কতটা জনপ্রিয়তা পেয়েছিল। তবে ধারাবাহিকের গল্পে নানা নতুন নাটকীয় মোড় আনা হলেও তা শেষ পর্যন্ত দর্শকদের মন ভোলাতে পারেনি। অন্তত অনলাইনে ঘূর্ণি নিয়ে সেভাবে উত্তেজনা চোখে পড়েনি। খুব শীঘ্রই এই জনপ্রিয় ধারাবাহিকটির শেষ দিনের শুটিং সম্পন্ন হতে চলেছে বলে সূত্রের খবর।
{{/usCountry}}এদিকে, ঘূর্ণি বন্ধ হয়ে যাবে এমন খবর ছড়িয়ে পড়তেই বেশ বিরক্ত এই মেগার দর্শকরা। যদিও টিআরপি লম্বা সময় ধরে বন্ধ থাকায়, বলা মুশকিল ধারাবাহিক আদৌ কতটা জনপ্রিয়তা পেয়েছিল। তবে ধারাবাহিকের গল্পে নানা নতুন নাটকীয় মোড় আনা হলেও তা শেষ পর্যন্ত দর্শকদের মন ভোলাতে পারেনি। অন্তত অনলাইনে ঘূর্ণি নিয়ে সেভাবে উত্তেজনা চোখে পড়েনি। খুব শীঘ্রই এই জনপ্রিয় ধারাবাহিকটির শেষ দিনের শুটিং সম্পন্ন হতে চলেছে বলে সূত্রের খবর।
{{/usCountry}}