...
...
Next Story

Amitabh Bachchan: ফ্রান্স ফুটবলারদের কালো বলায় কটাক্ষের মুখে অমিতাভ, অবশেষে ক্ষমা চাইলেন তিনি

Amitabh Bachchan: : সারা বিশ্বের পাশাপাশি প্রবীণ অভিনেতা অমিতাভ বচ্চন মেতে উঠেছেন ফিফা বিশ্বকাপের আনন্দে। এই বিশ্বকাপে প্যারাগুয়ে জাতীয় ফুটবল দলকে হারিয়ে ফ্রান্স পরবর্তী পর্বে উত্তীর্ণ হতেই আনন্দে ভেসে একটি পোস্ট করেন অমিতাভ।

Published on: Jul 9, 2026, 21:01:09 IST
Advertisement

Amitabh Bachchan: সারা বিশ্বের পাশাপাশি প্রবীণ অভিনেতা অমিতাভ বচ্চন মেতে উঠেছেন ফিফা বিশ্বকাপের আনন্দে। এই বিশ্বকাপে প্যারাগুয়ে জাতীয় ফুটবল দলকে হারিয়ে ফ্রান্স পরবর্তী পর্বে উত্তীর্ণ হতেই আনন্দে ভেসে একটি পোস্ট করেন অমিতাভ। কিন্তু দুর্ভাগ্যবশত অমিতাভের শব্দ চয়নে সমস্যা থাকায় কটাক্ষের সম্মুখীন হতে হয় অভিনেতাকে। এরপরই আবার একটি পোস্ট করে নিজের বলা কথার জন্য ক্ষমা চেয়ে নেন অভিনেতা।

অবশেষে ক্ষমা চাইলেন অমিতাভ
অবশেষে ক্ষমা চাইলেন অমিতাভ

কী লিখেছিলেন অভিনেতা?

সোশ্যাল মিডিয়ায় ৮৩ বছর বয়সী অমিতাভ লেখেন, ‘এবার বলেই দি। এই ফরাসি দলটাই ১১ জন ফুটবলার আছেন। তাঁর মধ্যে ১০ একজন কালো এবং একজন সাদা। এটাই হলো কালো মানুষের শক্তি।’ কিন্তু এই ‘সাদা-কালো’ প্রসঙ্গ টেনেই অমিতাভ বচ্চনকে এক হাত নিচ্ছেন নেটপাড়া।

আরও পড়ুন: 'সম্পর্কে যাওয়ার আগে এটা খোঁজ নিও...', সিঙ্গলদের উদ্দেশ্যে কী বার্তা আয়েশার

অমিতাভ বচ্চনের এই পোস্ট ছড়িয়ে পড়ার পরেই অনেকেই অভিনেতাকে ফুটবলারদের জাতিগত পরিচয় এর পরিবর্তে জাতীয়তার ভিত্তিতে স্বীকৃতি দিতে অনুরোধ করেছেন। অনেকে এই পোস্টকে অসংবেদনশীল এবং অপ্রয়োজনে বলেও ব্যাখ্যা করেছেন।

ক্ষমা চাইলেন অমিতাভ

অমিতাভ নিজের সর্বশেষ পোস্টে লেখেন, ‘প্রতিটি দিনই একটি শিক্ষা। প্রত্যেক দিনে একটি নতুন উপলব্ধি করি আমি। পরিবর্তন এবং নতুনের সঙ্গে মানিয়ে নেওয়ার যে সুযোগ, তা অতি মূল্যবান। শেখার থেকে স্বর্গীয় অনুভূতি আর কিছু হতে পারে না। যাদের জ্ঞান এবং অভিজ্ঞতা রয়েছে, তারা যখন কিছু বলেন সেটা গ্রহণ করার ক্ষমতা অবশ্যই রাখতে হবে।’

অমিতাভ আরও লেখেন, ‘ভুল স্বীকার করা কোনও অন্যায় নয়। এটি চারিত্রিক দৃঢ়তা প্রকাশ করে। একবার ভুল স্বীকার করে নিলে, তার অকার্যকর হওয়ার দায়ভার আরো ভালো বোঝা যায়। সমস্ত বিতর্কের অবসান ঘটে। তর্কে জড়ানোয় কোনও ক্ষতি নেই। যদিও আপনি জানেন যে আপনি ঠিক, সে ক্ষেত্রেও বিতর্ক শেষ করার সর্বোত্তম উপায় হল অপর পক্ষকে বলা, আপনি জানেন, আপনি হয়তো ঠিকই বলছেন।’

অমিতাভ বচ্চনের পরবর্তী প্রজেক্ট

কাজের দিক থেকে, অমিতাভ বচ্চন ব্লকবাস্টার পৌরাণিক সাই-ফাই চলচ্চিত্র ‘কল্কি ২৮৯৮ এডি’ -র সিক্যুয়েলে ফেরার প্রস্তুতি নিচ্ছেন । নাগ অশ্বিন পরিচালিত এই আসন্ন ছবিতে প্রভাস এবং কমল হাসানও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন। প্রথম পর্বে অভিনয় করেছিলেন দীপিকা পাডুকোন, যিনি সিক্যুয়েলে ফিরছেন না।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe