'নারীবাদ সমাজকে ধ্বংস করে দিয়েছে' মন্তব্য বিতর্কে মুখ খুললেন নোরা! ‘চরমপন্থা এমন একটা…’, যা বললেন তিনি
'নারীবাদ সমাজকে ধ্বংস করে দিয়েছে' মন্তব্য করে বিতর্কে জড়িয়ে ছিলেন নোরা ফতেহি। তাঁর নারীবাদ প্রসঙ্গে মন্তব্য নিয়ে ব্যাপক জলঘোলা হয়েছিল। এবার লিলি সিং-এর পডকাস্টে অভিনেত্রী তাঁর নারীবাদ বিষয়ে যে মন্তব্য ছিল তা স্পষ্ট ব্যাখ্যা দিয়েছেন।
'নারীবাদ সমাজকে ধ্বংস করে দিয়েছে' মন্তব্য করে বিতর্কে জড়িয়ে ছিলেন নোরা ফতেহি। তাঁর নারীবাদ প্রসঙ্গে মন্তব্য নিয়ে ব্যাপক জলঘোলা হয়েছিল। এবার লিলি সিং-এর পডকাস্টে অভিনেত্রী তাঁর নারীবাদ বিষয়ে যে মন্তব্য ছিল তা স্পষ্ট ব্যাখ্যা দিয়েছেন। নোরা জানান যে তাঁর মন্তব্যকে প্রসঙ্গ থেকে বিচ্ছিন্ন করে দেখা হয়েছে এবং বিষয়টিকে অতিরঞ্জিত করা হয়েছে।
'নারীবাদ সমাজকে ধ্বংস করে দিয়েছে' মন্তব্য বিতর্কে মুখ খুললেন নোরা!
নোরা বলেন, ‘গত বছর আমি একটি পডকাস্টে নারীবাদ নিয়ে কথা বলেছিলাম। তারপর রিলস ও টিকটকে কিছু ছোট ছোট ক্লিপ বেরিয়ে আসে, আর সেগুলো ভাইরাল হয়ে যায়। নেটিজেনরা মূল বিষয়টাই বুঝতে পারেননি। আমি যেটার পক্ষে কথা বলি তা হল, চরমপন্থা এমন একটা বিষয় যার আমি পুরোপুরি বিরোধী। আমি সিঙ্গেল প্যারেন্টের সন্তান। আমি সেই পরিবারের থেকেও কোনও আর একজন অভিভাবকের অভাব বোধ করিনি। কিন্তু আমি জানি দু’জন অভিভাবকের উপস্থিতি কতটা গুরুত্বপূর্ণ, সেটা একজন মা ও একজন বাবা-ই হোক, বা দু'জন মা বা দু'জন বাবা। আমি এই সব কিছুরই পক্ষে কথা বলেছিলাম।'
তিনি আরও বলেন, ‘আমি এমন একটা পরিবারে থাকতে পছন্দ করব যেখানে দু’জন অভিভাবক থাকবেন, কারণ অবশেষে সেই মানসিক বোঝা প্রাপ্তবয়স্ক জীবনেও বয়ে বেড়াতে হয়। আমি চাই না আমরা এমন এক পৃথিবীতে বাস করি যেখানে মানুষ আর সিঙ্গেল প্যারেন্টের পরিবার নিয়ে ভাবে না। আমি চাই আমরা ভারসাম্যের পক্ষে কথা বলি, নিজের টাকা উপার্জন করি, স্বপ্ন পূরণ করি এবং কঠোর পরিশ্রম করি। কিন্তু একই সঙ্গে, আমরা এমন একটা পরিবেশ তৈরি করি যেখানে পুরুষরাও জবাবদিহি করবে, যেখানে তাঁরাও এগিয়ে এসে দায়িত্ব নেবে। আমরা কেন স্বাধীন, শক্তিশালী হয়েও একে অপরের উপর নির্ভরশীল হতে পারি না? আমরা কেন ভাগ করে নিয়ে ভারসাম্য তৈরি করতে পারি না? আমরা এমন একটা পরিবেশ তৈরি করেছি যেখানে আমরা এতটাই স্বাধীন যে আমার তোমাকে প্রয়োজন নেই। আমরা কেন স্বাধীন, শক্তিশালী হয়েও কারুর উপর নির্ভরশীল হতে পারি না? কেন সে এগিয়ে এসে ভাগ করে নিয়ে ভারসাম্য আনতে পারে না?'
প্রসঙ্গত, নোরা এর আগে রণবীর আল্লাহবাদিয়ার পডকাস্টে এসে নারীবাদ নিয়ে কথা বলেছিলেন। তিনি বলেছিলেন, ‘আমার কাউকে দরকার নেই— এই যে ধারণা, নারীবাদ। আমি এই সব ফালতু জিনিসে বিশ্বাস করি না। সত্যি বলতে কী, আমার মনে হয়, নারীবাদ আমাদের সমাজকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছে।’ তাঁর এই মন্তব্য নেটদুনিয়া থেকে মিশ্র প্রতিক্রিয়া পেয়েছিল।
Home/Entertainment/'নারীবাদ সমাজকে ধ্বংস করে দিয়েছে' মন্তব্য বিতর্কে মুখ খুললেন নোরা! ‘চরমপন্থা এমন একটা…’, যা বললেন তিনি