বক্সঅফিসে 'ধুরন্ধর ২'-এর দাপট অব্যাহত! ২৩তম দিনে ঘরে কত কোটি তুলল রণবীরের ছবি?

রণবীর সিং এবং আদিত্য ধরের জুটি 'ধুরন্ধর: দ্য রিভেঞ্জ' দিয়ে বক্স অফিসে ঝড় তুলেছে। হিন্দি সিনেমার ইতিহাসে 'ধুরন্ধর ২' প্রথম ছবি হিসেবে ১০০০ কোটি টাকার অঙ্ক অতিক্রম করেছে। ২৩ তম দিনে কত আয় করল? 

Apr 11, 2026, 09:40:41 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

রণবীর সিং এবং আদিত্য ধরের জুটি 'ধুরন্ধর: দ্য রিভেঞ্জ' দিয়ে বক্স অফিসে ঝড় তুলেছে। হিন্দি সিনেমার ইতিহাসে 'ধুরন্ধর ২' প্রথম ছবি হিসেবে ১০০০ কোটি টাকার অঙ্ক অতিক্রম করেছে। ছবিটি মাত্র কয়েক দিনের মধ্যেই এই রেকর্ড অর্জন করে। যদিও 'ধুরন্ধর ২'-এর আয় কিছুটা কমেছে, তবে এই ছবির ঝড়ের প্রভাব আসন্ন ছবিগুলির উপরেও পড়বে।

বক্সঅফিসে 'ধুরন্ধর ২'-এর দাপট অব্যাহত! ২৩তম দিনে ঘরে কত কোটি তুলল রণবীরের ছবি?
বক্সঅফিসে 'ধুরন্ধর ২'-এর দাপট অব্যাহত! ২৩তম দিনে ঘরে কত কোটি তুলল রণবীরের ছবি?

আরও পড়ুন: রাহুলের সহ-অভিনেতা সিদ্ধার্থ কলকাতা ছেড়ে চলে গেলেন মুম্বই! কেন জানেন?

ছবিটি ১৯ মার্চ মুক্তি পেয়ে ২৩ দিনে বিপুল পরিমাণে আয় করেছে। এখনও পর্যন্ত ছবির আয় ১,০৫৪.১২ কোটি টাকা। বিশ্বব্যাপী এই ছবির আয় ১,৬৭০.০৬ কোটি টাকা ছাড়িয়ে গিয়েছে। চতুর্থ সপ্তাহান্তে ছবিটি ২০ কোটি টাকা পর্যন্ত আয় করতে পারে।

আরও পড়ুন: টাইগার শ্রফ পুনের ফ্ল্যাট বিক্রি করে দিলেন! জানেন কত কোটি টাকা পেলেন?

স্যাকনিল্ক-এর সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, মুক্তির ২৩তম দিনে ‘ধুরন্ধর দ্য রিভেঞ্জ’ ৬.৭০ কোটি টাকা আয় করেছে। আদিত্য ধর পরিচালিত 'ধুরন্ধর' ৮৪০ কোটি টাকার বেশি আয় করেছিল। অন্যদিকে, 'ধুরন্ধর ২' এখনই ১,০৫৪ কোটি টাকা আয় করেছে। যা প্রায় ৪০০ কোটি টাকার বেশি। ছবিটির বাজেট ২৫০ থেকে ২৮০ কোটি টাকার মধ্যে বলে অনুমান করা হচ্ছে।স্যাটেলাইট এবং ডিজিটাল স্বত্ব বিক্রি থেকেও উল্লেখযোগ্য পরিমাণে যে এই ছবি আয় করবে তা বলাই বাহুল্য। আশা করা হচ্ছে, চতুর্থ শনিবারে ছবিটির আয় আরও বাড়তে পারে।

আরও পড়ুন: 'দেশু ৭'-এর পরিচালক দেব! ছবিতে থাকছেন অনির্বাণও, শুভশ্রীকে পাশে নিয়ে বড় ঘোষণা মেগাস্টারের

সকাল ৮টায় চতুর্থ শনিবারে ২৭ লক্ষ টাকা দিয়ে শুরু করেছে। মাত্র কয়েক দিনের মধ্যেই ‘ধুরন্ধর’, ‘কেজিএফ ২’ এবং ‘বাহুবলী ২’-এর মতো ছবিকে ছাড়িয়ে গিয়েছে। এখন, আগামী দিনে আল্লু অর্জুনের ছবি ‘পুষ্পা ২’কে ছাড়িয়ে যেতে পারে কিনা সেটাই দেখার। ‘পুষ্পা ২’ ১০ সপ্তাহে ভারতীয় বক্স অফিসে ১,২৩৪.১০ কোটি টাকা সংগ্রহ করেছিল।

উল্লেখ্য যে, ‘ধুরন্ধর ২’-কে ঘিরে বক্সফিসে ঝড় চতুর্থ সপ্তাহেও অব্যাহত। আগামী সপ্তাহে মুক্তি পাচ্ছে অক্ষয় কুমারের 'ভূত বাংলা'। আশা করা হচ্ছে, ‘ধুরন্ধর ২’-এর প্রভাব সিনেমাটির ওপর সে ভাবে পড়বে না। তবে এটা অনেকটাই নির্ভর করছে শনি ও রবিবারের সংগ্রহের উপর।