রাহুলের সহ-অভিনেতা সিদ্ধার্থ কলকাতা ছেড়ে চলে গেলেন মুম্বই! কেন জানেন?
'ভোলে বাবা পার করেগা' ধারাবাহিকের শ্যুটিং করতে গিয়ে তালসারিতে সমুদ্রে ডুবে মৃত্যু হয় রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের। সেদিনের শ্যুটিংয়ের সময় সেখানে মেগার আর এক অভিনেতা সিদ্ধার্থ সেনও উপস্থিত ছিলেন। এবার শোনা গিয়েছে তিনি নাকি কলকাতা থেকে মুম্বইতে গিয়েছে? তাহলে কি নতুন কোনও কাজের সূত্রে?
'ভোলে বাবা পার করেগা' ধারাবাহিকের শ্যুটিং করতে গিয়ে তালসারিতে সমুদ্রে ডুবে মৃত্যু হয় রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের। সেদিনের শ্যুটিংয়ের সময় সেখানে মেগার আর এক অভিনেতা সিদ্ধার্থ সেনও উপস্থিত ছিলেন। তাই তাঁর মনের উপরও এই ঘটনার যথেষ্ট প্রভাব পড়েছে বলে অভিনেতা জানিয়ে ছিলেন। আর এবার শোনা গিয়েছে তিনি নাকি কলকাতা থেকে মুম্বইতে গিয়েছে? তাহলে কি নতুন কোনও কাজের সূত্রে?
রাহুলের সহ-অভিনেতা সিদ্ধার্থ কলকাতা ছেড়ে চলে গেলেন মুম্বই! কেন জানেন?
এই প্রসঙ্গে আনন্দবাজার ডট কমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘কয়েক সপ্তাহের জন্য মুম্বইয়ে এসেছি। মানসিক ভাবে খুবই বিধ্বস্ত। তাই নিজেরও একটু পরিবেশ বদলের প্রয়োজন। সে কথা ভেবেই মুম্বইয়ে এসেছি। আমার ছেলেও এখানে। তাই আপাতত মুম্বইয়েই পরিবারের সঙ্গে কয়েকটা দিন কাটাব।’ তবে এই মুহূর্তেই নতুন কোনও কাজের কথা ভাবছেন না তিনি। এক সময় তিনি মুম্বইতেই কর্ম সূত্রে থাকতেন। অসমের ছেলে তিনি।
প্রসঙ্গত, ২৯ মার্চ কী ঘটেছিল সেই প্রসঙ্গে সম্প্রতি মুখ খুলেছিলেন সিদ্ধার্থ। তিনি আজকাল ডট ইনকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন, 'মাথায় সব সময় ঘুরছে সেদিনের ঘটনাটা। চোখের সামনেই শ্যুটিং করতে করতে রাহুলদা জলে তলিয়ে গেল। অনেকেই বলছে শ্বেতাকে আগে উদ্ধার করা হয়েছিল, রাহুলদা জলে এক, দেড় ঘণ্টা বেশি ছিল। কিন্তু আমি তো দেখেছি, দু'জনকেই একসঙ্গে জল থেকে তোলা হয়েছিল। হাসপাতালে যাওয়ার সময়ই সব শেষ।'
তিনি আরও বলেন, ‘যখন জানতে পারি রাহুলদা আর নেই, তারপর থেকেই শরীরের মধ্যে অস্বস্তি হতে থাকে। ঘুমাতে পারছি না ঠিক করে। জনসমক্ষে আসছি না বলে অনেকেই অনেক কিছু ভাবছেন, কিন্তু আমি এই প্রসঙ্গে বারবার কথা বলতে পারছি না। বাড়িতেও এই নিয়ে কথা উঠছে না, যাতে আমি সুস্থ থাকতে পারি। চোখের সামনে দেখা এই ঘটনা ভোলা সম্ভব নয়। রাহুলদার মৃত্যুর তদন্ত হচ্ছে জেনে খুশি হয়েছি। আমিও চাই সত্যিটা যেন সবার সামনে আসে, তাহলে সবার মাথার মধ্যে যে হাজার প্রশ্ন ঘুরছে সেসব বন্ধ হবে।’
প্রসঙ্গত, এই ঘটনার প্রত্যক্ষদর্শী মেগার অভিনেত্রী শ্বেতা মিশ্রও। যদিও তিনি এই প্রসঙ্গে এখনও কিছু বলেননি। তবে তিনি সম্প্রতি রাহুলের ছবি পোস্ট করে শোকপ্রকাশ করতে নায়িকাকে অনেকেই সত্যিটা সমানে আনার জন্য অনুরোধ করেছিলেন।
Home/Entertainment/রাহুলের সহ-অভিনেতা সিদ্ধার্থ কলকাতা ছেড়ে চলে গেলেন মুম্বই! কেন জানেন?