...
...
Next Story

পথ দুর্ঘটনার কবলে আকাশ, এখন কেমন আছেন সুদীপার বড় ছেলে?

এই বছরের শুরু থেকেই একের পর এক সমস্যা চলছে, পরিচালক অগ্নিদেব চট্টোপাধ্যায়ের পরিবারে। কিছুদিন আগেই হাসপাতালে ভর্তি হয়েছিলেন অগ্নিদেব। এবার গাড়ি দুর্ঘটনার কবলে পড়লেন অগ্নিদেবের বড় ছেলে আকাশ চট্টোপাধ্যায়। কী ঘটেছে আকাশের সঙ্গে? এখন কেমন আছেন তিনি?

Published on: Sep 1, 2026, 14:05:28 IST
Advertisement

এই বছরের শুরু থেকেই একের পর এক সমস্যা চলছে, পরিচালক অগ্নিদেব চট্টোপাধ্যায়ের পরিবারে। কিছুদিন আগেই হাসপাতালে ভর্তি হয়েছিলেন অগ্নিদেব। এবার গাড়ি দুর্ঘটনার কবলে পড়লেন অগ্নিদেবের বড় ছেলে আকাশ চট্টোপাধ্যায়। কী ঘটেছে আকাশের সঙ্গে? এখন কেমন আছেন তিনি?

পথ দুর্ঘটনার কবলে আকাশ
পথ দুর্ঘটনার কবলে আকাশ

জানা গিয়েছে, এক বন্ধুর মায়ের অসুস্থতার কথা শুনে তাঁকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন আকাশ। সেখানে প্রয়োজনীয় ব্যবস্থাও করে যান তিনি। এরপর গাড়ি নিয়ে বাড়ির পথে ফেরার সময় ঘটে দুর্ঘটনা। আকাশের এই দুর্ঘটনার খবর শুনি রবিবার রাতে গোটা পরিবার উদ্বেগের মধ্যে কাটিয়েছিলেন।

পরিবার সূত্র থেকে আরও জানা গিয়েছে, দুর্ঘটনা বড় আকার ধারণ করতে পারত কিন্তু সৌভাগ্যবশত সেটা হয়নি। এই ঘটনার পর থানায় কোন অভিযোগ দায়ের করেননি আকাশ। তবে প্রথমে দুর্ঘটনার কথা শুনে ছেলেকে বকাবকি করলেও পরে এসব কথা শুনে কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলেন অগ্নিদেব।

তবে একদিকে আকাশের সুস্থতা নিয়ে গোটা পরিবার এখন স্বস্তিতে রয়েছেন, কিন্তু অন্যদিকে প্রিয় গাড়িটির ভগ্নপ্রায় অবস্থার কথা একেবারেই মেনে নিতে পারছেন না আকাশ। গাড়িটিকে তিনি ভীষণ ভালোবাসতেন। তাই এই দুর্ঘটনায় নিজের চোটের কথা তিনি একেবারেই ভাবছেন না বরং গাড়িটি নিয়েই বেশি মন খারাপ হয়ে রয়েছে তাঁর।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks