...
...
Next Story

Ahaan: ‘আরও একটা বাচ্চা? দিদি খালি সন্তানই প্রসব করে যাচ্ছে…',আলানার দ্বিতীয় প্রেগন্য়ান্সির নিয়ে আহানের মন্তব্যে শোরগোল

ছেলের বয়স সবে দুই, দ্বিতীয়বার মা হচ্ছেন আলানা। দিদিকে ট্রোল করলেন সাইয়ারা তারকা।

Published on: Aug 14, 2026, 10:42:58 IST
Advertisement

দ্বিতীয় সন্তান আসতে চলেছে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার অলন্যা পান্ডে (Alanna Panday) এবং তাঁর স্বামী আইভর ম্যাকক্রে-র ঘরে। সম্প্রতি এক সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে নিজেদের এই খুশির খবর অনুরাগীদের সাথে ভাগ করে নিয়েছিলেন অনন্যা পান্ডের বোন। এবার নিজের ইউটিউব ব্লগে (Vlog) পরিবার ও বন্ধুদের প্রেগন্যান্সি ঘোষণার প্রতিক্রিয়া শেয়ার করতেই নেটিজেনদের নজর কাড়ল অলন্যার ভাই তথা বলিউড অভিনেতা আহান পান্ডে-র (Ahaan Panday) মজার ও রসভরা প্রতিক্রিয়া।

‘আরও একটা বাচ্চা? দিদি খালি সন্তানই প্রসব করে যাচ্ছে…', আহানের মন্তব্যে শোরগোল
‘আরও একটা বাচ্চা? দিদি খালি সন্তানই প্রসব করে যাচ্ছে…', আহানের মন্তব্যে শোরগোল

‘আরও একটা বাচ্চা?’— আহানের রসভরা প্রতিক্রিয়া

ব্লগে দেখা যায়, অলন্যা তাঁর মা এবং ভাই আহান পান্ডেকে নিজের বাড়িতে স্বাগত জানান। সেখানে অলন্যার প্রথম সন্তান 'রিভার'-কে আদর করতে ব্যস্ত হয়ে পড়েন তারা। এরপর অলন্যা তাদের হাতে সোনোগ্রামের ছবি সম্বলিত একটি ফটোফ্রেম তুলে দেন, যাতে লেখা ছিল ‘কামিং সুন’।

প্রথমটা না খেয়াল করলেও, অলন্যা মনোযোগ আকর্ষণ করতেই ছবিটা দেখে অবাক ও আনন্দিত হন মা ডিয়ান। কিন্তু আহান ফ্রেমের দিকে তাকিয়ে হেসে ফেলে বলেন, ‘আরও একটা বাচ্চা? হ্যাঁ রে দিদি, তুই তো শুধু বাচ্চা জন্ম দিয়ে যাচ্ছিস’।

পরবর্তীতে রিভারের টি-শার্টের দিকে চোখ পড়ে তাদের, যেখানে লেখা ছিল ‘Big brother always better’ (বড় ভাই সবসময় ভালো)। ভাই-বোনের এই খুনসুটি ও খোলামেলা রসায়ন নেটিজেনদের মন জয় করে নিয়েছে।

পরিবার ও বাকি বন্ধুদের সাথে খবরটি ভাগ করে নেওয়ার সময় বোন অনন্যা পান্ডে (Ananya Panday) হেসে বলেন, 'আমি জানতাম! সেদিনই ওকে জিজ্ঞেস করেছিলাম তুই কি অন্তঃসত্ত্বা? তখন ও বলেছিল, 'তুই কি আমাকে মোটা বলছিস?' কিন্তু আমি জানতাম।'

অন্যদিকে মা ডিয়ান পান্ডে গর্ভকালীন সময়ে বড় ছেলে রিভারকে না কোলে তোলার পরামর্শ দেন অলন্যাকে। তিনি নিজের অভিজ্ঞতার কথা মনে করিয়ে দিয়ে জানান, আহানের গর্ভধারণের সময় তিনি অলন্যাকে কোলে তোলার ফলে প্রিম্যাচিউর ডেলিভারি (সময়ের আগেই জন্ম) হয়েছিল।

দ্বিতীয় সন্তানের মিষ্টি ঘোষণা

২০২৩ সালের মার্চ মাসে দীর্ঘদিনের প্রেমিক আইভরকে বিয়ে করেন অলন্যা। ২০২৪ সালে জন্ম নেয় তাঁদের প্রথম সন্তান রিভার। সম্প্রতি স্বামী ও সন্তান রিভারের সাথে রাজকীয় আমেজে বেবি বাম্পের ছবি ও ভিডিও পোস্ট করে অলন্যা লিখেছিলেন, ‘One more to love’ (ভালোবাসার জন্য আরও একজন আসছে)।

আহান পান্ডের এই মজার প্রতিক্রিয়া প্রকাশ্যে আসতেই নেটপাড়ায় রিঅ্যাকশনের ঝড় উঠেছে। নেটিজেনরা ভাই-বোনের এই মিষ্টি রসায়নকে ‘বিশুদ্ধ ভাই-বোনের ভালোবাসা’ বলে আখ্যা দিয়েছেন।

 
ABOUT THE AUTHOR
Priyanka Mukherjee

প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe