...
...
Next Story

Anamika-Uday: উয়ের কোলে মাথা রেখে রূপচর্চায় মজে ‘রায়ান’, উদয়কে জ্বালাতন করতে ব্যস্ত মেয়ে বেলা, দেখুন আদুরে ঝলক

সমস্ত ব্যস্ততা এবং মান-অভিমানকে দূরে সরিয়ে রেখে, নিজেদের কোলাহলমুক্ত ঘরোয়া জীবন থেকে এক টুকরো ভালোবাসার মুহূর্ত সামাজিক মাধ্যমে ভাগ করে নিয়েছেন অনামিকা।

Published on: Jun 10, 2026, 16:57:48 IST
Advertisement

টলিপাড়ার অন্যতম জনপ্রিয় এবং ‘মেড ফর ইচ আদার’ দম্পতি তাঁরা। কিন্তু কাজের চাপে ইদানীং যেন বরের দেখাই পাওয়া ভার! ছোটপর্দার জনপ্রিয় ধারাবাহিক ‘পরিণীতা’র মুখ্য চরিত্রে অভিনয় করছেন উদয় প্রতাপ সিং। আর সেই শ্যুটিংয়ের ব্যস্ততার চোটেই নাকি ঘরে বউকে দেওয়ার মতো সময় পাচ্ছেন না অভিনেতা। মাস কয়েক আগে প্রকাশ্যেই বরের বিরুদ্ধে এমন আদুরে অভিযোগ এনেছিলেন স্ত্রী তথা অভিনেত্রী অনামিকা চক্রবর্তী। তবে টালবাহানা আর মান-অভিমান যাই থাকুক না কেন, আসল রসায়ন যে বিন্দুমাত্র ফিকে হয়নি, তার প্রমাণ মিলল সোশ্যালে। শ্যুটিংয়ের চরম ব্যস্ততার মাঝেও একফালি নিভৃত সময় কাটালেন এই তারকা দম্পতি। আর সেই মিষ্টি গার্হস্থ্য মুহূর্তের ছবি নেটপাড়ায় আসতেই তা এখন ভাইরাল।

বউয়ের কোলে মাথা রেখে রূপচর্চায় মজে উদয়! অনামিকা কন্যা ঝাঁপিয়ে পড়ল গায়ে
বউয়ের কোলে মাথা রেখে রূপচর্চায় মজে উদয়! অনামিকা কন্যা ঝাঁপিয়ে পড়ল গায়ে

আসলে আগামী ২৮শে জুন উদয় এবং অনামিকার তৃতীয় বিবাহবার্ষিকী। আর সেই বিশেষ দিনটি উদযাপনের অপেক্ষাতেই এখন দিন গুনছেন দুজনে। তার ঠিক আগেই নিন্দুকদের মুখে ছাই দিয়ে নিজেদের এই মিষ্টি রসায়নের ঝলক ভাগ করে নিলেন অনামিকা।

ইনস্টাগ্রামে পোস্ট করা একটি সাদাকালো ছবিতে দেখা যাচ্ছে, ঘরের চেনা মেজাজে অনামিকার কোলে মাথা রেখে শুয়ে আছেন উদয়। চোখে-মুখে সারা সপ্তাহের ক্লান্তি, চলছে হালকা রূপচর্চাও। নায়কের মাথায় হেয়ার ব্য়ান্ড। তবে এই চেনা ফ্রেমে আসল লাইমলাইট কেড়ে নিয়েছে তাঁদের ‘চারপেয়ে কন্যা’ বেলা। বাবার মাথার ওপর রাজকীয় ভঙ্গিতে চড়ে বসেছে সে। আর বরের এই আদুরে রূপচর্চার দিকে তাকিয়ে অনামিকার মুখে একগাল চওড়া হাসি। ছবির ক্যাপশনে অনামিকা লিখেছেন, ‘এ টাইম কল্ড আস!’ (A time called US!)

টেলিপাড়ার গুঞ্জন বা কাজের ব্যস্ততা যে তাঁদের সুখী গৃহকোণে আঁচড় কাটতে পারেনি, বেলার সঙ্গে এই মিষ্টি পারিবারিক ছবিই তার সবচেয়ে বড় প্রমাণ। বিবাহবার্ষিকীর ঠিক মুখে এই মিষ্টি জুটির এমন ঘরোয়া রসায়ন দেখে আপ্লুত অনুরাগীরাও। অনেকেই বলছেন, মান-অভিমান যাই থাক, দিনশেষে একে অপরের কোলে মাথা রাখার এই ভরসাটুকুর নামই বোধহয় আসল ভালোবাসা!

 
ABOUT THE AUTHOR
Priyanka Mukherjee

প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe