...
...
Next Story

উত্তরবঙ্গে প্রবল বৃষ্টিতে ভাঙল সেতু, একাধিক ধস! মেয়ে মীরাকে নিয়ে পাহাড়ে অহনা, কেমন আছেন?

তুমুল বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গের সমতল ও পাহাড়। বৃষ্টিতে ফুঁসছে বালাসন নদী। কার্শিয়ঙের দুধিয়ায় ভেঙে গিয়েছে অস্থায়ী সেতু। তারই মাঝে উত্তরবঙ্গে ছুটি কাটাতে গিয়ে সমস্যায় অহনা। তড়িঘড়ি কলকাতায় ফেরার সিদ্ধান্ত।

Published on: Jun 20, 2026, 16:47:15 IST
Advertisement

বর্ষা আসতে না আসতেই উত্তরবঙ্গের পরিস্থিতি বেশ খারাপ। বিগত দু দিন ধরে একের পর এক বিপর্যয়ের খবর সামনে আসছে। এরই মাঝে একরত্তি মেয়েকে নিয়ে নর্থ বেঙ্গলে ছুটি কাটাতে গিয়েছিলে অভিনেত্রী অহনা দত্ত। এবার সোশ্যাল মিডিয়ায় ভিডিয়ো পোস্ট করে জানালেন, তড়িঘড়ি ফিরছেন কলকাতায়।

অহনা দত্ত।
অহনা দত্ত।

অহনাকে বলতে শোনা গেল, ‘অনেকেই জিজ্ঞাসা করছে, কেমন আবহাওয়া। দেখে নাও নিজেরাই। ভীষণ কুয়াশা। আমাদের কালকে চেক আউট করার কথা ছিল। আমরা আজকেই চেক আউট করে নিচ্ছি। আর থাকছি না। কারণ বিভিন্ন জায়গায় ধশ নামার কথা আসছে। আমরা সেফ আছি। আমরা একটা বাসের টিকিট বুক করেছি শিলিগুড়ি থেকে। তাতে করেই ফিরে আসছি। এখনই নেমে আসছি শিলিগুড়িতে’।

অহনাকে আরও বলতে শোনা যায়, ‘যারা জিজ্ঞাসাকরছ, এখনই আসবে কি না! বলব একটু অপেক্ষা করে যাও। বিভিন্ন জায়গায় ধসের খবর। বলা যায় না, কখন কোন রাস্তা বন্ধ হয়ে যায়। বেকার ঘোরাটাও হবে না। তাই বলব আরেকটু অপেক্ষা করে যাও।’

জানা গিয়েছে যে, টানা বৃষ্টির জেরে কার্শিয়াং-এর কাছে ১১০ নম্বর জাতীয় সড়কে বড়সড় ধস নেমেছে। ধস বিপর্যয়ের জেরে পাহাড়ের এই লাইফলাইন কার্যত স্তব্ধ। নদীগুলির জলস্তর বৃদ্ধি পাওয়ায় দুধিয়া এলাকায় একটি অস্থায়ী সেতু জলের তোড়ে ভেঙে গিয়েছে। আর সেতু ভেঙে যাওয়ায় শিলিগুড়ির সঙ্গে মিরিকের সরাসরি সড়ক যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এখন মিরিক থেকে ঘুরপথে ঘুম হয়ে শিলিগুড়ি যাতায়াত করতে হবে। আপাতত বিক্ষিপ্তভাবে অতি ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে। উত্তরবঙ্গে জারি হয়েছে লাল সতর্কতা!

একইসঙ্গে ফুঁসছে বালাসন নদী। তিস্তা, তোর্সা-সহ উত্তরবঙ্গের একাধিক নদীতে জলস্তর বিপজ্জনকভাবে বাড়তে শুরু করেছে। অহনাকে সাবধানে জলদি ফেরার পরামর্শ দিয়েছেন নেটিজেনরা। একজন লিখেছেন, ‘খুব সাবধানে এসো’। আরেকজন লেখেন, ‘আমরা এই বুধবার যেতাম দার্জিলিং, ওই ধসের ঘটনা শুনে টিকিট ক্যান্সেল করে দিলাম’। আরেকজন আবার লিখলেন, ‘সাবধানে মীরাকে নিয়ে ফিরে এসো।’

 
ABOUT THE AUTHOR
Tulika Samadder

হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe